০২:১৭ পি.এম
নারী নির্যাতন এবং ধর্ষণের বিচারকাজ দ্রুততর করে বিএনপি নারীর প্রতি সহিংসতা রোধে ইতিহাস সৃষ্টি করেছে, এই মন্তব্যটি করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা: জুবাইদা রহমান।
রোববার (৯ আগস্ট) সকালে ইউএন উইমেনে ‘সি লিডস টুমোরো’ শীর্ষক একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ
ডা: জুবাইদা রহমান বলেন, নারীদের সমতা এবং নেতৃত্ব বাড়াতে সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করছে।
তিনি জানান, নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়ালেখা ফ্রি করার পরিকল্পনা করছে সরকার।
নারী স্বাস্থ্য রক্ষা করার জন্য সরকারের নানা পদক্ষেপ গ্রহণের কথা জানিয়ে ডা: জুবাইদা রহমান উল্লেখ করেন, নতুন কুড়ি স্পোর্টস শিশুদের, বিশেষত নারীদের প্রতিভা বিকাশে সহায়তা করবে।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, জাতিসংঘ এবং বাংলাদেশ সরকার একসাথে কাজ করে সমতা এবং সাম্যের সমাজ গড়তে চেষ্টা করবে।
আরও পড়ুন: নির্বাচনে হারের মুখে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ লিকুদ পার্টির
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন