ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে ক্ষুব্ধ যুবদল সভাপতি, দিলেন কড়া জবাব


নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে ক্ষুব্ধ যুবদল সভাপতি, দিলেন কড়া জবাব

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সমালোচনা করেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করেন।

আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘আজকে দেখলাম নাসীরুদ্দিন পাটওয়ারী বলছে হই হই, গেল কই—যুবদল গেল কই, ছাত্রদল গেল কই। এই রাজনীতির আমি কোন স্টাইল বুঝতে পারলাম না।’

আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই

তিনি আরও বলেন, ‘আমি বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করতে বলছি না, কিন্তু বেয়াদবদের নিয়ন্ত্রণ করার জন্য প্রকৃত আইনকে প্রয়োগ করতে হবে।’

 

 

আরও পড়ুন: ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগী, ক্ষোভ প্রকাশ বিমানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগী, ক্ষোভ প্রকাশ বিমানমন্ত্রীর

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত হাসপাতালের পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেছেন, ‘২৫০ শয্যার হাসপাতালে প্রায় ৯০০ রোগী।

 

সবগুলো বিছানা নিচে। একটি শিশুর বেডে তিনটি শিশু রয়েছে। পরিবেশও খুবই নোংরা। এই ভবন ২০২১ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

 

তবে এখানে রোগী রাখা হচ্ছে।’

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিমানমন্ত্রী আরও বলেন, ‘আমার জীবনে সবচেয়ে খারাপ অভিজ্ঞতা যদি হয়ে থাকে, তাহলে এই হাসপাতাল দেখে হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতাল অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছে।

 

দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালটি করেছিলেন। কিন্তু দীর্ঘ বছর ফ্যাসিস্ট সরকার উন্নয়নে হাত দেয়নি।’

মন্ত্রী আরো জানান, ‘তিন যুগ পরেও একই হাসপাতালে যেখানে ২৫০ রোগী থাকার কথা, সেখানে আজ প্রায় ৮৬৭ জন রোগী রয়েছে। তাদের মানবেতর অবস্থা দেখে আমি খুবই বিস্মিত। আমার জীবনে এমন দৃশ্য চোখে পড়েনি।

 

বাংলাদেশে এরকম হাসপাতাল কোথায় আছে, তা আমার জানা নেই, থাকার কথাও নয়।’

মন্ত্রী বলেন, ‘হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত করার অনুমোদন হয়েছে। কিন্তু এখনো ভবন নির্মাণের কাজ শুরু হয়নি। হাসপাতাল পরিদর্শন করে জানতে পেরেছি, বিষয়টি পরিকল্পনা কমিশনে রয়েছে। ৫০০ শয্যা ও ছয়তলা ভবন নির্মাণের জন্য পরিকল্পনা কমিশনে দায়িত্বে থাকা মন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করব, দ্রুত টেন্ডার করে কাজ শুরু করার জন্য।’

হাসপাতালে রোগীদের খাবার ও সরঞ্জাম সরবরাহ নিয়ে মন্ত্রী বলেন, ‘এখানে আমার আরেকটি বিষয় সন্দেহ হয়েছে। এখানে ৭৫০ রোগীর জন্য খাবার এবং সরঞ্জামাদি সরবরাহ করা হয়। ৭৫০ বেডের টাকা সরকার থেকে দেওয়া হচ্ছে। সেই টাকা রোগীদের জন্য সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না, সেটা দেখা হবে।’

হাসপাতাল পরিদর্শনকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা সোহানুর রহমান, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিডিওতে অস্ত্রের মহড়া, অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


ভিডিওতে অস্ত্রের মহড়া, অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণখান এলাকায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চিহ্নিত চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের সাত সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ।

শনিবার (৫ সেপ্টেম্বর) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগের নির্দেশনায় দক্ষিণখান থানা এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে পুলিশ।

 

অভিযানে তাদের কাছ থেকে ১৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ভিডিও এবং তথ্য ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর উত্তরা বিভাগ কিশোর গ্যাং, চাঁদাবাজ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান জোরদার করে।

এরই ধারাবাহিকতায় দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

 

এছাড়া পৃথক অভিযানে ১৬৩ পিস ইয়াবাসহ কিশোর গ্যাংয়ের দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিসি মির্জা তারেক আহমেদ বেগ জানিয়েছেন, কিশোর গ্যাং, চাঁদাবাজ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘দেশে নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শুরু হয়েছে’: শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


‘দেশে নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শুরু হয়েছে’: শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "আমরা অনেক অপেক্ষার পর রাস্তায় নেমেছি, আমরা দেখতে পাচ্ছি দেশে নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শুরু হয়েছে।"

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর মহিপালের পথসভায় অংশ নিয়ে তিনি ঢাকা-চট্টগ্রাম লং মার্চের যাত্রা পথে এসব কথা বলেন।

জামায়াত আমির উল্লেখ করেন, "নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। আমরা তরুণদের জন্য নিরাপদ ভবিষ্যৎ রেখে যেতে চাই।" তিনি বলেন, বিরোধী দলের দায়িত্ব হচ্ছে, জনগণের অধিকার নিয়ে টান দেওয়া হলে সেখানে গর্জন করা, বাধা দেওয়া ও প্রতিবাদ করা, এমনকি প্রতিরোধ গড়ে তোলা হবে।

বিরোধীদলের নেতা আরও বলেন, "সরকারের মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে দেশে কোন বিদ্যুৎ সংকট নাই।"

বাস্তবে বিদ্যুৎ সংকটে দেশের মানুষ নাজেহাল হয়ে গেছে। তিনি জানান, "আমরা বুঝে গেছি এ সরকার দিয়ে দেশের কোনো উন্নয়ন হবে না।" তিনি বিগত আওয়ামী ফ্যাসিবাদ আমল ও জুলাই আন্দোলনসহ দেশের সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার দেখতে চেয়েছিলেন। কিন্তু, এ সরকার এখন পর্যন্ত কোন বিচারের অগ্রগতি দেখাতে সক্ষম হয়নি।

ফেনী জেলা জামাতের আমির মুফতি মাওলানা আব্দুল হান্নান ও সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য ড. নিয়ামুল বশির, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. রেজাউল করিম প্রমুখ।

সমাবেশ শেষে লং মার্চে অংশ নেওয়া নেতৃবৃন্দরা চট্টগ্রামের উদ্দেশ্যে ফেনী ছাড়েন। দলীয় সূত্রে জানা গেছে, মিরশরাই বাজারে একটি পথসভা করার পরিকল্পনা রয়েছে।

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩৮

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের কাঁধে ভর করে আওয়ামী লীগের আন্দোলনে ফেরার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


জামায়াতের কাঁধে ভর করে আওয়ামী লীগের আন্দোলনে ফেরার চেষ্টা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ জামায়াতে ইসলামীর কাঁধে ভর করে আন্দোলনে ফিরে আসার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেছেন, ‘এই মুহূর্তে আওয়ামী লীগ জামায়াতের সকল দাবির প্রতি সংহতি জানাচ্ছে।’

আজ শনিবার বিকেলে, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৬ দফা দাবিতে লং মার্চ করছে। লং মার্চে দেওয়া বক্তব্যে রাশেদ খান দাবি করেছেন যে, দাবি না মানলে ডিসেম্বরে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

তিনি বলেন, ‘আজ জামায়াতের আমির বলেছেন, ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলনে নামবেন।’ শেখ হাসিনা বলেছেন, ডিসেম্বরে দেশে ফিরবেন। গতকাল নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন পোস্ট করেছেন- NO GAS, NO BILL, NO Service, NO TAX এবং স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা হুবহু একই পোস্ট করেছেন।

রাশেদ খান আরও বলেছেন, ‘এই মুহূর্তে আওয়ামী লীগ জামায়াতের সব দাবির প্রতি সংহতি জানাচ্ছে। আওয়ামীপন্থী বুদ্ধিজীবী, সাংবাদিক ও সুশীলরাও জামায়াতের দাবিকে সাধুবাদ জানাচ্ছে।’

তিনি উল্লেখ করেছেন যে, আওয়ামী লীগ বর্তমানে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কোনো আন্দোলন সফল করতে পারবে না। ফলে জামায়াতের কাঁধে ভর করে আওয়ামী লীগ আন্দোলনে ফিরে আসার চেষ্টা করছে। আজ জামায়াতের আমিরের বক্তব্য বিষয়টিকে আরো স্পষ্ট করেছে বলে মন্তব্য করেন রাশেদ খান।

তিনি বলেন, ‘এই মুহূর্তে ক্ষমতা সবচেয়ে বড় শত্রু। আর সেই সূত্রে জামায়াত-আওয়ামী লীগ রাজনৈতিক মিত্রে পরিণত হয়েছে।’

রাশেদ খান জানান, আওয়ামী লীগ জানে জামায়াত কখনো ক্ষমতায় বসতে পারবে না। তবে তাদের মাধ্যমে রাষ্ট্রীয় বিশৃঙ্খলা সৃষ্টি করা সম্ভব। আর সেই বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই জামায়াতের এই লং মার্চ।

লং মার্চের দাবিতে গণহত্যার বিচার থাকলেও, জামায়াত নেতারা বক্তব্যে বিএনপি সরকারের বিরুদ্ধে বিষোদ্‌গার করেছেন বলে দাবি করেন রাশেদ খান। তিনি বলেন, ‘তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার চায়নি....। ৭১-এর গণশত্রু আর ২৪-এর গণশত্রু আজকে ক্ষমতার স্বার্থে মিলেমিশে একাকার হয়ে গেছে।

 

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%