ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সেনা রিজিয়নের উদ্যোগ


গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সেনা রিজিয়নের উদ্যোগ

খাগড়াছড়ির দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।

আজ রবিবার সকালে খাগড়াছড়ি সেনানিবাসের ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আসা ২৩ জন নারীকে নিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের গর্ভকালীন স্বাস্থ্যসেবা, নবজাতক ও শিশুর পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবাও প্রদান করা হয়।

প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরের জিএসও-২ (ইন্টেলিজেন্স) মেজর কাজী মোস্তফার অ্যাফিন, খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. রতন খীসা এবং গাইনি চিকিৎসক ডা. বিউটি চাকমাসহ সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

আয়োজকরা জানান, দুই সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ মাতৃত্ব এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হবে।

তারা বলেন, এ ধরনের উদ্যোগ দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ করার পাশাপাশি মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনিয়মের অভিযোগে ১১ গবেষণাপত্র প্রত্যাহার, ৭টিতে যবিপ্রবির এক শিক্ষকের নাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


অনিয়মের অভিযোগে ১১ গবেষণাপত্র প্রত্যাহার, ৭টিতে যবিপ্রবির এক শিক্ষকের নাম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১১টি গবেষণাপত্র লেখকত্ব, তথ্যসূত্র ব্যবহারে ত্রুটি, প্রতিষ্ঠানের পরিচয়, চিত্রের অসামঞ্জস্য, ফলাফলের বিশ্বাসযোগ্যতা এবং অন্যান্য অনিয়মের অভিযোগের জন্য প্রত্যাহার করা হয়েছে।

এসব গবেষণাপত্রের মধ্যে সাতটি গবেষণাপত্রে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের নাম রয়েছে। আন্তর্জাতিক ভাবে গবেষণাপত্র প্রত্যাহার সংক্রান্ত তথ্য সংরক্ষণকারী রিট্রাকশন ওয়াচ ডাটাবেইজ-এ প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, প্রত্যাহার হওয়া গবেষণাপত্রগুলোতে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স এবং ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষক ও গবেষকদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

ডাটাবেইজ অনুযায়ী, প্রত্যাহার হওয়া ১১টি গবেষণাপত্রের মধ্যে সাতটিতেই যবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সহলেখক হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

এর মধ্যে একটি গবেষণাপত্রের শিরোনাম হলো ‘র‌্যাপিড হাইড্রোথার্মাল সিনথেসিস অব মেসোপোরাস নিকেল সালফাইড অ্যান্ড নিকেল সেলেনাইড ন্যানোস্ট্রাকচারস ফর ওয়েস্টওয়াটার ট্রিটমেন্ট’। এই গবেষণাপত্রটি অপ্রাসঙ্গিক তথ্যসূত্র ব্যবহারের কারণে, সম্পাদকীয় নোটিশের জবাব না দেয়ার কারণে, এবং অন্যান্য অনিয়মের অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া আলাদাভাবে অন্যান্য ছয়টি গবেষণাপত্রেও তার নাম রয়েছে।

একইভাবে, ‘দ্য এক্সপেরিমেন্টাল সিগনিফিক্যান্স অব আইসোরহ্যামনেটিন অ্যাজ অ্যান ইফেকটিভ থেরাপিউটিক অপশন ফর ক্যানসার: অ্যা কমপ্রিহেনসিভ অ্যানালাইসিস’ শীর্ষক গবেষণাপত্রটিও অপ্রাসঙ্গিক তথ্যসূত্র ব্যবহারের কারণে, সন্দেহজনক প্রাতিষ্ঠানিক পরিচয়ের কারণে এবং গবেষণায় লেখকদের অবদান যথাযথ ব্যাখ্যা বা প্রমাণ দেয়ার ব্যর্থতার জন্য প্রত্যাহার করা হয়েছে। এই গবেষণাপত্রে যবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হাসানের নামও রয়েছে।

এছাড়া, তার নামে প্রত্যাহার হওয়া আরেকটি গবেষণাপত্রের শিরোনাম হলো ‘অ্যাডভান্সড ইমপ্লিকেশনস অব ন্যানোটেকনোলজি ইন ডিজিজ কন্ট্রোল অ্যান্ড এনভায়রনমেন্টাল পার্সপেকটিভস’ এছাড়া ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সরোয়ার ই মাহফুজ এবং নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স বিভাগের প্রভাষক অঞ্জন কুমার রায়ের নামও একটি করে প্রত্যাহার হওয়া গবেষণাপত্রে অন্তর্ভুক্ত রয়েছে।

এ প্রসঙ্গে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, আমরা বিষয়টি যাচাই-বাছাই করবো। যদি কোনো ত্রুটি বা অনিয়ম পাওয়া যায় তবে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, কোনো গবেষণাপত্র প্রত্যাহার হলে সংশ্লিষ্ট সাময়িকী কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের কারণ উল্লেখ করে একটি নোটিশ প্রকাশ করে, যা আন্তর্জাতিক গবেষণা সূচকেও স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। এর ফলে সংশ্লিষ্ট গবেষণার গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ভবিষ্যতে গবেষণা অনুদান ও একাডেমিক মূল্যায়নের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৩১, মামলা ৭০

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৩১, মামলা ৭০

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৭০টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ২৪ জন, ওয়ারী বিভাগে ৪৫ জন, মতিঝিল বিভাগে ৪০ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, মিরপুর বিভাগে ১০১ জন, গুলশান বিভাগে ৪৪ জন, উত্তরা বিভাগে ৪৭ জন, গোয়েন্দা বিভাগে ৯ জন এবং সিটিটিসি কর্তৃক ৩ জন গ্রেফতার হয়েছেন।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ২৩০ গ্রাম গাঁজা, ১৪ হাজার ১৪২ পিস ইয়াবা, ১৫৬ গ্রাম হেরোইন, ৩১টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার, একটি পুরাতন ক্যামেরা এবং একজন ভিকটিম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি প্রতিষ্ঠান

রাজধানী ঢাকার চারপাশের নদীপথে ফের যাত্রীবাহী ওয়াটার বাস চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তবে এই উদ্যোগ কার্যকর করার আগে বড় কয়েকটি চ্যালেঞ্জ যেমন নদীদূষণ, নাব্যতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং যাত্রী আকর্ষণের বিষয়ে সচেতনতার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা সম্পন্ন করে বেসরকারি খাতকে যুক্ত করার লক্ষ্য রয়েছে।

রবিবার (২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব বিষয় উল্লেখ করেন।

মন্ত্রী বলেছেন, রাজধানীর চারপাশের নদীগুলোকে শুধুমাত্র যাতায়াতের মাধ্যম হিসেবেই নয়, বরং পর্যটনবান্ধব জলপথ হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে একটি রুট প্রস্তাবিত হচ্ছে, যা গাবতলী থেকে যাত্রা শুরু করে আশুলিয়া, টঙ্গি, নারায়ণগঞ্জ, সদরঘাট এবং বসিলা ঘুরে আবার গাবতলীতে ফিরে আসার পথ।

শেখ রবিউল আলম বলেন, বর্তমানে নদীর পরিবেশ এমন যে বিভিন্ন স্থানে দুর্গন্ধ এবং আবর্জনার কারণে সাধারণ মানুষ নৌপথে ভ্রমণে আগ্রহী নয়। নদীদূষণ নিয়ন্ত্রণ করে যদি মনোরম পরিবেশ তৈরি করা যায়, তাহলে সরকার আশাবাদী যে মানুষ যাতায়াতের পাশাপাশি বিনোদনের জন্যও ওয়াটার বাস ব্যবহার করবে।

তিনি আরও বলেন, হাতিরঝিলে ওয়াটার বাস সফলভাবে পরিচালিত হচ্ছে, তবে সেখানে দূরত্ব কম, যাত্রীর চাপ বেশি এবং চলাচলে তেমন কোনো বাধা নেই। কিন্তু ঢাকার চারপাশের দীর্ঘ নদীপথে একই মডেল সম্পূর্ণ কার্যকর হওয়া সম্ভব নয়। তাই যাত্রী পরিবহনের পাশাপাশি পর্যটনকেও বিশেষ গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

নদীপথে চলাচলে কিছু সেতু বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বিশেষ করে টঙ্গির রেলসেতুর নিচ দিয়ে ওয়াটার বাসের চলাচলের জন্য পর্যাপ্ত উচ্চতা নেই। সড়ক সেতুর উচ্চতা বাড়ানোর সুযোগ থাকলেও রেলসেতু উঁচু করা বাস্তবসম্মত নয়। তাই সেখানে যাত্রীদের এক পাশ থেকে নেমে সেতু পার হয়ে অপর পাশে অপেক্ষমাণ ওয়াটার বাসে ওঠার বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে।

শেখ রবিউল আলম বলেন, বর্তমানে এ প্রকল্পের জন্য আলাদা কোনো বাজেট নির্ধারণ করা হয়নি। আপাতত সংশ্লিষ্ট সংস্থাগুলো নিজেদের দায়িত্বের আওতায় প্রয়োজনীয় কাজ করবে। পরবর্তী সময়ে প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে বাজেট বরাদ্দ দেয়া হবে।

তিনি জানান, বিভিন্ন দপ্তরকে নির্দিষ্ট দায়িত্ব প্রদান করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে অগ্রগতি পর্যালোচনা করে পুনরায় বৈঠক হবে। সেইসময় বেসরকারি খাতকে সম্পৃক্ত করা, নদীদূষণ নিয়ন্ত্রণ এবং যাত্রীবান্ধব নৌপরিবহন ব্যবস্থা চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সরকারের লক্ষ্য হলো, যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে ঢাকার চারপাশের নদীপথে আধুনিক এবং আকর্ষণীয় ওয়াটার বাস সেবা চালু করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি টাকা আত্মসাৎ এর অভিযোগে অভিযুক্ত কেরানীগঞ্জের ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা,

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


বিদেশি টাকা আত্মসাৎ এর অভিযোগে অভিযুক্ত কেরানীগঞ্জের ইব্রাহিম

বিগত ২০১১ এই খ্রিস্টাব্দে, দক্ষিণের আবদুল ওহাব এর ছেলে মোঃ ইব্রাহিম, ঘোষকান্দা , বাক্কার চর এলাকার, কুয়েতি পরবাসী, আব্দুল্লাহ আল নাছের এর নিকট হইছে, ইব্রাহিমের সদরঘাট অগ্রণী ব্যাংকের শাখা, একাউন্টে, বর্তমানের তিন কোটি টাকা ব্যবসা পারতাছে আনলেও, এখনো পর্যন্ত তার সাথে কোন যোগাযোগ করা হয়নি, এমনকি তার টাকা ফেরত দেননি এই ইব্রাহিম,
দীর্ঘ প্রতীক্ষার পর গত ২০২২ সালে, মোহাম্মদ নাজির খান নামে এক ব্যক্তি, উক্ত ইব্রাহিমের নামে একটি মামলা করলে, মামলার তদন্তভার পরে পিবিআই এর নিকট, পিবিআই বহুত চেষ্টা করে তাকে তাদের কার্যালয়ে নিতে পারেননি, আওয়ামী লীগের শক্তি বলে তখন তার বিরুদ্ধে কথা বলতে পারিনি ,
ইব্রাহিম প্রবাসী টাকা আনার কারণে, প্রবাসী বাংলাদেশীদের তোর মান ক্ষুন্ন হচ্ছে বলে প্রবাসীদের দাবি,
তাই অবিলম্বে ইব্রাহিমকে প্রবাসী টাকা ফেরত দানের দাবি জানাচ্ছেন প্রবাসী চাকরিরত বাংলাদেশীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%