ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

ফরিদপুরে লোকাল বাসে আগুন, ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখের মৃত্যু


ফরিদপুরে লোকাল বাসে আগুন, ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখের মৃত্যু

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। এই ঘটনার ফলে বাসের ভেতর ঘুমিয়ে থাকা মো. কালাচান শেখ (৬০) নামের এক চালকের মৃত্যু ঘটে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে। নিহত কালাচান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকার নুরউদ্দীন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর–টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী 'কিশোর-তনয়' পরিবহনের একটি লোকাল বাস (রেজি নম্বর: ফরিদপুর-ব-১১-০১৮২) গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনের সড়কে পার্কিং করা ছিল। গভীর রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাসের ভেতর থেকে চালক কালাচানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

আরও পড়ুন: খালেদ ও তাহেরকে জাতীয় বীর হিসেবে উপস্থাপন: বামপন্থিদের জিয়া-বিদ্বেষ

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, রাত ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম বলেন, রাতে কালাচাঁন শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা আছে।

ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গভীর রাতে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: মাগুরায় বাসের ধাক্কায় প্রতিবন্ধী নবাব আলী নিহত, রিকশাচালক গুরুতর আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুর ও ফরিদপুরে বাসে অগ্নিসংযোগ, ফরিদপুরে চালক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৭ এম


গাজীপুর ও ফরিদপুরে বাসে অগ্নিসংযোগ, ফরিদপুরে চালক নিহত

গাজীপুর ও ফরিদপুরে পৃথক দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফরিদপুরে বাসে দেওয়া আগুনের ফলে কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ও গভীর রাতে এই দুটি ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরের একটি বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা লোকাল বাসে রাতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন শেখ। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নিহত কালাচাঁন শেখ ফরিদপুর শহরের গোয়ালচামচ এলাকার নুরুদ্দিন শেখের ছেলে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানিয়েছেন, রাত আনুমানিক ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

‎

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম জানিয়েছেন, রাতে কালাচাঁন শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।

এদিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্টেশন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। কাজলী ফার্মের পাশে এ ঘটনা ঘটে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্টেশন এলাকার কাজলী ফার্মের পাশে এ আগুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যায় ওই এলাকায় আজমেরী পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। এসময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানিয়েছেন, আগুনে বাস পুড়ে গেছে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুক্তরাষ্ট্রকে সাত শর্তে আত্মসমর্পণের আহ্বান জানাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৮ এম


ইরান যুক্তরাষ্ট্রকে সাত শর্তে আত্মসমর্পণের আহ্বান জানাল

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণের’ আহ্বান জানিয়েছেন, সাতটি শর্ত মেনে নেওয়ার জন্য।

তিনি সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে ওয়াশিংটনকে উদ্দেশ্য করে এই বার্তা প্রদান করেন।

মোহসেন রেজাই তার পোস্টে উল্লেখ করেছেন যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতোমধ্যে মার্কিন প্রশাসনকে বিপর্যস্ত করে ফেলেছে। কিন্তু, তিনি বলেন, ওয়াশিংটন মরিয়া জুয়াড়ির মতো আচরণ করছে।

তিনি লেখেন, ‘এবার হাত গুটিয়ে নেওয়ার সময়। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। পশ্চিম এশিয়ার নতুন বাস্তবতা অস্বীকার করা বন্ধ করুন। ইরান বারবার যে সাতটি শর্ত তুলে ধরেছে, এবার সেগুলোর কাছে আত্মসমর্পণের সময় এসেছে’।

এর আগে, সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেন, সামরিকভাবে ইরান কার্যত শেষ। তিনি জানান, আমরা শুধু বর্তমান পরিস্থিতি বজায় রাখছি। ইরানের সামরিক শক্তি ও নেতৃত্ব ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে। তবে, তিনি দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধে দীর্ঘমেয়াদি সমাধান চান।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো বর্তমান পরিস্থিতি বজায় রাখতে চায়।

ট্রাম্প জানান, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে প্রস্তুত। তবে, তিনি বর্তমানে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন দেখছেন না।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেতাগীতে ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে শিকল-তালা, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১২ এম


বেতাগীতে ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে শিকল-তালা, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

বরগুনার বেতাগীতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে শিকল ও তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে উঠেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরের মধ্যে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিকল ও তালা দেওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বেতাগী সরকারি কলেজ, ১ নম্বর বিবিচিনি ইউনিয়নের বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ, পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ৩ নম্বর হোসরাবাদ ইউনিয়নের হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ৩ নম্বর হোসনাবাদ ইউনিয়ন পরিষদ ভবনের প্রধান ফটকে, মোকামিয়া ইউনিয়নের মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়, ৪ নম্বর মোকামিয়া ইউনিয়ন পরিষদ ভবনের প্রধান ফটকে, বুড়ামজুমদার ইউনিয়নের কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়, জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে শিকল ও তালা লাগানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী এই ঘটনা ঘটিয়েছে রাতের অন্ধকারে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকের গেটে শিকল-তালা দেওয়া হয়েছে। আবার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এসবের সঙ্গে ফ্যাসিস্ট শেখ হাসিনার পোস্টারও লাগানো হয়েছে।

উপজেলা বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভবনের প্রধান ফটকে শিকল-তালা লাগানোর বিষয়টি নিশ্চিত করে ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (ইংরেজি) কমলেশ চন্দ্র শীল বলেন, ‘সকালে বিদ্যালয়ের প্রধান ফটকে শিকল তালা লাগানো দেখা যায়। এ ঘটনার খবর পেয়ে বিবিচিনি ইউনিয়নের বিএনপি নেতা মো. শামীম সিকদার এসে তালা ও শিকল ভেঙে দেন।’

অভিভাবক ও স্থানীয়রা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের জায়গা নয়। শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ নষ্ট করে এমন কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বেতাগী থানার ওসি মো. এনামুল হক বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ করেছে নাকি দৃবৃর্ত্তরা এমন ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে ইউনাইটেড বাসে ১,৯২৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৩ এম


ভৈরবে ইউনাইটেড বাসে ১,৯২৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ইউনাইটেড পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি স্মার্টফোনও জব্দ করা হয়।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের দুর্জয় মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সিলেট জেলার জকিগঞ্জ থানার শেরুল বাগ গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে মো. সানুহর আলী ও তাঁর স্ত্রী মারজানা বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে একটি অভিযানিক দল ভৈরবের দুর্জয় মোড় এলাকায় অবস্থান নেয়। পরে সিলেট থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

এ সময় বাসের মাঝের সিটে বসে থাকা সন্দেহভাজন ওই দম্পতিকে আটক করা হয়। পরে তাঁদের সঙ্গে থাকা একটি সিনথেটিক ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৯২৫ পিস মেথামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

অভিযানের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাস থেকে ১ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%