১১:১২ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে সপ্তাহে এক দিন নিজ নিজ এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘোষণা অনুযায়ী, রাজধানীর উত্তরায় বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির আওতায় উত্তরা ১৭ নম্বর সেক্টরের উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের ৭ নম্বর ব্রিজের পাশের খালটিতে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য অপসারণ করা হয়।
শুক্রবার (৭ আগস্ট) এই পরিচ্ছন্নতা কর্মসূচি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা এতে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ‘আল্লাহ যাকে চান ক্ষমতা দেন, আবার কেড়েও নেন’ - ড. খালিদ হোসেন
জানা যায়, খালটিতে পলিথিন, প্লাস্টিক, আগাছা ও গৃহস্থালি বর্জ্য জমে থাকার কারণে পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল। পরিচ্ছন্নতা অভিযানকালে, নেতাকর্মীরা খাল থেকে এসব বর্জ্য অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে কাজ করেন।
কর্মসূচিতে দলের নেতাকর্মীরা জানান, একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাজধানী গড়ে তুলতে সরকারের পাশাপাশি সাধারণ নাগরিকদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষা, বর্ষায় জলাবদ্ধতা নিরসন এবং জনসচেতনতা তৈরির লক্ষ্য নিয়েই ধারাবাহিকভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
অভিযান পরিচালনায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার কয়েকজন অধিবাসী জানান, ময়লা-আবর্জনা জমে থাকায় খালটি পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে পরিচ্ছন্নতা কার্যক্রমের ফলে খালের পরিবেশ উন্নত হয়েছে। তারা এ ধরনের জনকল্যাণমূলক কাজ নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়তে ভবিষ্যতেও ঢাকার বিভিন্ন এলাকায় একই ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে। পাশাপাশি খাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে এলাকার বাসিন্দাদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: বিএনপি দিল্লির মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে: মিয়া গোলাম পরওয়ার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন