ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঈদের ছুটিতে প্রতিদিন দেড় লাখ যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল


ঈদের ছুটিতে প্রতিদিন দেড় লাখ যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল

ঈদুল আজহার ছুটির পরিস্থিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, দিনে গড়ে এক লাখ ৫১ হাজার ৮৭৭ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেছেন।

ডিএমটিসিএলের এমআরটি লাইনের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী একটি বিজ্ঞপ্তিতে তথ্য প্রকাশ করেন।

এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ঈদুল আজহার বন্ধের দিনগুলোতে, অর্থাৎ গত ২৫ থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন বাদে) মেট্রোরেল নিরবচ্ছিন্নভাবে যাত্রী সেবা প্রদান করেছে। এই সময়ের মধ্যে, প্রতিদিন ১৪০টি মেট্রোরেলের ট্রিপ পরিচালনা করা হয়েছে এবং গড়ে এক লাখ ৫১ হাজার ৮৭৭ জন যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেছেন।

আরও পড়ুন: বিএমপি কমিশনারের উদ্যোগে পুলিশ লাইন্সের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত, উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণের প্রত্যাশা

এছাড়া, যাত্রী চাহিদার কারণে ১০টি অতিরিক্ত ট্রেন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। ডিএমটিসিএলের সমস্ত কর্মকর্তা এবং কর্মচারী সরকারি ছুটির দিনেও অবিচলিত কাজ করেছেন।

মেট্রোরেল সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও গ্রহণ করা হয়েছিল।

বন্ধের সময়ে সুষ্ঠু, নিরবচ্ছিন্ন এবং নিরাপদে মেট্রোরেল চলাচলে সহায়তা করার জন্য ঢাকা মেট্রোরেলের সমস্ত যাত্রী এবং অংশীদারদের আন্তরিক ধন্যবাদ জানান ডিএমটিসিএল।

আরও পড়ুন: ৭নং জগদল ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের দাবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে শহীদ জিয়ার স্মৃতিচারণে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


খাগড়াছড়িতে শহীদ জিয়ার স্মৃতিচারণে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন, দেশপ্রেম এবং জাতীয় উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

বুধবার (৩ জুন) খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রেরণা জোগাবে।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন জাতীয় সংকটে সাহসী নেতৃত্বের প্রতীক। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি নির্মাণে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, আজকের প্রজন্মের কাছে শহীদ জিয়ার আদর্শ পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। দেশপ্রেম, সততা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, তা অনুসরণ করেই একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘরের বেড়া কেটে ঢুকে মামী-ভাগনিকে দলবদ্ধ ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


ঘরের বেড়া কেটে ঢুকে মামী-ভাগনিকে দলবদ্ধ ধর্ষণ

পঞ্চগড়ে ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে মামী-ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার (২ জুন) রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানায় তিনজনকে অভিযুক্ত করে এবং অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী ভাগ্নীর বাবা।

মামলার অভিযোগ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩১ মে রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যান দুই ভুক্তভোগী মামী-ভাগনি। অনুষ্ঠান শেষে নিজের বাড়ি দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানায় ফিরে বাড়িতে তালা দেখতে পাওয়ার পর ভাগ্নীর আশ্রয়ণ প্রকল্পের বাড়িতে যাওয়ার চেষ্টা করেন তারা। এই সময় প্রতিবেশী পারভেজ ব্যাটারিচালিত ভ্যান বন্দোবস্ত করার কথা বলে রাসেল বিশ্বজিৎসহ ছয়জন তরুনকে ডেকে আনেন। এরপর পারভেজ রাসেল এবং বিশ্বজিৎ ঘরের বেড়া কেটে ঢুকে ভাগ্নীকে ধর্ষণ করেন। অন্যদিকে, অজ্ঞাতনামা চারজন মামিকে বাড়ির পাশেই ধর্ষণ করেন। পরবর্তী দিন (১ জুন) মামী-ভাগ্নীর শারীরিক অবস্থা খারাপ হলে এলাকাবাসীর সহযোগিতায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, ধর্ষণের অভিযোগ নিয়ে দুই নারী গত ১ জুন রাতে ভর্তি হন। ভর্তির পর তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক জানান, এই ঘটনায় তিনজন নামীয় এবং অজ্ঞাতনামা চারজনকে অভিযুক্ত করে ধর্ষণের শিকার নারীর বাবা থানায় মামলা করেছেন। আসামিদের ধরতে আইনি প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমির হামজার গাড়িতে হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


আমির হামজার গাড়িতে হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

প্রখ্যাত আলেম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মাওলানা আমির হামজা এমপির গাড়িবহরে সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া সদর উপজেলা শাখা।

বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া শহরের ‘সাদ্দাম বাজার মোড়’ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক এবং কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ করে। এরপর মজমপুর গেট পার হয়ে কুষ্টিয়া পৌরসভার ‘বিজয় উল্লাস চত্বরে’ এসে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার তিনি বলেন, "মুফতি মাওলানা আমির হামজা জাতীয় সংসদের নির্বাচিত এমপি এবং একজন জনপ্রিয় আলেমে দ্বীনের ওপর চুয়াডাঙ্গার মাটিতে যে কাপুরুষোচিত ও বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই হামলার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।" তিনি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন। এছাড়া সমাবেশে জেলা, শহর ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ জনসাধারণেরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানকে পুলিশ রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) ভোর প্রায় ৫টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসা থেকে ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ।

পুলিশ জানিয়েছে, সাতক্ষীরার কলারোয়া থানায় সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য থানায় তার বিরুদ্ধে মামলার তদন্ত বা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তারের দাবি জানাচ্ছিল। অভিযোগ রয়েছে, তার অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন সাতক্ষীরা এলাকার একাধিক ব্যক্তি।

শেখ মুজিবুর রহমান সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

তিনি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

রাজনৈতিক জীবনে তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, আহ্বায়ক কমিটির সভাপতি ও পরবর্তীতে জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া, তিনি কলারোয়া উপজেলার বামনখালী এলাকায় নিজের নামে ‘ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কলেজ’ স্থাপন করেছেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি তৎকালীন সাতক্ষীরা মহকুমার মুজিব বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%