ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুড়িগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


কুড়িগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ, র‌্যালি,  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে জেলা প্রশাসনের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ, জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে র‌্যালি ও পরে স্বপ্নকুঁড়ি হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর।

আয়োজিত আলোচনা সভায় মৎস্য খাতের সম্ভাবনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দেশীয় মাছ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আরও পড়ুন: কাউখালীতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ইউএনও’র হাত ধোয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। আরও বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ, বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা প্রমুখ।

বক্তারা বলেন, দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কুড়িগ্রামে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের প্রাচুর্য থাকায় মৎস্য উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা করা গেলে এ খাত আরও সমৃদ্ধ হবে।

বক্তারা আরও বলেন, মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও বিষমুক্ত মাছ উৎপাদনে মৎস্যচাষিদের আরও সচেতন হতে হবে। জলাশয়ে অবৈধভাবে মাছ ধরা বন্ধ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির ওপর আলোকপাত করা হয়। পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় সফল মৎস্যচাষি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন: কবি রাধারমণ দত্তের গ্রামে গানবাজনা বন্ধের আবেদন জমা

এ সময় জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের অনান্য কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবী, উদ্যোক্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে তিনদিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অবস্থান স্পষ্ট করলো সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অবস্থান স্পষ্ট করলো সরকার

ভারতের নয়াদিল্লি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে। এই বিষয়ে এই দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা বেশ কিছুদিন ধরে চলছে। তবে, ঢাকা এখনো আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি। প্রধানমন্ত্রীর সফরের আগে ভারতের জন্য অনুকূল পরিবেশ তৈরির তাগিদ পাঠানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।

বাংলাদেশ সরকার চাচ্ছে, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের ভারত যেন ফেরত পাঠায়।

রোববার (১৬ আগস্ট) এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম।

তিনি জানান, বাংলাদেশ এবং ভারতের কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে একটি দ্বিপরাজনৈতিক সফরের সম্ভাবনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে একে অপরের সাথে যোগাযোগ করছেন। তবে, সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য মতবিনিময়ের ফলে এই প্রক্রিয়াটিতে বিঘ্ন ঘটেছে, যিনি মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দোষী সাব্যস্ত হয়েছেন।

শহীদুল করিম বলেন, "আমরা এই বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা বিশ্বাস করি যে, এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।" এই লক্ষ্যে তিনি ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন যেন তারা শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেন।

এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, "আমাদের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শহীদ ওসমান হাদির অভিযুক্ত খুনিদের বাংলাদেশের হাতে তুলে দিতে হবে।" তাঁরা বাংলাদেশের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছেন।

তিনি আরও বলেন, "আমরা পুনরায় জোর দিয়ে বলছি যে, আমরা সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, এবং একে অপরের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ না করাসহ পারস্পরিক সুবিধার ভিত্তিতে আমাদের প্রতিবেশীসহ অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের জন্য ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করে যাবো।"

প্রসঙ্গত, আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া, তাকে দ্বিপাক্ষীক সফরের জন্যও আমন্ত্রণ পাঠিয়েছেন ভারত।

তবে, সম্প্রতি শেখ হাসিনাকে দিল্লিতে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার ঘটনায় প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর পরই ঢাকায় কূটনৈতিক তৎপরতায় জোর দেয় নয়াদিল্লি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য জানালেন হাসান মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য জানালেন হাসান মাহমুদ

ডারউইন টেস্টে অজিদের বিরুদ্ধে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশ দল। ঐতিহাসিক এই টেস্ট জয়ের অন্যতম নায়ক হলেন হাসান মাহমুদ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও ৩ উইকেট নিয়ে তিনি ম্যাচে মোট ৯ উইকেট শিকার করেছেন এই পেসার।

হাসান মাহমুদ এর দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ভেঙে পড়েছে, আর শেষ পর্যন্ত ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে হাসানের হাতে। তবে এত বড় সাফল্যের পরও তিনি ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের পরিকল্পনা এবং নিজেদের ওপর বিশ্বাসকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন।

ম্যাচ শেষে নিজের পারফরম্যান্সের পেছনের প্রস্তুতি নিয়ে তিনি জানান, ম্যাচের আগে অনুশীলন সেশনে আমরা প্রতিটি মুহূর্তে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং ফলাফল কী হবে, তা না ভেবে নিজেদের ওপর বিশ্বাস রেখেছি।

অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ছিলেন স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারির মতো অভিজ্ঞ ও মানসম্পন্ন ব্যাটার। তাদের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের বোলিং ইউনিট কীভাবে প্রস্তুতি নিয়েছিল, সেটিও জানিয়েছেন হাসান।

তিনি বলেন, কোচদের সঙ্গে আমরা কিছু দলীয় পরিকল্পনা করেছিলাম, ভিডিও দেখেছি এবং মাঠে সেটাই বাস্তবায়ন করেছি। বোলাররা ধৈর্যধরে সঠিক লাইন ও লেংথে বল করে গেছে। ফলও আমরা পেয়েছি।

প্রসঙ্গত, ডারউইনে আগে ব্যাট করতে নেমে অজিরা ১৯৮ রান করেছিল। এরপর নিজেদের প্রথম ইনিংসে নেমে ৪২৬ রান করে বাংলাদেশ লিড পায়। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ২৮৪ রানে অলআউট হলে ৫৬ রানের মামুলি লক্ষ্য পায় টাইগাররা। জবাব দিতে নেমে সফরকারী ৯ উইকেট ও পুরো একদিন বাকি থাকতেই জয় তুলে নেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি সংকট পুরোপুরি কাটতে অন্তত ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:০১ পি.এম


জ্বালানি সংকট পুরোপুরি কাটতে অন্তত ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

বিদ্যুৎ এবং গ্যাসের সংকট সম্পূর্ণরূপে সমাধান করা ছয় মাস কিংবা এক বছরের মধ্যে সম্ভব হবে না। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, "এই সংকট পুরোপুরি কাটাতে কমপক্ষে দুই বছর সময় লাগবে।" তিনি আরো বলেন, বিদ্যুৎ এবং গ্যাস ছাড়া দেশের অর্থনীতি এগিয়ে নেয়া সম্ভব নয়। সরকার সংকট নিরসনে কাজ করছে।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অ্যামচেম আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বললেন, "বিদ্যুৎ ও গ্যাসের সংকট অতীত থেকে পাওয়া।" তিনি বলেন, "এ সমস্যা ছয় মাস কিংবা এক বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয়।" তবে তিনি উল্লেখ করেন, গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানে সরকার কোনো সময় নষ্ট করছে না।

তিনি সংকট নিরসনে নিরলসভাবে কাজ করার কথা জানিয়ে বলেন, "ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস এবং কয়লাভিত্তিক বিদ্যুতের সমন্বয়ে একটি এনার্জি মিক্স তৈরি করা হচ্ছে।" তিনি আবারো জ্বালানি সংকট পুরোপুরি কাটাতে কমপক্ষে দুই বছর সময় লাগবে বললেন।

অর্থমন্ত্রী বলেন, "দেশের অর্থনীতি বর্তমানে স্থিতিশীলতার প্রক্রিয়ার মধ্যে রয়েছে।" উত্তরাধিকারসূত্রে পাওয়া আর্থিক সংকট থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার। নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস এবং কয়লার সমন্বয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছে ভবিষ্যতের জ্বালানি চাহিদা মেটানোর জন্য।

তিনি আরো উল্লেখ করেন, "কর ব্যবস্থায় লাল ফিতার দৌরাত্ম্য, দুর্নীতি এবং হয়রানি কমিয়ে ব্যবসার পরিবেশ উন্নত করতে কাজ করছে সরকার।"

এসময় তিনি দেশের পুঁজিবাজারও আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বলেও জানান। জেপি মরগানের মতো বিদেশি প্রতিষ্ঠানগুলোও বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী বললেন তিনি।

তবে এর আগে জ্বালানি সংকট নিয়ে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "অনেক জায়গায় মানুষ বিদ্যুৎ-গ্যাসের জন্য কষ্ট পাচ্ছে।" তিনি উল্লেখ করেন, "গ্যাস আমাদের প্রাকৃতিক সম্পদ ছিল। কিন্তু পুরো সেক্টর বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। অন্তর্বর্তী সরকার জাহাজ ক্যান্সেল করেছিল। আগামী কয়দিনের মধ্যে গ্যাসের সমস্যা কমে আসবে।" তিনি বিদ্যুতের সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

এদিকে, রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তির যেন কোনো শেষ নেই। জ্বালানির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পাশাপাশি, কোথাও দিনরাত পার করছেন চালকরা। অন্যদিকে, গ্যাসের অভাবে ব্যবসা বন্ধের উপক্রম পাম্প মালিকদের জন্যও ঘটছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের এক স্কুলে প্রবেশের জন্য চুমু খেতে হয় মা-বাবার গালে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:০২ পি.এম


যুক্তরাষ্ট্রের এক স্কুলে প্রবেশের জন্য চুমু খেতে হয় মা-বাবার গালে

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের তুলসা শহরের বিশপ কেলি হাই স্কুলে নবীন শিক্ষার্থীদের প্রথম দিনটি কাটে বর্তমানের একেবারেই ব্যতিক্রমী অভিজ্ঞতায়। যখন নবীন শিক্ষার্থীরা মা-বাবার সঙ্গে স্কুলে পৌঁছায়, তখন সেখানে উপস্থিত জ্যেষ্ঠ শিক্ষার্থীরা এসে তাদের গাড়ি ঘিরে ফেলে। নিয়ম অনুযায়ী, নবীন শিক্ষার্থীদের গাড়ি থেকে নামার সম্মতি দেওয়া হয় না, যতক্ষণ না তারা মা, বাবা কিংবা অভিভাবকের গালে বিদায়ী চুমু দেয়।

প্রকাশ্যে মা-বাবাকে এইভাবে ধন্যবাদ জানানোর অদ্ভুত ও কিছুটা অস্বস্তিকর এই রীতি গত ২৬ বছর ধরে বিদ্যালয়ে ধারাবাহিকভাবে চলে আসছে।

স্কুলের প্রেসিডেন্ট সিস্টার মেরি হানাহ জানান, ২০০১ সালের আগে নবীনদের স্বাগত জানানোর প্রক্রিয়াটি মূলত র‍্যাগিং বা মশকরানির্ভর ছিল। তবে সেই বছর জ্যেষ্ঠ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেন, তারা নবীনদের সঙ্গে একটু সদয় আচরণ করবেন, কিন্তু একইসঙ্গে তাদের কিছুটা রসিকতাপূর্ণ অস্বস্তিতে ফেলবেন। সেই চিন্তা থেকেই শুরু হয় এই ‘বিদায়ী চুমু’র প্রথা।

সিস্টার মেরি হানাহ স্বীকার করেন, নবীন হিসেবে এমন পরিস্থিতিতে তিনিও হয়তো কিছুটা অস্বস্তি বোধ করতেন। তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মা-বাবাকে সম্মান জানানোর যে নির্দেশনা আছে, এই প্রথাটি তারই এক সুন্দর ও জীবন্ত প্রতিফলন বলে মনে করেন তিনি।

রীতিটি নবীনদের জন্য কিছুটা লজ্জার, কিন্তু মা-বাবার জন্য এটি তৈরি করে আবেগঘন মুহূর্ত। সিস্টার মেরির মতে, এই আয়োজনে সবচেয়ে বেশি আনন্দ পান মায়েরা। বিশেষ করে যদি এটি পরিবারের প্রথম কিংবা ছোট সন্তানের স্কুলে যাওয়ার প্রথম দিন হয়, তবে ওই আনন্দের মাত্রা বহুগুণ বেড়ে যায়।

এক অভিভাবক তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, যখন সন্তান চুমু খেয়ে বিদায় জানিয়ে স্কুলের দিকে পা বাড়ায়, তখনই উপলব্ধি করা যায় যে সন্তান বড় হচ্ছে এবং তাকে নিজস্ব পথে ছেড়ে দেওয়ার সময় এসে গেছে। মা-বাবা ও সন্তানের এই মধুর বন্ধন উদযাপন করতে প্রতিবছর শত শত জ্যেষ্ঠ শিক্ষার্থী উল্লাসের মধ্যে দিয়ে ব্যতিক্রমী এই আয়োজনে মেতে ওঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%