১২:৫৮ পি.এম
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন কার্তিক দাস (২৭) নামে এক পোশাক শ্রমিক। এ ঘটনা ঘটেছে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর গাছা থানার বড়বাড়ি এলাকায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তি কুনিয়া (তারগাছ) এলাকার ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল কারখানার ফিনিশিং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে কারখানা ছুটি শেষে কার্তিক রাত সাড়ে ১১টার দিকে হেঁটে বাসায় ফিরছিলেন। শাহরিয়ার গার্মেন্ট গলিতে পৌঁছালে কিছু ‘ছিনতাইকারী’ তার মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দেওয়ার পর ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। এতে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে দ্রুত তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: জকিগঞ্জে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস
গাছা থানার এসআই সৈয়দ শেখ মনির জানিয়েছেন, নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন