১১:৩৩ এম
কক্সবাজারে এসে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির অঙ্গনে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৩ জুন) ঢাকা থেকে বেসরকারি বিমান ইউএস-বাংলা বিমানযোগে দুই যুগ পর কক্সবাজারে পৌঁছেন প্রধানমন্ত্রী।
সফরের শুরুতেই প্রধানমন্ত্রী তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচিহ্ন ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। এই উপলক্ষ্যে সকাল থেকে কক্সবাজারের পিএমখালী এলাকায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কক্সবাজার বিমানবন্দর থেকে পাতলী খাল পর্যন্ত রাস্তার দুই পাশে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে নিয়ে প্রিয় নেতাকে স্বাগত জানান।
আরও পড়ুন: আশুলিয়ায় শ্রম আন্দোলনের নামে হামলায় শ্রমিক মো. সেলিম গুরুতর আহত
গ্রামীণ অর্থনীতি ও সেচ ব্যবস্থার উন্নয়নের উদ্দেশ্যে ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশব্যাপী যে ঐতিহাসিক খাল খনন কর্মসূচি শুরু করেন, তার অন্যতম সাক্ষী হলো পিএমখালীর এই পাতলী খাল। ১৯৭৯ সালের নভেম্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খননের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কক্সবাজারের এই স্থানীয় উদ্যোগের সঙ্গে সরকারি মহাপরিকল্পনার অংশ হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং কৃষি মন্ত্রণালয় যৌথভাবে আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের একটি বৃহৎ জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করছে। এর প্রথম পর্যায়ে চলতি বছরের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। পানিসম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শুধুমাত্র খাল খনন নয় বরং পরিবেশ রক্ষার জন্য খালের পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং অবৈধ দখল উচ্ছেদের ক্ষেত্রেও কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী রাতে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।
আরও পড়ুন: ‘ইউ ক্যান ডু ইট’ বলেছেন প্রধানমন্ত্রী, ১৬ লাখ শিশু-কিশোরের নিবন্ধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন