১০:৫৭ এম
রাজকুমারী ডায়ানার মৃত্যুর ৩০তম বার্ষিকী সামনে রেখে, তার ছোট ভাই চার্লস স্পেন্সার তার জীবন ও মৃত্যুর ঘটনার নানা অজানা তথ্য নিয়ে নতুন একটি বই প্রকাশের ঘোষণা করেছেন। এই বইটির শিরোনাম হলো ‘সোয়ান সং: ডায়ানা, মাই সিস্টার’, যা আগামী ২২ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে বাজারে আসবে।
প্রকাশক সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউস জানিয়েছে, মোট ১২টি ভাষায় অনূদিত হতে যাওয়া বইয়ে ১৯৯৭ সালের আগস্টে, প্যারিসে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ডায়ানার মৃত্যু এবং তৎপরবর্তী পরিস্থিতির সম্পর্কে সরাসরি আলোকপাত করেছেন স্পেন্সার। সংবাদ সংস্থাকে চার্লস স্পেন্সার বলেন, ডায়ানার মৃত্যুর তিন দশক ঘনিয়ে আসায় নানা ভুল তথ্য ও অসত্য কথা প্রচার পাচ্ছে। এ কারণে, বোনের সঙ্গে সম্পর্কিত সত্য ও ইতিবাচক স্মৃতিগুলো সবার সামনে তুলে ধরার জন্যই এই বই লেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি আরো বলেন, ডায়ানা কেমন প্রাণবন্ত এবং ব্যতিক্রমী একজন মানুষ ছিলেন, তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যই বইটির।
উল্লেখযোগ্য যে, ১৯৯৭ সালে রাজকুমারী ডায়ানার মৃত্যুর পর থেকে, চার্লস স্পেন্সার তার দুই ভাগ্নে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছেন। সম্প্রতি, হ্যারি এবং তার পরিবার যুক্তরাজ্যে স্পেন্সারের পৈতৃক বাসভবনে গিয়ে ডায়ানার সমাধি পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: তৃতীয় টার্মিনাল ঘিরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে শুরু হলো আন্তর্জাতিক প্রতিযোগিতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন