০৫:৩৯ পি.এম
পটুয়াখালী, ১৬ নভেম্বর, ২০২৬ : জেলার বাউফলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত ১৫ মিটার গার্ডার সেতুর নির্মাণ ত্রুটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।
এ সময় সেতুর অ্যাপ্রোচ সড়ক ও গাইড ওয়ালে ত্রুটি দেখতে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ দ্রুত সংশোধনের নির্দেশ প্রদান করেছেন।
আজ সোমবার দুপুর ১২টার দিকে পশ্চিম নুরাইনপুর-রামনগর খালের ওপর নির্মিত সেতুটি পরিদর্শন করেন ইউএনও।
আরও পড়ুন: কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমিতে দুই ক্যাটাগরিতে সম্মাননা পেল মেধাবী শিক্ষার্থী চয়ন পান্ডে
তিনি যানবাহন চলাচলের উপযোগী করে সেতুর অ্যাপ্রোচ ও গাইড ওয়ালের ত্রুটি সংশোধনের নির্দেশনা দেন।
অন্যথায়, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুকাইয়া ট্রেডার্সের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান ইউএনও।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রফিকুল ইসলাম বাসসকে জানান, তিনি সম্প্রতি এখানে যোগদান করেছেন।
২০২৩-২৪ অর্থবছরে সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুর সেন্টারিংয়ে ত্রুটির কারণে এর সৌন্দর্যবর্ধন হয়নি। এছাড়া অ্যাপ্রোচ ও গাইড ওয়ালে যে সমস্যা দেখা দিয়েছে, তা যথাযথভাবে সংশোধন করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন
পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন