ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

মেসিদের এক ঝলক দেখতে সাইকেলে ১৭ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে তিন সমর্থক


মেসিদের এক ঝলক দেখতে সাইকেলে ১৭ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে তিন সমর্থক

ভালোবাসার জন্য মানুষ কী–না করতে পারে! এই যেমন আর্জেন্টিনার এই তিন তরুণ সাইক্লিস্টের কথাই ভাবুন না।

জাতীয় দলের প্রতি অসীম ভালোবাসা আর সমর্থনের নজির গড়েছেন মিগেল সিলিও, ভিসেন্তে কনকুলিনি ও ইয়ামান্দু মার্তিনেজ। প্রায় ৩০০ দিনে ১৭ হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে তারা পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের কানসাসে। সেখানে বর্তমানে বিশ্বকাপের জন্য ঘাঁটি গেড়েছে আর্জেন্টিনা দল।

তাদের এই অবিশ্বাস্য যাত্রার সূচনা হয়েছিল গত আগস্টে আর্জেন্টিনার এন্ত্রে রিওস প্রদেশের গুয়ালেগুয়াইচু শহর থেকে। তখনী বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র–ই অনুষ্ঠিত হয়নি, ফলে আর্জেন্টিনা দল কোথায় অবস্থান করবে বা কোথায় খেলবে, সেটা কারোরই জানা ছিল না। তবুও প্রিয় দলের প্রতি গভীর ভালোবাসায় তারা উত্তর আমেরিকার উদ্দেশে রওনা দেন। যাত্রাপথে তারা ১৭টি দেশ অতিক্রম করেন।

আরও পড়ুন: ইউপি নির্বাচনে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধসহ আহত ৩

এমনকি এই দীর্ঘ যাত্রার মধুর ফলও পেয়েছেন তারা। কানসাসে পৌঁছে তারা বিশেষ সম্মানে ভূষিত হন। আর্জেন্টিনা দলের প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি, কোচিং স্টাফ এবং দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া তাদের স্বাগত জানান।

এই অসাধারণ সমর্থনের প্রশংসা করে তাপিয়া ইনস্টাগ্রামে লিখেছেন, 'আর্জেন্টাইন সমর্থকদের এই রঙের প্রতি ভালোবাসা এবং বিশেষ করে ‘স্কালোনেতা’র প্রতি আবেগের কোনো সীমা নেই, কোনো সীমানা নেই। এটি তারই স্পষ্ট উদাহরণ।'

যাত্রাপথে তারা আরেক আর্জেন্টাইন ক্রীড়া কিংবদন্তি এমানুয়েল জিনোবিলির সঙ্গেও দেখা করেন। কনকুলিনির ভাষ্য অনুযায়ী, ইনস্টাগ্রামে যোগাযোগের পর তারা সান আন্তোনিওতে জিনোবিলির সঙ্গে সাক্ষাৎ করেন। প্রথমে একটি এনবিএ সেমিফাইনাল ম্যাচ দেখেন, এরপর জিনোবিলির আমন্ত্রণে কফি ও মাতে পান করতে বসেন। প্রায় দেড় ঘণ্টা ধরে আড্ডা চলে।

তবে পুরো সফরটি মোটেও সহজ ছিল না। ইকুয়েডরের মাচালা অঞ্চলে কারাগার দাঙ্গার সময় তারা সহিংস পরিস্থিতির মধ্যে পড়েন। আবার কলম্বিয়ায় একটি গাড়িবোমা বিস্ফোরণের ঘটনাও তাদেরকে অস্থির পরিবেশের মধ্য দিয়ে যাত্রা করতে বাধ্য করে।

আরও পড়ুন: আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সব বাধা পেরিয়ে এখন তাদের সবচেয়ে বড় চিন্তা বিশ্বকাপের টিকিট। ফিফার অফিসিয়াল বিক্রয় পর্বে পাঁচবার চেষ্টা করেও টিকিট পাননি তারা। পুনর্বিক্রয় বাজারে টিকিটের দাম অত্যন্ত বেশি হওয়ায় কিছুদিন অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের একটাই লক্ষ্য; যেভাবেই হোক আর্জেন্টিনার প্রথম ম্যাচে উপস্থিত থাকা। এখন দেখার বিষয়, তাদের এই অসাধারণ যাত্রার স্বীকৃতি হিসেবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সহায়তার হাত বাড়িয়ে দেয় কি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে তেলের দাম কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:৪১ এম


বিশ্ববাজারে তেলের দাম কমেছে

ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি আরও অধিক শক্তিশালী হতে পারে—এমন খবরের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাস পেয়েছে। এতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমার সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা।

বার্তাসংস্থা আল জাজিরার সংবাদে উল্লেখ করা হয়েছে, বুধবার (৩ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। আন্তর্জাতিক মানের গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৫-তে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট কমে ৯৭.১৪ ডলারে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে (ডব্লিউটিআই) তেলের দামও ৬২ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৯৫.৪০ ডলারে দাঁড়ায়।

তবে এই পরিস্থিতির মধ্যেই নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছেন ইসরাইলের সেনাপ্রধান ইয়াল জামির। তিনি স্পষ্টভাবে বলেছেন, লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই।

ইসরাইলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হাইফার একটি নৌঘাঁটি পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন। তার বক্তব্যে ইঙ্গিত এসেছে যে, যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে যে আশাবাদ তৈরি হয়েছিল, বাস্তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাছান-নওফেল-ফজলে করিমসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:৪৪ এম


হাছান-নওফেল-ফজলে করিমসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিমসহ মোট ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৪ জুন), আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে এদিনের শুনানি অনুষ্ঠিত হবে।

এ দিন প্রথমে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করবেন প্রসিকিউশন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা ডিসচার্জ (অব্যাহতি) চেয়ে শুনানি করবেন।

এর আগে, ১৩ মে, এ মামলায় পলাতক ১৭ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে অভিযোগ গঠনের জন্য আজকের দিন ধার্য করা হয়েছে।

বর্তমানে পাঁচজন আসামি গ্রেফতার রয়েছেন। তাদের মধ্যে চারজন হলেন- চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম ও মো. ফিরোজ। অপরজনের নাম এখনও জানা যায়নি।

অন্য আসামিরা হলেন- সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, দেবাশীষ পাল দেবু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

গত ৭ এপ্রিল তিন অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল-২। ৫ এপ্রিল ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পরীক্ষাকেন্দ্রে নির্দেশনার চিঠি স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:৪৮ এম


এইচএসসি পরীক্ষাকেন্দ্রে নির্দেশনার চিঠি স্থগিত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এই পরীক্ষার সব কেন্দ্রে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং তাতে ইন্টারনেট সংযোগ চালু থাকানোর নির্দেশনা দিয়েছিল।

এছাড়াও থানা থেকে প্রশ্নপত্রগুলো কে বা কারা আনবেন, তাদের তথ্যও পাঠানোর নির্দেশনা ছিল। ১ জুন এ বিষয়ে একটি চিঠি সব কেন্দ্রের সচিবকে পাঠানো হয়েছিল।

কিন্তু, একদিন পরই ঢাকা বোর্ড সেই চিঠিটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা নতুন চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, এইচএসসি পরীক্ষা ২০২৬ এর সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রগুলোর সিসিটিভির ডিভিআর ও এনভিআরের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং ট্রেজারি, থানা থেকে প্রশ্নপত্র গ্রহণে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্যগুলো পাঠানোর নির্দেশনা স্থগিত করা হলো। পরবর্তী সময়ে এ বিষয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:৫০ এম


ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ রোগীর মৃত্যু

ভারতের বিহার রাজ্যে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজন রোগী মারা গেছেন। মুজাফফরপুর জেলার প্রসাদ হাসপাতালের পঞ্চম তলার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আগুন লাগার ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, তবে এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৪টার দিকে দমকল বাহিনী একটি জরুরি ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। আইসিইউ থেকে প্রায় ২০ জনকে উদ্ধার করে বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে এবং বাকী রোগীদের নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

মুজাফফরপুরের দমকল বিভাগের কর্মকর্তা রাম নিবাস পান্ডে জানান, ‘আমরা আইসিইউ থেকে ১৫-২০ জন রোগীকে উদ্ধার করেছি, যাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। বাকি রোগীদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের শারীরিক অবস্থান সম্পর্কে আমাদের কাছে কোনো নতুন তথ্য নেই।’

প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল।

মুজাফফরপুরের জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন বলেন, ‘আইসিইউতে প্রায় ১৩ জন রোগী ছিলেন এবং আরও কয়েকজন সিসিইউতে ভর্তি ছিলেন। তদন্তের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

দক্ষিণ দিল্লির মালভিয়া নগরে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ জনের মৃত্যু এবং ২৬ জন আহত হওয়ার একদিন পরে বিহারে এই ঘটনা ঘটেছে।

এনডিটিভি জানিয়েছে, বুধবার সকাল প্রায় ৮টা ৫০ মিনিটের দিকে মিকাসা ইন হোটেলের বেজমেন্টে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে একাধিক ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

হাউজ রানি এলাকার সরু গলির মধ্যে অবস্থিত হোটেলটির বেজমেন্টে একটি রেস্তোরাঁ ছিল। স্থানীয় বাসিন্দাদের মতে, হোটেলে প্রায় ২৫টি কক্ষ রয়েছে এবং সেখানে প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন। তাদের অধিকাংশই চিকিৎসার জন্য ভারতে আসা বিদেশি নাগরিক ছিলেন।

দিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৫ বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। পাঁচ বাংলাদেশির মধ্যে ৩ জন ম্যাক্স হাসপাতালে এবং অপর ২ জন সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%