০৯:১৫ এম
ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় সকল সদস্যের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংগঠনের নতুন আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
এই নির্বাচনে আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল জাবের নির্বাচিত হন এবং সদস্য সচিব হিসেবে ফাতিমা তাসনিম জুমা নির্বাচিত হয়েছেন। এছাড়া আজীবন মুখপাত্র পদে শরীফ ওসমান হাদিকে রাখা হয়েছে।
সোমবার সন্ধ্যায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়, যার তথ্য ইনকিলাব মঞ্চের দপ্তর সম্পাদক রায়হান আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান
ঘোষিত আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে রকিবুল ইসলাম (রাফসান রাকিব) এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে শোয়াইব বিন আহসান সিয়াম নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে রায়হান আহমেদের নাম রয়েছে, অর্থ সম্পাদক হিসেবে মুহাম্মদ ওমায়ের দায়িত্ব গ্রহণ করেছেন, মিডিয়া ও প্রচার সম্পাদক পদে নাঈম ইবনে জহির এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক পদে হাবিবুল্লাহ মিসবাহকে করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, একই সঙ্গে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করার উদ্দেশ্যে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। সার্চ কমিটির আহ্বায়ক হিসেবে জি এ সাব্বির এবং সদস্য সচিব হিসেবে মাসুদুর রহমান আদনান নির্বাচিত হয়েছেন। এছাড়া আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্তা আক্তার এবং শাফিন শাররাজকে সদস্য করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন