ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামে কিশোর গ্যাং বিরোধী অভিযানে ১০৭০ জন আটক


চট্টগ্রামে কিশোর গ্যাং বিরোধী অভিযানে ১০৭০ জন আটক

চট্টগ্রাম জেলায় চলমান অভিযানের অংশ হিসেবে কিশোর অপরাধ দমনে গত এক সপ্তাহে এক হাজার ৭০ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে এই তথ্য কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি উল্লেখ করেন, কিশোর অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত সময়ে আটক করা হয়েছে এক হাজার ৭০ জন কিশোর অপরাধীকে।

পুলিশ সুপার আরও জানান, আটককৃতদের মধ্যে বয়স ও অপরাধের ধরন অনুযায়ী ৯৭৭ জনকে অভিভাবকের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। তাদের নজরদারিতে রাখা হবে এবং ভবিষ্যতে যদি তারা আবার অপরাধে জড়ায়, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: মহাসপ্তমীতে পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন বিএমপি কমিশনার

অন্যদিকে, অবশিষ্ট ৯৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এসপি মাসুদ আলম। তিনি বলেন, কিশোর অপরাধের সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঋণ দেওয়ার নামে ঘুষ গ্রহণ! পূবালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


ঋণ দেওয়ার নামে ঘুষ গ্রহণ! পূবালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

ঝালকাঠির কাঁঠালিয়ায় বাড়ি নির্মাণের ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক গ্রাহকের কাছ থেকে দফায় দফায় বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি পূবালী ব্যাংক কাঁঠালিয়া উপ-শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান। তবে ব্যাংক কর্মকর্তা তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

ভুক্তভোগী গ্রাহক উপজেলার আমরিবুনিয়া গ্রামের লতিফ হাওলাদারের ছেলে কালাম হাওলাদার। তিনি এই আর্থিক প্রতারণা ও হয়রানির সুষ্ঠু তদন্ত করে জড়িত কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

দুই বছর ঘোরানোর পর ঋণ বাতিল: ভুক্তভোগী কালাম হাওলাদার জানান, নিজের একটি বাড়ি নির্মাণের স্বপ্ন নিয়ে তিনি পূবালী ব্যাংক কাঁঠালিয়া উপ-শাখায় ১৫ লাখ টাকা গৃহনির্মাণ ঋণের (Home Loan) জন্য আবেদন করেছিলেন। আবেদন করার পর থেকেই ব্যাংকের উপ-শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ঋণ পাস করিয়ে দেওয়ার নানা আশ্বাস দিতে থাকেন। এই সুযোগে ফাইল প্রসেসিং ও বিভিন্ন খরচের কথা বলে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান লোক মারফত তার কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেন।

অভিযোগ উঠেছে, শুধু নগদ টাকাই নয়, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আপ্যায়নের অজুহাত দেখিয়ে ভুক্তভোগী কালামের কাছ থেকে দামি চিংড়ি ও বেলে মাছও চেয়ে নেওয়া হয়। এভাবে দীর্ঘ দুই বছর ধরে বিভিন্ন অজুহাতে ঋণের ফাইলটি ঝুলিয়ে রাখা হয়। সর্বশেষ চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে ঋণ দেওয়ার কথা থাকলেও, সেপ্টেম্বরের শেষ দিকে হঠাৎ কালামকে জানানো হয়—তার ঋণ অনুমোদন হয়নি।

অভিযোগ অস্বীকার ব্যাংক কর্মকর্তার : ঘুষ নেওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে পূবালী ব্যাংক কাঁঠালিয়া উপ-শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, "আমি কোনো টাকা নিইনি। ঋণের ফাইলের প্ল্যান পাস ও অন্যান্য আনুষ্ঠানিক কাজের জন্য যে খরচ হয়েছে, তা গ্রাহক নিজেই বহন করেছেন।

ঋণ বাতিল হওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি দাবি করেন, কালাম হাওলাদারের ছেলের বিদেশ থেকে টাকা পাঠানোর লেনদেন সংক্রান্ত নথিপত্রে কিছু জটিলতা ও সমস্যা ছিল। মূলত এই অভ্যন্তরীণ টেকনিক্যাল কারণেই প্রধান কার্যালয় থেকে তার ঋণটি পাস করা সম্ভব হয়নি। এতে ব্যাংকের কোনো কর্মকর্তার গাফিলতি বা দুর্নীতি ছিল না।

এদিকে, দীর্ঘ দুই বছর ধরে বিপুল পরিমাণ টাকা ও সময় নষ্ট হওয়ায় চরম আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী কালাম হাওলাদার।তিনি ব্যাংকটির উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে আদালত ভবন থেকে পড়ে সরকারি কলেজের কোষাধ্যক্ষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


বরিশালে আদালত ভবন থেকে পড়ে সরকারি কলেজের কোষাধ্যক্ষের মৃত্যু

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষ মো. নাজমুল হকের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আদালতের নাজির মো. কামরুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কিভাবে তিনি পড়ে গেছেন, সে সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি নাজির।

মৃত নাজমুল হক নগরীর কাশীপুর এলাকার বাসিন্দা ছিলেন। বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম জানিয়েছেন, নাজমুল হক ব্যক্তিগত কাজে আদালতে গিয়েছিলেন। তিনি জানান, মঙ্গলবার দুপুরে কলেজ থেকে বের হয়ে আদালতে গিয়েছিলেন। এরপর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর মাধ্যমে জানতে পারেন যে, আদালত ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মনিরুল ইসলাম জানান, আদালত ভবন থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, নাজমুল হকের মৃত্যুর কারণ সম্পর্কে আমরা তদন্ত করছি। যেখানে তিনি পড়ে গেছেন, সেখানে সিসিটিভি ক্যামেরা না থাকায় প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলেঙ্গা-মগড়া সড়কের খানাখন্দে অতিষ্ঠ ৩০ গ্রামের মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


এলেঙ্গা-মগড়া সড়কের খানাখন্দে অতিষ্ঠ ৩০ গ্রামের মানুষ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে মগড়া পর্যন্ত ৭ কিলোমিটার দীর্ঘ সড়ক বর্তমানে একটি মরণফাঁদে পরিণত হয়ে গেছে। এই সড়ক দিয়ে চলাচলকারী পটল, দুর্গাপুর, চরহামজানী, মীরহামজানী, সল্লা, আয়নাপুর, যোগারচরসহ প্রায় ৩০টি গ্রামের লাখো মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় এক অটোরিকশাচালক মন্তব্য করেন যে, সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে এবং বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এর ফলে প্রতিদিন দুর্ঘটনার শিকার হয়ে যানবাহন বিকল হচ্ছে, যন্ত্রপাতি নষ্ট হচ্ছে এবং হতাহতের ঘটনাও ঘটছে। ১০ মিনিটের রাস্তা যেতে এখন এক থেকে দেড় ঘণ্টা সময় লাগছে।

এদিকে, রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার সময়ও চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অনেকেই সময়মতো চিকিৎসা নিতে না পেরে রাস্তায় মৃত্যুবরণ করছেন। শিক্ষার্থীদেরও দুর্ভোগ মাথায় নিয়েই স্কুল-কলেজে যেতে হচ্ছে। স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছেন।

সড়কটির গুরুত্বের বিষয়টি স্বীকার করে এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন কার্যকরী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

তবে এলাকাবাসী আশ্বাসের পরিবর্তে দ্রুত সড়কটি সংস্কার করে জনভোগান্তি লাঘবের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ৮২ লাখ ৬৮ হাজার টাকার সুতা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


নারায়ণগঞ্জে ৮২ লাখ ৬৮ হাজার টাকার সুতা জব্দ

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গুদামে অভিযান পরিচালনা করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জ চালানবিহীন প্রায় ২৪ হাজার কেজি দেশি ও বিদেশি সুতা জব্দ করেছে। এই সুতাগুলোর আনুমানিক মূল্য ৮২ লাখ ৬৮ হাজার ২৫০ টাকা বলে জানা গেছে।

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ সকাল ৮টায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জের একটি প্রিভেন্টিভ টিম আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজারের হাজী আব্দুল সালাম মার্কেটে অবস্থিত মেসার্স জাহাঙ্গীর অ্যান্ড ব্রাদার্সের গুদামে তল্লাশি চালায়।

তল্লাশির সময় গুদামে কর চালানবিহীন দেশি ও বিদেশি সুতা পাওয়া যায়। এর মধ্যে দেশীয় সুতা ছিল ১৯ হাজার ৪৬৬ কেজি এবং বিদেশি সুতা ৪ হাজার ৫৫৫ কেজি।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট জানায়, প্রযোজ্য রাজস্ব আদায়ের লক্ষ্যে এ বিষয়ে ইতোমধ্যে আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%