ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

চিকন্দীর গ্রামেই চলছে দেড় শ বছরের আদালতের কার্যক্রম, বদলে গেছে গ্রামের জীবনমান, পরিনত হচ্ছে শহরে


চিকন্দীর গ্রামেই চলছে দেড় শ বছরের আদালতের কার্যক্রম, বদলে গেছে গ্রামের জীবনমান, পরিনত হচ্ছে শহরে

শরীয়তপুর জেলা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরের একটি গ্রাম চিকন্দী। এ গ্রামে যে সিনিয়র সিভিল জজ আদালতটির কার্যক্রম চলছে, তা প্রতিষ্ঠিত হয় ১৮৭২ সালে। তখন ব্রিটিশ শাসকেরা প্রথম মুন্সেফ আদালত নামে ওই আদালতটি প্রতিষ্ঠা করেন। ১৫৪ বছর ধরে গ্রামের ওই আদালতটিতে দেওয়ানিসহ বিভিন্ন মামলার বিচার কাজ পরিচালনা করে আসছে।
চিকন্দী সিনিয়র সিভিল জজ আদালত ও আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, ব্রিটিশ শাসন আমলে শরীয়তপুর, মাদারীপুর ও মুন্সিগঞ্জের (বিক্রমপুরের) কিছু এলাকার মানুষকে আইনি সহায়তা দেওয়ার জন্য ব্রিটিশ শাসকেরা ১৮৬০ সালের দিকে পদ্মা নদীতে একটি ভ্রাম্যমাণ চৌকি আদালত পরিচালনা শুরু করেন। একটি জাহাজে করে নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ এলাকায় ওই আদালতটির কার্যক্রম চলত। পরবর্তী সময়ে নদীভাঙনের কারণে ওই আদালতটি সদর উপজেলার চিকন্দী এলাকায় সরিয়ে আনা হয়।
গ্রামে ১৮৭২ সালে একটি গোলপাতার ঘর নির্মাণ করে তাতে প্রথমে আদালতের কার্যক্রম চালানো হয়। এরপর সেখানে দুটি ছোট পাকা ভবন গড়ে ওঠে। পরবর্তী সময়ে সাড়ে ১০ একর জমির ওপর আদালত এলাকা গড়ে তোলা হয়। ১৯২৬ সালে একতলা একটি আদালত ভবন নির্মাণ করা হয়। বর্তমানে সেই ভবনের ৮টি কক্ষের মধ্যে সিনিয়র সিভিল জজ আদালতের কার্যক্রম চলছে।
শরীয়তপুর এলাকাটি ফরিদপুর জেলার অন্তর্গত একটি মহকুমা ছিল। ১৯৮৪ সালে শরীয়তপুর জেলা প্রতিষ্ঠিত হয়। তখন থেকে জেলা শহরে জেলা ও দায়রা জজ আদালতের কার্যক্রম শুরু হয়। সেখানে জেলার চারটি উপজেলার দেওয়ানি মামলার কার্যক্রম চললেও চিকন্দীতে শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলার দেওয়ানি মামলার বিচারকাজ চলতে থাকে। ওই আদালতটি আর জেলা শহরে সরিয়ে নেওয়া হয়নি।
সম্প্রতি সরেজমিন দেখা যায়, পুরো এলাকায় বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ রয়েছে। মাছ চাষের দুটি পুকুর রয়েছে। আদালত চত্বরে (ক্যাম্পাসে) একটি মসজিদ, একতলা একটি আদালত ভবন ও বিচারকদের থাকার জন্য একটি একতলা ভবন রয়েছে। এর পাশেই রয়েছে চিকন্দী আইনজীবী সমিতি ভবন ও আইনজীবীদের চেম্বার।
আমলি আদালতের বিচারকাজ ছাড়া চিকন্দীতে পারিবারিক আদালত, অর্থঋণ আদালত, আইনগত সহায়তা (লিগ্যাল এইড) ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম চলছে। আদালতটিতে দুজন বিচারক পদায়ন আছেন। তাঁদের একজন সদর ও আরেকজন জাজিরা আদালতে বিচারকাজ করেন। বিচারকাজ পরিচালনায় সহায়তার জন্য আদালতটিতে ১৭ জন কর্মকর্তা-কর্মচারী আছেন।
আদালতের প্রশাসনিক বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে আদালতটিতে ৪ হাজার ৩০০ মামলার বিচারকাজ চলছে। প্রতিবছর আদালতটিতে ৬০০ থেকে ৭০০ মামলার রায় বা বিচার কাজ শেষ হয়।
১৫৪ বছর আগে চিকন্দী এলাকাটি কীর্তিনাশা নদীর তীরবর্তী হলেও বর্তমানে কীর্তিনাশা নদীটির মূল প্রবাহ সাত-আট কিলোমিটার দূরে সরে গেছে। এখন আর চিকন্দী নদীর চরাঞ্চল নেই। সেখানে গড়ে উঠেছে অসংখ্য গ্রাম, হাটবাজার, নির্মাণ করা হয়েছে উচ্চবিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, পোস্ট অফিস, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
জাজিরার আক্কেল মাহমুদ মুন্সিকান্দি এলাকার জাকির হোসেন বেপারী বলেন, জমিজমা নিয়ে গত ৩ বছর একটি মামলা করেছেন চিকন্দী সিনিয়র সিভিল জজ আদালতে। কয়েক বছর ধরে তাঁর মামলার কার্যক্রম চলছে। তার মামলাটি এখন বিচারিক পর্যায়ে রয়েছে। প্রতিটি তারিখেই বিচারক উপস্থিত ছিলেন। এ আদালতটি জেলা শহরে না হলেও এ এলাকাটি প্রায় শহরে পরিনত হয়েছে।
এ ব্যাপারে চিকন্দি আইনজীবি সমিতির সাবেক সভাপতি আবদুল মান্নান তালুকদার বলেন, ৩০ বছর ধরে আইন পেশায় কাজ করছি। চিকন্দীর এ আদালত ব্রিটিশরা স্থাপন করেছেন। পাকিস্তান-ভারত স্বাধীন হওয়ার পরও আদালতটির কার্যক্রম চলেছে। জেলা স্থাপিত হওয়ার পরও এ আদালতের কার্যক্রম চিকন্দীতেই রাখা হয়েছে।
শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা ফাহিমা আক্তার বলেন, জেলা শহর থেকে ১০-১২ কিলোমিটার দূরত্বে একটি চৌকি আদালত ব্রিটিশ আমল থেকে আছে। এখনো আদালতটির কার্যক্রম চিকন্দী নামের একটি গ্রামে পরিচালিত হচ্ছে। ওই আদালতটি জেলা ও দায়রা জজ আদালতের অধীনে চলছে।
নবীন আইনজীবী হাফিজুর রহমান বলেন, চিকন্দী একটি গ্রাম। এখানে ব্রিটিশ শাসকদের প্রতিষ্ঠা করা একটি আদালত থাকায় পুরো এলাকাটির জীবনমান বদলে গেছে। এ আদালত ঐতিহ্য বহন করছে। এ আদালতের ক্যাম্পাসে খেলাধুলা করে, আদালতের পাশের স্কুলে পড়ালেখা করে শৈশব-কৈশোর পার করেছি। তাই আইন পেশায় পড়াশুনা করে এ আদালতেই কর্মজীবন শুরু করেছি।
চিকন্দী আইনজীবী সমিতির সভাপতি রুবায়েত আনোয়ার বলেন, আদালতটিতে মামলার জট নেই। মামলা নিষ্পত্তি হওয়ার হার খুবই ভালো। গ্রাম হলেও আদালতটিতে বিচারক, আইনজীবী ও সেবা প্রার্থীরা নির্বিঘেœ ও স্বাচ্ছন্দ্যে মামলার সেবা পাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার

রাজশাহী মহানগরীতে সাংবাদিক পরিচয় দিয়ে এক অটোচালকের কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া প্রতারণা মামলার আসামি পাভেল ইসলাম মিমুলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টার দিকে নগরীর মতিহার থানার কাজলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিমুল নগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারী বাবর আলী সড়ক এলাকার বাসিন্দা এবং টুলুর ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকারিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কাজলা মোড় এলাকা থেকে মিমুলকে গ্রেফতার করেন।
ওসি জানান, সাংবাদিক পরিচয় দিয়ে ২৫ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে ভুক্তভোগী অটোচালক মঞ্জুর বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি মতিহার থানার মামলা নং-১৮ এবং এতে দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্যক্তিগত প্রয়োজনে মঞ্জুর কাটাখালী থানা এলাকার একটি গ্যারেজে তার মহাজনের ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধক রেখে ২৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। পরে গত ২১ মে রাত সাড়ে ১০টার দিকে অটোরিকশাটি ছাড়িয়ে আনার জন্য তিনি তার বন্ধু মিলনের সহায়তা চান। এ সময় মিলনের মাধ্যমে পরিচয় হওয়া মিমুল নিজেকে একটি জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক এবং জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দেন।
অভিযোগ অনুযায়ী, মিমুল অটোরিকশাটি ছাড়িয়ে এনে দেওয়ার আশ্বাস দিলে মঞ্জুর তার হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন। তবে গভীর রাত পর্যন্ত অপেক্ষার পরও তিনি অটোরিকশা নিয়ে ফিরে আসেননি। পরবর্তীতে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
ভুক্তভোগীর দাবি, পরদিন ২২ মে রাত সাড়ে ৮টার দিকে যোগাযোগ করা হলে মিমুল টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং তাকে গালিগালাজ ও হুমকি দেন। এ ঘটনায় মঞ্জুর মতিহার থানায় প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করেন।
দীর্ঘ অনুসন্ধানের পর বৃহস্পতিবার রাতে অভিযুক্ত মিমুলকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তার গ্রেফতারের খবরে ভুক্তভোগী অটোচালক ও তার পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মঞ্জুর ও তার পরিবার আশা প্রকাশ করেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা তাদের কষ্টার্জিত অর্থ ফেরত পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছিনতাইকারীর টানাহেঁচড়ায় প্রাণ হারালেন পার্বতীপুরের সোমা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


ছিনতাইকারীর টানাহেঁচড়ায় প্রাণ হারালেন পার্বতীপুরের সোমা

দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ৫ দিন পর মারা গেছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাসিন্দা সোহেলী ইসলাম সোমা (৪২)। বৃহস্পতিবার (১১ জুন) ভোর ৫টার দিকে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিহত সোমা পার্বতীপুর শহরের সাহেবপাড়া রেলওয়ে কলোনির বাসিন্দা এবং মৃত মাহাবুবুল ইসলাম বুলবুলের মেয়ে ছিলেন। তিনি ঢাকার ধানমণ্ডির সেন্ট্রাল রোডের একটি ভাড়া বাড়িতে থাকতেন এবং একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, সোমা ঈদের ছুটি শেষে ৬ জুন রাতে পার্বতীপুর থেকে হক এন্টারপ্রাইজের একটি নাইট কোচে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পরদিন ৭ জুন ভোরে গাবতলী বাস টার্মিনালে পৌঁছে অটোরিকশাযোগে তার বাসার দিকে রওনা দেন।

পথিমধ্যে মোটরসাইকেলে থাকা একদল ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। তখন ব্যাগে টান দেয়ার ফলে তিনি রাস্তার পাশে থাকা ডিভাইডারের ওপর পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।

পরে তাকে উদ্ধার করে রাজধানীর আনোয়ার মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর, বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

নিহত সোমার ফুফাতো ভাই সরোয়ার পারভেজ সবুজ জানান, সোমার বাবা-মা অনেক আগেই মারা গেছেন এবং তার কোনো ভাই-বোনও নেই। তার একমাত্র মেয়ে নওমী ইসলাম ঢাকার একটি কলেজে অনার্সে পড়াশোনা করছেন। সোমার চাকরির আয়ে তার লেখাপড়ার খরচ চলত।

তিনি বলেন, 'সোমার অকালমৃত্যুতে তার মেয়েটি এখন পুরোপুরি এতিম হয়ে গেল। একই সঙ্গে তার ভবিষ্যৎ শিক্ষা জীবন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।'

বৃহস্পতিবার বিকেলে সোমার মরদেহ পাবনার ঈশ্বরদী পৌরসভার পশ্চিম টেহরি মহল্লায় তার নানার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে বিকেল ৪টার দিকে তার দাফন সম্পন্ন হয়। এই অকালে মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটবল বিশ্বকাপ দেখার আমন্ত্রণ জানাল মার্কিন দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


ফুটবল বিশ্বকাপ দেখার আমন্ত্রণ জানাল মার্কিন দূতাবাস

বাংলাদেশের জনগণকে ফুটবল বিশ্বকাপ দেখার জন্য ঢাকার মার্কিন দূতাবাস একটি আমন্ত্রণ জানিয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বার্তায় এই আমন্ত্রণ জানানো হয়। বার্তায় উল্লেখ করা হয়েছে, ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ কোনো সাধারণ টুর্নামেন্ট নয়—এটি একটি বৈশ্বিক উদযাপন। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আপনাদের জন্য ম্যাচগুলো দেখার, উপভোগ করার এবং যুক্তরাষ্ট্রে এই বৈশ্বিক আয়োজনের উত্তেজনা অনুভব করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের অলিম্পিক সিমেন্ট বন্ধ ঘোষণা, কর্মহীন ৩০০ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


বরিশালের অলিম্পিক সিমেন্ট বন্ধ ঘোষণা, কর্মহীন ৩০০ শ্রমিক

বরিশাল অলিম্পিক সিমেন্ট লিমিটেডের উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে, যা ব্যবসায়িক লোকসান, কাঁচামাল সংকট ও এলসি সংকটের কারণে ঘটেছে।

বৃহস্পতিবার (১১ জুন) একটি নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে যে, উৎপাদন বন্ধের কারণে প্রতিষ্ঠানটিতে কর্মরত সকল শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। একই সাথে শ্রমিকরা তাদের প্রাপ্য পাওনা যথাযথ সময়ে পেয়ে যাবেন।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের বরিশালের সমন্বয়ক ড. মনীষা চক্রবর্তী কালের কণ্ঠকে বলেন, ‘মূলত প্রতিষ্ঠানটির মালিকানা পরিবর্তন হচ্ছে। এ কারণে উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে।’

অলিম্পিক সিমেন্ট লিমিটেডের কর্মচারীদের আন্দোলনের এই নেতা আরো জানান, ‘এই প্রতিষ্ঠানে প্রায় ৩০০ শ্রমিক কর্মরত রয়েছেন। সেজন্য আমাদের দাবি, মালিকানা পরিবর্তনের পরবর্তী মালিককে এসব শ্রমিককে কাজে নিযুক্ত করার নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি শ্রমিকদের পাওনা কতদিনের মধ্যে পরিশোধ করা হবে সে বিষয়ে নিশ্চয়তাও দিতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%