০৩:২০ পি.এম
অভিনেত্রী নাজনীন নীহাকে ঘিরে ফের একবার শুরু হয়েছে ব্যক্তিজীবনের আলোচনা। তবে এই আলোচনার সূত্রপাত ঘটেছে তিনি নিজেই।
ফেসবুকের মাধ্যমে তার রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তনের পর অনুরাগীদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে বাগদানের খবর। যদিও অভিনেত্রী নীহা জানিয়েছেন, বিষয়টি মোটেও এমন কিছু নয়।
সোমবার (২৯ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘এনগেজড’ হিসেবে উল্লেখ করেছেন নাজনীন নীহা। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের জল্পনা শুরু হয়ে যায়।
আরও পড়ুন: তিস্তার ভবিষ্যৎ আবারও প্রতিশ্রুতির মধ্যে আটকে থাকবে?
অনেকেই ধরে নেন, এই অভিনেত্রী চুপিসারে বাগদান সম্পন্ন করেছেন।
স্ট্যাটাস পরিবর্তনের পর মন্তব্যের ঘর শুভেচ্ছা ও প্রশ্নে ভরে ওঠে। কেউ তার হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চান, কেউ আবার মিষ্টি খাওয়ার দাবিও তুলে ধরেন। তবে এসব মন্তব্যের কোনো উত্তর দেননি নীহা।
পরে এই বিষয়টি নিয়ে জানতে নীহার সঙ্গে যোগাযোগ করলে, তিনি কালের কণ্ঠের কাছে সমস্ত জল্পনার অবসান ঘটান।
কালের কণ্ঠকে নাজনীন নীহা জানান, ‘আমি কিন্তু কোথাও বাগদানের কথা উল্লেখ করিনি। শুধু লিখেছি, এনগেজড। তার মানে আমি এখন আর সিঙ্গেল না। কারও না কারও সাথে সম্পর্কে জড়িয়েছি। বাকিটুকু সময় হলে জানতে পারবেন।’
আরও পড়ুন: ঢাকার আদালতকে দুই অঞ্চলে ভাগ করতে হাইকোর্টে রিট দায়ের
এছাড়াও, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। সেই পোস্ট নিয়ে বিয়ের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে অভিনেত্রী পরবর্তীতে জানান, সেটি ছিল একটি নাটকের প্রচারণার অংশ, বাস্তব জীবনের কোনো ঘটনা নয়।
সবশেষে, সম্পর্কের বিষয়টি স্বীকার করলেও, নাজনীন নীহা তার সঙ্গীর পরিচয় এখনই প্রকাশ করতে রাজি নন। তিনি বলেন, সময় হলেই সবকিছু জানাবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন