ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

মোল্লাহাটে শিশু সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত


মোল্লাহাটে শিশু সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাটে রংধনু নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, যা অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে পরিচালিত হয়।

সভাটি সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার কাহালপুর ডাঃ মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন রংধনু নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোর্শেদা আক্তার। সভায় উপস্থিত ছিলেন ইনসিডিন বাংলাদেশের মোল্লাহাট উপজেলা কোঅর্ডিনেটর মোঃ মইন খান, রংধনু নারী উন্নয়ন সংস্থার উপদেষ্টা এম এম মফিজুর রহমান, গাড়ফা পল্লী সমাজের সভানেত্রী লক্ষ্মী রানী, ইনসিডিন বাংলাদেশের কর্মকর্তা সৈয়দ মারুফুল ইসলামসহ রংধনু নারী উন্নয়ন সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী।

আরও পড়ুন: ভলাকুট বিএনপির রাজনীতিতে এখনো আলোচনায় দুই সহোদর আয়ূব ও সোয়াব খান

সভায় আলোচনা করা হয় শিশুদের নিরাপত্তা, অনলাইন ও অফলাইন পরিবেশে শিশুদের সুরক্ষা, সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতনতা এবং শিশুদের অধিকার রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের দায়িত্ব নিয়ে। একই সঙ্গে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা সভায় বলেন, শিশুদের নিরাপদ বিকাশের জন্য পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। বিশেষ করে অনলাইনভিত্তিক যোগাযোগ ও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে শিশুদের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন করে নিরাপদ ব্যবহারের পরিবেশ তৈরি করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


মালয়েশিয়ায় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ‘এশিয়া প্যাসেফিক ইউনিভার্সিটি অব টেকনোলজিষ্ট অ্যান্ড ইনোভেশন (এপিইউ)’ এ আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওয়াল্ড স্কুল সামিট-এর উদ্যোগে ২৬ সেপ্টেম্বর এই সম্মেলন আয়োজন করা হয়, যেখানে বিশ্বের প্রায় ৩০টি দেশ থেকে শিক্ষাবিদ, স্কুল ডিরেক্টর, শিক্ষা উদ্যোক্তা ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের যুগে শিক্ষাকে কীভাবে আরও কার্যকর ও যুগোপযোগী করা যায়, শিক্ষার্থী গঠনে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা এবং ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে ব্যাপক কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনে অংশগ্রহণ করেন মাদ্রাসা আবু হুরায়রার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মোহাম্মদ মুসা খান। তিনি শিক্ষা, প্রতিষ্ঠান পরিচালনা, শিক্ষার্থীদের নৈতিক ও দক্ষতাভিত্তিক বিকাশ এবং আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয় নিয়ে বক্তব্য প্রদান করেন।

মুফতি মোহাম্মদ মুসা খান তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা শুধু নলেজের নাম নয়; শিক্ষা হলো নৈতিকতা ও দক্ষতার সমন্বয়।” তাঁর মতে, বর্তমান বিশ্বে তথ্য ও জ্ঞান অর্জন করাই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা, বাস্তব দক্ষতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে গড়ে তুলতে হবে।

তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দেওয়াও গুরুত্বপূর্ণ। মাদ্রাসা আবু হুরায়রা কীভাবে আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামিক শিক্ষার সমন্বয় করে শিক্ষার্থীদের গড়ে তুলছে, সে বিষয়টিও তিনি আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। শিক্ষকদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, একজন শিক্ষকের দায়িত্ব শুধু শ্রেণিকক্ষে পাঠদান করার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। একজন শিক্ষক শিক্ষার্থীর চরিত্র গঠন, মানসিক বিকাশ, নৈতিক শিক্ষা এবং সামাজিক দায়বদ্ধতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

মুফতি মোহাম্মদ মুসা খান মাদ্রাসা আবু হুরায়রার বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের কথাও তুলে ধরেন। প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রমের পাশাপাশি অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তির মাধ্যমে সহযোগিতা করে থাকে। তিনি জানান, প্রতিষ্ঠানটি বিভিন্ন সামাজিক উদ্যোগ ও মানবিক কার্যক্রমের সঙ্গেও যুক্ত রয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসা আবু হুরায়রায় বর্তমানে প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রতিষ্ঠানটির মোট ১০টি শাখায় প্রায় ২৫০ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এর মধ্যে হিফজুল কোরআন বিভাগে রয়েছে প্রায় ৬০০ শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে আধুনিক সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষার সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি মুফতি মোহাম্মদ মুসা খান ‘স্কুল ডিরেক্টর অব দি ইয়ার” ক্যাটাগরিতে স্বীকৃতি লাভ করেন এবং তাঁর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি এ স্বীকৃতি তাঁর শিক্ষা ও প্রতিষ্ঠান পরিচালনার কার্যক্রমের একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা উদ্যোক্তা ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতপুরের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


দৌলতপুরের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাতে ইন্তেকাল করেছেন। "ইন্না লিল্লাহে.....রাজিউন।"

মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বিকেল পাঁচটায় তার নিজ এলাকায় হাকিমপুর গোরস্থান ময়দানে সিদ্দিকুর রহমানের নামাজ শেষে তাকে দাফন করা হয়।

এ সময় উপস্থিত থেকে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুস্তাক আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি মোঃ এহসানুল হক, প্রাক্তন সভাপতি মোঃ ফিরোজ নুন। জানাযা নামাজে দৌলতপুরের শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের অভিযোগে সহিং'স বি-ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


ভারতের লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের অভিযোগে সহিং

ভারতের পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) রবিবার এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে বিক্ষোভ সহিংস রূপ ধারণ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের শপিং মলে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের দৃশ্য দেখা যায়।

ভিডিওগুলোতে ক্যাম্পাসের মল থেকে মানুষকে খাবার, ইলেকট্রনিক্স পণ্য ও অন্যান্য সামগ্রী নিয়ে যেতে দেখা যায়। একটি ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, "ভাই, পিএস৫ নিয়ে এসেছি," অন্য একটি ভিডিওতে শোনা যায়, "ফ্রি-তে শপিং, শপিং ডান।" তবে ভিডিওতে উপস্থিত সবাই এলপিইউ-এর শিক্ষার্থী কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অনলাইনে প্রকাশিত অন্যান্য ভিডিওতে ক্যাম্পাসের দোকানপাট, এটিএম বুথ এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সম্পত্তির ক্ষয়ক্ষতির চিত্রও দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, ক্যাম্পাসে এক নির্মাণ শ্রমিক দ্বারা এক ছাত্রী ধর্ষণের শিকার হন এবং পরে তিনি আত্মহত্যা করেন। এই ঘটনার প্রতিবাদেই শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করে এটিকে "মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া" বলে দাবি করেছে।

এদিকে, পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে ৭ সদস্যের একটি বিশেষ তদন্ত দল (সিট) গঠন করেছে। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ, ফরেনসিক আলামত, কল রেকর্ড ও অন্যান্য ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখছেন।

জলন্ধর রেঞ্জের ডিআইজি নবীন সিংলা জানান, গার্লস হোস্টেল ৩-এর ৫০৪ নম্বর রুমে ঠিক কী ঘটেছিল এবং অভিযোগ অনুযায়ী এমন কোনো ঘটনা আদৌ ঘটেছে কি না, তা তদন্তে বের হয়ে আসবে।

সোমবার এই বিতর্ক নতুন মোড় নেয়, যখন এলপিইউ-এর পক্ষ থেকে প্রকাশ করা একটি ভিডিওতে থাকা তিন ছাত্রী সেই রেকর্ডিং ব্যবহারের ধরণ নিয়ে প্রশ্ন তোলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের রেজিস্ট্রার ড. মনিকা গুলাটি ও ওই তিন ছাত্রীকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিল, যেখানে তারা বলেছিলেন যে ৫০৪ নম্বর রুমে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

কিন্তু এর একদিন পর, ওই ছাত্রীরা অন্য একটি ভিডিওতে এসে দাবি করেন যে, তাদের আগে থেকেই শিখিয়ে দেওয়া হয়েছিল কী বলতে হবে। তাদের আরও অভিযোগ, সম্মতি ছাড়াই মূল রেকর্ডিংটি কাটছাঁট (এডিট) করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হয়েছে।

ভিডিওতে এক ছাত্রী বলেন, "আমাদের ভিডিওটি কেটে ছোট করে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। এ বিষয়ে আমরা কিছুই জানতাম না এবং আমাদের কোনো সম্মতি নেওয়া হয়নি। এখন অহেতুক আমাদের গালিগালাজ করা হচ্ছে।"

তবে এই ভিডিওটির সত্যতা এবং শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আগের অবস্থানে অনড় থেকে জানিয়েছে যে, তারা যাচাইকৃত তথ্যের ওপর নির্ভর করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে।

ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বাইরের ৪৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, অবরোধ সরানোর চেষ্টা করা হলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। সংঘর্ষে একাধিক পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থী—উভয় পক্ষই আলাদাভাবে দাবি করেছে যে, বিশৃঙ্খলা চলাকালীন বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করেছিল। এই বিষয়টিও পুলিশের তদন্তের আওতায় রয়েছে। সোমবার পাঞ্জাবের ডিজিপি গৌরব যাদব ক্যাম্পাস পরিদর্শন করেন। তিনি জানান পুলিশ সর্বোচ্চ ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিয়েছে, তবে সহিংসতার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ভূত পরিস্থিতিতে ২৮ সেপ্টেম্বর থেকে পরবর্তী ১০ দিনের জন্য সব ধরনের নিয়মিত ক্লাস বন্ধ ঘোষণা করেছে এলপিইউ কর্তৃপক্ষ। এছাড়া সাময়িক পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে পরামর্শ করে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি যারা ক্যাম্পাসে অবস্থান করছেন, তাদের হোস্টেলের ভেতরে থাকতে এবং কোনো ধরনের বিশৃঙ্খলায় না জড়াতে সতর্ক করা হয়েছে।

সোমবার পুরো ক্যাম্পাস জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। সহিংসতার ঘটনায় আতঙ্কিত অনেক শিক্ষার্থীকে ব্যাগপত্র গুটিয়ে ক্যাম্পাস ছেড়ে যেতে দেখা গেছে। এদিকে পাঞ্জাব রাজ্য মহিলা কমিশনও এই ঘটনার বিষয়ে কাপুরথালার ডেপুটি কমিশনার ও এসএসপির কাছে বিস্তারিত প্রতিবেদন তলব করেছে। কমিশন এফআইআর, এসআইটি তদন্তের অগ্রগতি এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্য চেয়েছে। যৌন নির্যাতনের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ভিডিও কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্ক এবং ক্যাম্পাসে ছড়িয়ে পড়া সহিংসতা—সবকিছুরই এখন তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামেক অধ্যক্ষকে ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


রামেক অধ্যক্ষকে ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের বিভিন্ন দাবি নিয়ে উত্থাপিত ৬ দফা এবং ডক্টর’স মুভমেন্ট ফর জাস্টিসের নতুন ৫ দফাসহ মোট ১১ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকদের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলমের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের সরকারি ওয়েবসাইটেও অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলমকে প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দেওয়া স্মারকলিপিতে ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থী ও চিকিৎসকরা।

স্মারকলিপি প্রদানকারীদের ভাষ্য অনুযায়ী, দেশের মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের পেশাগত অধিকার, মর্যাদা এবং চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার বিভিন্ন বিষয়কে সামনে রেখে এসব দাবি উত্থাপন করা হয়েছে। তারা দাবিগুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের আহ্বান জানান।

দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তী সময়ে ক্লাস বর্জন, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হতে পারে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশের মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

‘দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে’—এই প্রত্যয় ব্যক্ত করেন আন্দোলনরত শিক্ষার্থী ও চিকিৎসকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%