০৩:০১ পি.এম
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় গুগলের একজন ঊর্ধ্বতন প্রযুক্তি কর্মকর্তা স্বামীর গুলিতে প্রাণ হারান। এই ঘটনার পর তাদের ২৩ বছর বয়সী ছেলে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টার কিছু আগে এই ঘটনা ঘটে।
ঘটনার দিন, জর্জিয়ার স্মার্না শহরের একটি বাড়িতে গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা ৫৭ বছর বয়সী শীতল রজেসিয়েনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন, যিনি পরবর্তী সময়ে মারা যান। অন্যদিকে, দম্পতির ২৩ বছর বয়সী ছেলে জেসন রেসিয়েনকে বাড়ির বাইরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
জরুরি উদ্ধারকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে অভিযুক্ত স্বামী, ৫৬ বছর বয়সী কার্ক বি রেসিয়েনকে তাদের পারিবারিক বাসভবন থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে তাকে কব কাউন্টি আটক কেন্দ্রে জামিনবিহীন অবস্থায় রাখা হয়েছে। কার্কের বিরুদ্ধে হত্যা, মারাত্মক হামলা ও অপরাধের সময় আগ্নেয়াস্ত্র রাখার মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।
তবে পুলিশ এই পারিবারিক সহিংসতার সঠিক কারণ বা উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানায়নি।
শীতে নিহত শীতল রজেসিয়েন প্রযুক্তি খাতের একজন পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি গুগলের ইঞ্জিনিয়ারিং লিডার হিসেবে কর্মরত ছিলেন এবং দুই দশকেরও বেশি সময় ধরে এই খাতে কাজ করেছেন। গুগলে যোগদানের আগে, তিনি বিখ্যাত প্রতিষ্ঠান হোম ডিপোট ডট কম এর মোবাইল ও ডিজিটাল রূপান্তর বিভাগের নেতৃত্ব দেন। এছাড়া, আবহাওয়া ও আর্থিক প্রযুক্তি খাতেও তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
ই-কমার্স, মোবাইল ও ওয়েব প্রযুক্তিতে তার বিশেষ দক্ষতা ছিল এবং তিনি দুইটি সফটওয়্যার পেটেন্টেরও উদ্ভাবক। শীতল জর্জিয়ার আটলান্টায় তার স্বামী এবং দুই সন্তান জেসন ও জেসিকাকে নিয়ে থাকতেন। এই মর্মান্তিক ঘটনার কারণে স্থানীয় প্রবাসী ভারতীয় এবং প্রযুক্তি মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন