ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

শীতের আগেই ইউরোপে গ্যাসের দাম রেকর্ড, তীব্র হচ্ছে জ্বালানি সংকট


শীতের আগেই ইউরোপে গ্যাসের দাম রেকর্ড, তীব্র হচ্ছে জ্বালানি সংকট

২০২২ সালের ডিসেম্বরের পর ইউরোপীয় স্পট গ্যাস বা প্রাকৃতিক গ্যাসের পাইকারি দাম ১ হাজার ৫০ ডলার অতিক্রম করেছে। মঙ্গলবার (স্থানীয় সময়) ইউরোপের প্রধান গ্যাস হাবগুলোতে এই রেকর্ড দাম বৃদ্ধি ঘটে। এই তথ্য টিএএসএস (TASS) এজেন্সির একটি বিশ্লেষণে প্রকাশিত হয়েছে।

ডাচ টিটিএফ (TTF) হাবের তথ্য অনুযায়ী, পরদিনের সরবরাহের জন্য স্পট গ্যাসের দাম প্রতি ১ হাজার ঘনমিটারের জন্য ১ হাজার ৫২ ডলারে (প্রতি মেগাওয়াট-ঘণ্টায় ৯০.৭৫ ইউরো) পৌঁছে গেছে। একই সময়ে, লন্ডনের আইসিই (ICE) এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের ফিউচার চুক্তিগুলোতে গ্যাসের দাম প্রতি ১ হাজার ঘনমিটার প্রায় ১ হাজার ৪২ ডলারে (প্রতি মেগাওয়াট-ঘণ্টায় ৮৯.৮৩ ইউরো) লেনদেন হয়েছে।

বিশ্লেষকদের মতামত অনুযায়ী, শীত মৌসুমের পূর্বে গ্যাস মজুতের পরিমাণ রেকর্ড পরিমাণে কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে ইউরোপের গ্যাস বাজারে এই চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনের হামলায় অধিকৃত ক্রিমিয়ায় পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত: রাশিয়া

এর আগে গাজপ্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলেক্সি মিলার সতর্ক করে বলেছিলেন যে ইউরোপীয় গ্যাসের দাম ইতিমধ্যেই ১ হাজার থেকে ১ হাজার ১০০ ডলারে পৌঁছেছে, যা প্রাথমিক পূর্বাভাসকে অনেকাংশে অতিক্রম করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও মন্তব্য করেছেন যে আন্তর্জাতিক বাজারে ইউরোপীয় গ্যাসের দাম ভবিষ্যতে প্রতি ১ হাজার ঘনমিটারে ১ হাজার ৫০০ ডলারে পৌঁছাতে পারে। সূত্র: তাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেওয়া’ সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন দলটির উদ্দেশে প্রশ্ন তুলেছেন। তিনি মন্তব্য করেন, "মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটি দাজ্জালের জান্নাত।"

বুধবার (২১ অক্টোবর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেয়। কিন্তু হাদিসে উল্লেখ আছে, কিয়ামতের আগে দাজ্জালও মানুষকে জান্নাত দেখিয়ে তাকে অনুসরণ করতে বলবে।

তিনি জামায়াতের উদ্দেশে প্রশ্ন করেন, "জামায়াত মানুষকে কোন জান্নাতের পথ দেখাতে চায়?" তিনি আরও বলেন, "এই পথ কি ভোটের আগে বিদেশিদের সাথে বৈঠক করে বলার পথ যে, আমরা কোথায় বলেছি ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবো? না কি এই পথ গাজী নজরুল ইসলামের পথ?"

এছাড়া তিনি শহীদ আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হওয়া, রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ-ওপিঠ বলা এবং ‘আগে ছিল হিন্দু মানে নৌকা, এবার হবে হিন্দু মানে দাঁড়িপাল্লা’—এমন বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন।

পোস্টে তিনি আরও প্রশ্ন তোলে বলেন, "একদিকে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়া, অন্যদিকে জান্নাতের টিকিট বিতরণ করা— এ কেমন পথ?" তিনি গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় আওয়ামী লীগের বিচার দাবি না করে সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করার অভিযোগও তোলেন।

পোস্টের শেষাংশে তিনি বলেন, "মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা তো দাজ্জালের জান্নাত!"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে তিন প্রশাসনিক কর্মকর্তার বদলি ও নতুন পদায়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


চাটমোহরে তিন প্রশাসনিক কর্মকর্তার বদলি ও নতুন পদায়ন

পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা বদলী করা হয়েছে। চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরীকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, তাঁকে দুই দফা বদলী করা হয়েছিল বগুড়ার কাহালু এবং রাজশাহীর বাগমারা উপজেলায়।

এদিকে, চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলী করা হয়েছে। এর আগে, তিনি বগুড়ার গাবতলী উপজেলায় বদলী হয়েছিলেন।

এছাড়া, চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ সাহাকে পঞ্চগড় জেলার বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়েছে।

চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো. খালিদ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মো. মজিবুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাঃ মোঃ লুৎফুল কবীরকে নতুন করে পদায়ন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি দিল্লির মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে: মিয়া গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


বিএনপি দিল্লির মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে: মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন যে, ক্ষমতাসীন বিএনপি দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে।

আজ বুধবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ লেবার পার্টির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন।

গোলাম পরওয়ার উল্লেখ করেন, দেশে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে শ্রমিকদের অবস্থা সন্তোষজনক নয়; কিন্তু প্রধানমন্ত্রী বিরোধী দলের ওপর চাঁদাবাজি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে দায় চাপাচ্ছেন।

জামায়াত সেক্রেটারি জেনারেল আরও বলেন, শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে যে আন্দোলন করছেন, সেটি সরকারের আলোচনার মাধ্যমে মেনে নেওয়া উচিত।

তিনি অভিযোগ করেন, ‘ফ্যাসিস্ট আমলে গুম-খুন করা গোয়েন্দা বাহিনী দিয়েই চলছে এ সরকার। সাত মাসে সরকার লেজে-গোবরে জড়িয়ে গেছে।’

পরওয়ার বিএনপির ৩১ দফা মানছে না দাবি করে বলেন, ‘৯ নম্বর দফার বিপরীতে গিয়ে সব ক্ষেত্রেই সরকার দলীয়করণ করছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের স্টেট ব্যাংকে সাইবার হামলা, ৩৮৯৭ গ্রাহকের তথ্য ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


ভারতের স্টেট ব্যাংকে সাইবার হামলা, ৩৮৯৭ গ্রাহকের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) ৩ হাজার ৮৯৭ জন গ্রাহকের ব্যক্তিগত তথ্য সাইবার হামলার ফলে ফাঁস হয়ে গেছে। ব্যাংক কর্তৃপক্ষ বুধবার (২১ অক্টোবর) এই তথ্য প্রকাশ করেছে।

রয়টার্সের প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, ডার্ক ওয়েবে প্রকাশিত তথ্যগুলোর মধ্যে গ্রাহকদের পূর্ণ নাম, মোবাইল নম্বর, জন্মতারিখ, ইমেইল ঠিকানা এবং আবাসিক ঠিকানা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, গ্রাহক শনাক্তকারী তথ্য এবং ঋণসংক্রান্ত কিছু সংবেদনশীল নথিও ফাঁস হওয়া রেকর্ডের অংশ।

ঘটনার প্রকৃতি ও ব্যাপ্তি নির্ধারণের জন্য এসবিআই একটি স্বাধীন সাইবার নিরাপত্তা সংস্থাকে নিয়োগ দিয়েছে। এই সংস্থা ইতিমধ্যে ঘটনার বিস্তারিত তদন্ত এবং মূল্যায়ন শুরু করেছে।

ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার ফলে তাদের মূল ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক সক্ষমতা অথবা দৈনন্দিন কার্যক্রমের ধারাবাহিকতায় কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না।

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। গ্রাহকদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরি করে অনলাইনে প্রকাশ বা অপব্যবহারের ঝুঁকি ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। তথ্যসূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%