নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
১২:৩২ পি.এম
পিরোজপুরের নেছারাবাদে এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করেছে স্বরূপকাঠী পৌরসভা। এ কর্মসূচিতে অংশ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক আহমেদ।
শনিবার (১০ অক্টোবর) সকালে স্বরূপকাঠী পৌরসভা ও জগন্নাথকাঠি বন্দর বাজার এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
কর্মসূচিতে ইউএনও মো. আশিক আহমেদ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। বাড়িঘর, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, ডেঙ্গুর ঝুঁকি কমাতে প্রতি শুক্রবার বাড়িঘর ও আঙিনা পরিষ্কারের অভ্যাস গড়ে তুলতে হবে। ফুলের টবের প্লাস্টিক ও মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার এবং ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা সামান্য পানিতেও এডিস মশা ডিম পেড়ে বংশবিস্তার করতে পারে। তাই এসব স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে এবং পানি জমার উপযোগী পাত্র পরিষ্কার রাখতে হবে।
তিনি ডেঙ্গু প্রতিরোধে পৌরবাসীকে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান।
সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ব্যাংক, ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে গ্রাহকদের অর্থ ফেরত দিতে বাজেট থেকে বছরে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি করেছে। গভর্নর মো. মোস্তাকুর রহমান জানিয়েছেন, এই অর্থ ব্যবহার করে আগামী ৫ থেকে ৮ বছরের মধ্যে দুই কোটি পরিবারকে মাসে আড়াই হাজার টাকা করে প্রদান করা সম্ভব হবে।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা কিউআর কোডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি পরিশোধ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
গভর্নর আরও বলেন, পি-টু-পি (পারসন-টু-পারসন) লেনদেনের আওতায় রিকশাচালক, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য কিউআর কোড থাকবে। এই ব্যবস্থার মাধ্যমে লেনদেনের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও ঝামেলামুক্ত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের পশ্চিমবঙ্গের আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা আগেই দিয়েছেন। এবার তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে নির্মাণকাজ শেষ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সাংবাদিকদের সামনে তিনি বলেন, ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে মসজিদ নির্মাণ সম্পন্ন করে ১০ বছরের গোল্ডেন ভিসা নিয়ে দুবাইয়ে বসবাস করবেন।
রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে তার ছেলে পরাজিত হওয়ার পরপরই বিদেশে চলে যাওয়ার কথা ঘোষণা করেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর।
সাম্প্রতিক সময়ে মুসলিম-অধ্যুষিত রেজিনগর আসনে বিজেপি একটি বড় জয় অর্জন করেছে। বিজেপির প্রার্থী শঙ্কররাভ সর্দার ৭৫ হাজার ৮১৬ ভোটের ব্যবধানে হুমায়ুনের ছেলে গোলাম নবী আজাদকে পরাজিত করেন। তবে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন হুমায়ুন কবীর। তার দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুর্শিদাবাদ জেলা পুলিশের কর্মকর্তারা গত দুই মাস ধরে বিজেপি প্রার্থীকে জিতানোর জন্য কাজ করেছেন। তিনি বলেন, ‘এটি জনগণের রায় নয়। আসনটিতে বিজেপিকে জেতাতে পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছে।’
হুমায়ুন কবীর আরও জানান, ২০২৮ সালের ৬ ডিসেম্বরের মধ্যে বাবরি মসজিদ নির্মাণ সম্পন্ন করে তিনি দুবাইয়ে চলে যাবেন। তিনি বলেন, ‘১০ বছরের গোল্ডেন ভিসা নিয়ে আমি দুবাইয়ে বসবাস করব।’
২০২৫ সালের ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরে ওই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মসজিদ নির্মাণের কাজ শেষ হওয়ার পর দুবাইয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। তবে দেশ ছাড়ার ইচ্ছা প্রকাশের পাশাপাশি ২০২৯ সালের লোকসভা নির্বাচনে অংশগ্রহণের আগ্রহও প্রকাশ করেছেন হুমায়ুন।
সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের সেনা সদস্যরা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষার জন্য প্রস্তুত রয়েছেন, এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এনএসইউ ও বিজ-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত "শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ–সৌদি আরব সম্পর্কের নতুন দিগন্ত" শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক কেবল শ্রম বাজারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বহুমুখীকরণের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে। দুই দেশের সম্পর্ককে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বের দিকে নিয়ে যাওয়া সম্ভব।
তিনি সতর্ক করে বলেন, "মক্কা-মদিনা আক্রান্ত হলে কোনো আপস হবে না।" সৌদি আরবের প্রয়োজন হলে সৈন্য পাঠাতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় কাজ করার জন্য বাংলাদেশের সেনাবাহিনী প্রস্তুত, এমন কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রী খুব শিগগিরই সৌদি আরব সফর করবেন।
দুই দেশের সম্পর্কের বিষয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আরও বলেন, জ্বালানি, গ্রিন এনার্জি, নিরাপত্তা, ওষুধশিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক বৃদ্ধি পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬ : শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। এই আলাপচারিতায় তিনি যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে তেল সরবরাহের জন্য তাঁর দেশের প্রস্তুতির কথা তুলে ধরেন। ক্রেমলিন এই তথ্য প্রকাশ করেছে।
ট্রাম্প এর আগে ঘোষণা করেছিলেন যে, রাশিয়ার নেতা যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে ডিজেল সরবরাহ বাড়াতে সম্মত হয়েছেন।
এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, দুই নেতার মধ্যে আলোচনা সম্পর্কে ক্রেমলিনের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে তেল এবং তেলজাত পণ্য সরবরাহের প্রস্তুতির কথা রাশিয়া পুনর্ব্যক্ত করেছে।’
জ্বালানিবিষয়ক দায়িত্বপ্রাপ্ত রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, অক্টোবর মাস থেকে যুক্তরাষ্ট্রের বাজারে ৩ লাখ টন, নভেম্বরে ৫ লাখ টন এবং ডিসেম্বরে ১০ লাখ টন ডিজেল সরবরাহ করতে প্রস্তুত মস্কো। ট্রাম্প যে সরবরাহ পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন, নোভাকের বক্তব্যে একই পরিমাণের কথা উঠে এসেছে।
রুশ সংবাদ সংস্থাগুলোকে নোভাক বলেন, ‘দীর্ঘ মেয়াদে এই সরবরাহের পরিমাণ প্রতি মাসে ৩০ লাখ টনে পৌঁছাতে পারে।’
রাশিয়ার এই প্রস্তাবের বিরুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাৎক্ষণিকভাবে সমালোচনা করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘এটি নিঃসন্দেহে অসততার পরিচয়। আমাদের অংশীদারদের কাছ থেকে এমন পদক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। আমার দৃষ্টিতে, এটি একটি দুর্বল সিদ্ধান্ত।’
জেলেনস্কির মতে, এই চুক্তির ফলে ‘রাশিয়ার যুদ্ধের জন্য অতিরিক্ত অর্থের জোগান হবে’। তিনি আরও বলেন, ‘এটি শুধু পুতিনকে শক্তিশালী করবে এবং তাঁকে আরও তীব্রভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ দেবে।’
জেলেনস্কি অভিযোগ করেন, শুক্রবার ও শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রাম্পের বিশেষ দূতদের সঙ্গে ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠকটি মস্কোর সঙ্গে এই চুক্তির আড়াল হিসেবে ব্যবহৃত হয়েছে।
ক্রেমলিনের তথ্য অনুযায়ী, টেলিফোনে আলাপকালে পুতিন ও ট্রাম্প ইউক্রেন সংকটের সমাধান, ইরান পরিস্থিতি এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
বাসস/এএফপি/অনু-এমআর/১১৩৫/আরজি
বাসস বিদেশ-১০
মার্কিন-রাশিয়া-ডিজেল-রাজনীতি-পুতিন
যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে তেল সরবরাহের কথা ট্রাম্পকে জানিয়েছেন পুতিন: ক্রেমলিন
ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকালে যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে তেল সরবরাহে তাঁর দেশের প্রস্তুতির কথা জানিয়েছেন। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
এর আগে ট্রাম্প ঘোষণা দেন, রাশিয়ার নেতা যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে ডিজেল সরবরাহ বাড়াতে সম্মত হয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দুই নেতার মধ্যে আলোচনার বিষয়ে ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে তেল এবং তেলজাত পণ্য সরবরাহের প্রস্তুতির কথা রাশিয়া পুনর্ব্যক্ত করেছে।’
জ্বালানিবিষয়ক দায়িত্বপ্রাপ্ত রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের বাজারে ৩ লাখ টন, নভেম্বরে ৫ লাখ টন এবং ডিসেম্বরে ১০ লাখ টন ডিজেল সরবরাহ করতে প্রস্তুত মস্কো। এর আগে ট্রাম্প যে সরবরাহ পরিকল্পনার কথা জানিয়েছিলেন, নোভাকের বক্তব্যেও একই পরিমাণের কথা উঠে এসেছে।
রুশ সংবাদ সংস্থাগুলোকে নোভাক বলেন, ‘দীর্ঘ মেয়াদে এই সরবরাহের পরিমাণ প্রতি মাসে ৩০ লাখ টনে পৌঁছাতে পারে।’
রাশিয়ার এ প্রস্তাবের তাৎক্ষণিক সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি নিঃসন্দেহে অসততার পরিচয়। আমাদের অংশীদারদের কাছ থেকে এমন পদক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। আমার দৃষ্টিতে, এটি একটি দুর্বল সিদ্ধান্ত।’
জেলেনস্কির মতে, এই চুক্তির ফলে ‘রাশিয়ার যুদ্ধের জন্য অতিরিক্ত অর্থের জোগান হবে’। তিনি আরও বলেন, ‘এটি শুধু পুতিনকে শক্তিশালী করবে এবং তাঁকে আরও তীব্রভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ দেবে।’
জেলেনস্কি অভিযোগ করেন, শুক্রবার ও শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রাম্পের বিশেষ দূতদের সঙ্গে ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠকটি মস্কোর সঙ্গে এই চুক্তির আড়াল হিসেবে ব্যবহৃত হয়েছে।
ক্রেমলিনের তথ্য অনুযায়ী, টেলিফোনে আলাপকালে পুতিন ও ট্রাম্প ইউক্রেন সংকটের সমাধান, ইরান পরিস্থিতি এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন.
তালাশ বিডি/মিডিয়া লিঃ