০৫:৪০ পি.এম
সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান; লুঙ্গির নিচে ডান উরুতে বাঁধা অবস্থায় ইয়াবা উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ছাইফুল খাঁন (২৪) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আরও পড়ুন: কমলনগর থানার ওসি ফরিদুল আলমের বিরুদ্ধে অভিযোগের ঝড়
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টা থেকে ২টার মধ্যে ভৈরবপুর এলাকায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে ঢাকা-সিলেট মহাসড়কের টোল প্লাজার সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ছাইফুল খাঁন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গোপীনাথপুর ইউনিয়নের চণ্ডীদ্বার গ্রামের হরিয়াবহ (খাঁ বাড়ি) এলাকার বাসিন্দা। তিনি ওই গ্রামের ফরিদ খাঁনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাইফুল খাঁনকে আটক করা হয়। এ সময় তাঁর পরিহিত লুঙ্গির নিচে ডান পায়ের উরুতে বাঁধা অবস্থায় ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে ওই যুবককে আটক করা হয়েছে এবং তাঁর কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে মামলাটি দায়ের করবেন বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন