ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মন্ত্রিসভাকে অন্ধকারে রেখে গোপনে ইরানে হামলার নির্দেশ নেতানিয়াহুর


মন্ত্রিসভাকে অন্ধকারে রেখে গোপনে ইরানে হামলার নির্দেশ নেতানিয়াহুর

ক্ষমতায় টিকে থাকার সম্ভাবনা বৃদ্ধি করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে ইরানের বিরুদ্ধে একটি সামরিক অভিযানের প্রস্তুতি নিতে গোয়েন্দা সংস্থা মোসাদকে নির্দেশ দিয়েছেন, যা তিনি নিজ দেশের মন্ত্রিসভা ও সেনাপ্রধানকে না জানিয়ে করেছেন। এই তথ্যটি মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট চারটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু মোসাদ প্রধান রোমান গোফমানকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই অভিযানের পরিকল্পনা করতে বলেন। এ বিষয়ে ইসরায়েলি মন্ত্রিসভা কিংবা প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরকে কিছুই জানানো হয়নি।

চলতি মাসের শুরুতে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর একটি প্রতিবেদনে জানানো হয়েছিল যে, ২৭ অক্টোবরের নির্বাচনের পূর্বে নেতানিয়াহু ও গোফমান ইরানে একটি অভিযানের পরিকল্পনা করেছিলেন। অন্যান্য শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বিরোধিতা সত্ত্বেও এই পরিকল্পনা করা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র দুর্ঘটনাবশত এই পরিকল্পনার বিষয়টি জেনে ফেলায় শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়।

আরও পড়ুন: নাৎসি বিতর্কের অবসানে রেকর্ড ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হলো ভ্যান গঘের চিত্রকর্ম

সূত্রগুলো আরও জানায়, নেতানিয়াহুর সাবেক সামরিক সচিব এবং বর্তমান মোসাদ প্রধান রোমান গোফমান গত সপ্তাহে ওয়াশিংটন ডিসি সফর করেন। সেখানে তিনি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার বিষয়ে হোয়াইট হাউসের কর্মকর্তাদের রাজি করানোর চেষ্টা করেন বলে জানা গেছে।

এদিকে, নির্বাচনের আগে ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে নেতানিয়াহুর পরিকল্পনার ঘোর বিরোধিতা করেছিলেন আইডিএফ প্রধান ইয়াল জামির। মোসাদের ওই গোপন অভিযান বাস্তবায়িত হওয়ার আগেই তিনি বিষয়টি জেনে গিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা আইডিএফ-কে অন্ধকারে রেখে কোনো অভিযানের পরিকল্পনা করার বিষয়টি অস্বীকার করেছেন। সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য টাইমস অব ইসরায়েল।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আবারও বাড়তে শুরু করেছে বাড়িভাড়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁওয়ে রেললাইনের ২০ ফুট অংশ খুলে ফেলার ঘটনা, বড় দুর্ঘটনার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২০ পি.এম


গফরগাঁওয়ে রেললাইনের ২০ ফুট অংশ খুলে ফেলার ঘটনা, বড় দুর্ঘটনার চেষ্টা

ঢাকা-ময়মনসিংহ- গফরগাঁও- রেললাইনের প্রায় ২০ ফুট অংশের রেলপাত খুলে ফেলার ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে গফরগাঁও-ময়মনসিংহ রেলপথের গফরগাঁও উপজেলার ৪নং সালটিয়া ইউনিয়নের বাগুয়া নামকস্থানে দুর্বৃত্তদের দ্বারা এই ঘটনা ঘটানোর খবর পাওয়া গেছে। তবে বিষয়টি দ্রুত শনাক্ত হওয়ায় একটি বড় ধরনের রেল দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ২টা ১৫ মিনিট থেকে ২টা ২৫ মিনিটের মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা রেললাইনের প্রায় ২০ ফুট অংশের পাত খুলে ফেলে। খবর পাওয়ার পরপরই দ্রুত ব্যবস্থা গ্রহণ করে খুলে ফেলা রেলপাত পুনরায় স্থাপন করা হয়।

এদিকে গভীর রাতে রেললাইনের পাত খুলে ফেলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। গুরুত্বপূর্ণ এই রেলপথে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারত বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্যামলীতে ককটেলসহ যুবক রাসেল গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


শ্যামলীতে ককটেলসহ যুবক রাসেল গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

রাজধানীর আদাবর থানার শ্যামলী এলাকা থেকে চারটি তাজা ককটেলসহ রাসেল (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা।

তিনি জানিয়েছেন, শ্যামলী এলাকায় চেক পোস্ট চলাকালীন সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অবিস্ফোরিত চারটি তাজা ককটেল এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নাশকতার পরিকল্পনার আগেই আদাবর থানা পুলিশ ককটেলসহ ওই যুবককে আটক করতে সক্ষম হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র গ্রুপ বীমা চুক্তি নবায়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র গ্রুপ বীমা চুক্তি নবায়ন

জাতীয় পর্যায়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন ডিআরইউ এবং ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মধ্যে চলমান গ্রুপ বীমা চুক্তিটি সম্প্রতি নবায়ন করা হয়েছে।

১৮ নভেম্বর বুধবার, সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এই চুক্তির স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন এবং ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ডিআরইউ’র নেতৃবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন।

এই চুক্তির আওতায়, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের গ্রুপ বীমার সুবিধা গ্রহণ করবেন ২০-৬০ বছর বয়সী ডিআরইউ’র সদস্য ২ হাজার সাংবাদিক। চুক্তির শর্ত অনুযায়ী, ডিআরইউ’র সদস্যের স্বাভাবিক মৃত্যু হলে ৩ লাখ টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যু হলে ৩ লাখ ৮০ হাজার টাকা, অঙ্গহানি হলে ১ লাখ টাকা এবং অপারেশনের ক্ষেত্রে ৭০ হাজার টাকা প্রদান করা হবে। এই চুক্তিটি এক বছরের মেয়াদকালের জন্য নবায়ন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনার ফিরে আসার কথা নিছক রাজনৈতিক স্টান্টবাজি: এমপি কয়ছর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


হাসিনার ফিরে আসার কথা নিছক রাজনৈতিক স্টান্টবাজি: এমপি কয়ছর

ছাত্র-জনতা হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চৌদ্দগোষ্ঠীসহ পালিয়ে গেছেন। এম কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, মন্তব্য করেছেন যে সরকার তার ফাঁসির রায় কার্যকর করতে প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে জগন্নাথপুর থানার নতুন ভবন উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এম কয়ছর আহমদ বলেন, "ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না। যে পালিয়ে যায়, সে আর ফিরে আসে না। এটা রাজনৈতিক স্টান্টবাজি। এরা কখনো আসবে না, এটা নিশ্চিত করে বলতে পারি।" তিনি আরও বলেন, "শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার ফাঁসির রায় কার্যকর করতে সরকার চেষ্টা করছে। দীর্ঘদিন বাংলার মাটিতে যারা গুম ও খুন করেছে, তাদের বিচার হবে। দেশের সবাই চায় যেন এসব অপরাধের বিচার হয়। আসবে আসবে বলাটা ওদের ভাঁওতাবাজি।"

সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল উদ্দিন এবং জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল প্রমুখ।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতা ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%