ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

শেষ উইকেটে বাজিমাত, জিম্বাবুয়েকে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া


শেষ উইকেটে বাজিমাত, জিম্বাবুয়েকে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

জয়ের জন্য ২৮ রানের প্রয়োজন ছিল ২৭ রান। তবে হাতে ছিল মাত্র ১ উইকেট।

এমন পরিস্থিতিতে জিম্বাবুয়েকে ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছিল। কিন্তু শেষ উইকেট জুটিতে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করলেন দুই বোলার নাথান এলিস এবং স্পেন্সার জনসন। তাদের অবিচ্ছিন্ন ২৭ রানের জুটিতে ১ বল ও ১ উইকেটে জয়লাভ করল অস্ট্রেলিয়া।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে, জিম্বাবুয়ে আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে। অধিনায়ক সিকান্দার রাজা ৭২ বল মোকাবেলা করে ৮১ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ক্রেইগ আরভিন ৭৯ বল খেলে ৫৯ রান করেন।

আরও পড়ুন: রিজভী: পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকুন

লক্ষ্য তাড়ায় জশ ইংলিসের সেঞ্চুরির পর এলিস-জনসনের অসাধারণ পারফরম্যান্সে হাসি নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। এ জয়ের মাধ্যমে মিচেল মার্শের দল স্বাগতিকদের ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ জনের রিয়ালকে হতাশায় ডুবিয়ে আতলেতিকোর মাদ্রিদ ডার্বি জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


১০ জনের রিয়ালকে হতাশায় ডুবিয়ে আতলেতিকোর মাদ্রিদ ডার্বি জয়

আতলেতিকো মাদ্রিদ ২-১ রিয়াল মাদ্রিদ

মাদ্রিদ ডার্বিতে উত্তেজনা, নাটকীয়তা, সংঘর্ষ, লাল কার্ড, পেনাল্টি এবং গোল—সবকিছুই ছিল। শেষ পর্যন্ত আতলেতিকো মাদ্রিদ ২-১ গোলে রিয়াল মাদ্রিদকে পরাজিত করেছে। মর্যাদার এই জয় দিয়ে দিয়েগো সিমিওনের দল লা লিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

মেত্রোপলিতানো স্টেডিয়ামে আজকের ম্যাচের প্রথমার্ধে উভয় দলই সতর্কতার সঙ্গে খেলেছে। আক্রমণে গতি থাকলেও, গোলের মতো পরিষ্কার সুযোগ খুব বেশি তৈরি করতে পারেনি কোন পক্ষই। ফলে প্রথমার্ধটি গোলশূন্য অবস্থায় শেষ হয়।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের চিত্র পাল্টাতে শুরু করে। ৫২ মিনিটে আতলেতিকোর আক্রমণ ঠেকাতে গিয়ে ডিন হুইসেন ফাউল করেন এবং সরাসরি লাল কার্ড পান। স্বাগতিকরা পেনাল্টিও পায়। এক মিনিট পর স্পট কিক থেকে গোল করে আলেহান্দ্রো গ্রিমালদো দলের জন্য এগিয়ে দেন।

রিয়ালের ডামফ্রিস ও আতলেতিকোর রোমেরো সংঘর্ষে জড়িয়ে পড়েন। ছবি: রয়টার্স

দশজনের রিয়ালকে চাপে রেখে ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আতলেতিকো। জুলিয়ানো সিমিওনের ক্রস থেকে বল পেয়ে জোনাথন ডেভিড জালে পাঠান। ২-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় স্বাগতিকরা।

শেষ দিকে রিয়াল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৮৯ মিনিটে আন্তোনিও রুডিগারের হেডে একটি গোল শোধ করে তারা। তবে এরপর আর সমতা ফেরাতে পারেনি। এক যুগ পর সিমিওনের বিপক্ষে জোসে মরিনহোর লড়াইটাও তাই দুঃস্মৃতি হয়ে রইল।

এখন লা লিগায় সাত ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ১৬, আর রিয়ালের পয়েন্ট ১৫। শীর্ষে থাকা বার্সেলোনা ২১ পয়েন্ট নিয়ে এরই মধ্যে ধরাছোঁয়ার বাইরে যাওয়ার আভাস দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবার বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেল সৌদি আরবের 'হাররাত' ব্যাসাল্ট শিলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


প্রথমবার বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেল সৌদি আরবের

সৌদি আরবের ‘হাররাত’ অঞ্চল থেকে সংগৃহীত ব্যাসাল্ট শিলা আন্তর্জাতিক ভূতাত্ত্বিক বিজ্ঞান সংস্থা (আইইউজিএস) কর্তৃক ‘গ্লোবাল হেরিটেজ স্টোন’ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এটি সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি বৈশ্বিক সাফল্য অর্জিত হলো।

সৌদি গেজেটের রিপোর্ট অনুযায়ী, এই আন্তর্জাতিক স্বীকৃতি সৌদি আরবের সমৃদ্ধ ভূতাত্ত্বিক ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে। সৌদি ভূতাত্ত্বিক জরিপ (এসজিএস)-এর নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ, ব্যাসাল্ট শিলার ভূতাত্ত্বিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য বৈজ্ঞানিকভাবে নথিভুক্ত করার কাজটি সম্ভব হয়েছে।

হাজার বছর ধরে, এই ব্যাসাল্ট শিলা সৌদি আরবের পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক ভূদৃশ্য ও সাংস্কৃতিক পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে অবস্থান করছে। এর বৈজ্ঞানিক ও গবেষণাগত মূল্যের পাশাপাশি, ঐতিহ্যগতভাবে এটি আবাসন নির্মাণ, মানব বসতি স্থাপন এবং বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছে।

ব্যাসাল্ট শিলা উচ্চ স্থায়িত্ব, দীর্ঘস্থায়িত্ব এবং তাপ ও ক্ষয় প্রতিরোধ ক্ষমতার জন্য অবকাঠামোগত নির্মাণসামগ্রী ও এগ্রিগেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তিতে ফাইবার, কম্পোজিট সামগ্রী এবং তাপ-অন্তরক হিসেবেও এর উন্নত ব্যবহার রয়েছে।

কিছু ব্যাসাল্ট কোয়ারি সড়ক ও রেলপথের নিকটবর্তী হওয়ায় পরিবহন ব্যবস্থার সুবিধা তৈরি হয়েছে, যা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খরচ কমিয়ে এনে এর অর্থনৈতিক গুরুত্বকে আরও বৃদ্ধি করেছে।

সৌদি ভূতাত্ত্বিক জরিপ (এসজিএস) জানিয়েছে, এই বৈশ্বিক স্বীকৃতি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভূতাত্ত্বিক ঐতিহ্য রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগে সৌদি আরবের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

সংস্থাটি আরও উল্লেখ করেছে যে, এই অর্জন সৌদির প্রাকৃতিক সম্পদকে সঠিকভাবে নথিবদ্ধ করার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর বৈজ্ঞানিক, উন্নয়নমূলক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরার ক্ষেত্রে কর্তৃপক্ষের নিরলস প্রচেষ্টারই প্রতিফলন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় যুবদলের ৫ সদস্যের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


সাতক্ষীরায় যুবদলের ৫ সদস্যের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্যের আংশিক কমিটি দীর্ঘদিন পর ঘোষণা করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এই কমিটির অনুমোদন প্রদান করেন।

কমিটি ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় শহরের মাওয়া চায়নিজ রেস্টুরেন্টের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে জাতীয় ও দলীয় পতাকা এবং ব্যানার-ফেস্টুনসহ একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু প্রমুখ।

বক্তারা সংক্ষিপ্ত সমাবেশে উল্লেখ করেন, "যেখানে আওয়ামী লীগের ছাত্র লীগের ও যুবলীগের মিছিল হবে, সেই অঞ্চলের জাতীয়তাবাদী দলের কমিটি বাতিল করা হবে।"

এছাড়া, সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি, শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সহ-সভাপতি, মো. শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক, মমতাজুল ইসলাম চন্দন এবং মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় জোরদারে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় জোরদারে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা

সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) নারায়ণগঞ্জ জেলা শাখা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

এডাব নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও প্রভাত সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আরিফ মিহির, মোহাম্মদ নুরুল ইসলাম খান, মো. হাবিবুর রহমান, মো. মনিরুল ইসলাম মনির, মো. হাজী মোহাম্মদ নাজির খান, কাজল আক্তার, মো. মিজানুর রহমান রনি মল্লিকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামী দিনে এসব সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সরকারি-বেসরকারি অংশীদারত্ব আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%