ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা মেডিকেলের মর্গে ‘চাঁদাবাজির প্যাকেজ’, নেপথ্যে তিন ভাইয়ের সিন্ডিকেট


ঢাকা মেডিকেলের মর্গে ‘চাঁদাবাজির প্যাকেজ’, নেপথ্যে তিন ভাইয়ের সিন্ডিকেট

মানুষের জীবনের শেষ সত্য—মৃত্যু। এই মৃত্যুকে ঘিরে যদি কোন প্রশ্ন উঠে তাহলেই তার কারণ জানার জন্য প্রয়োজন হয় ময়নাতদন্তের। কিন্তু অভিযোগ উঠে এসেছে রাজধানীর সবচেয়ে বড় সরকারি মর্গ ঢাকা মেডিকেল কলেজকে ঘিরে। সেখানে ময়নাতদন্ত যেন হয়ে গেছে ‘প্যাকেজ সিস্টেম’ হিসেবে।

প্রতিদিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের অস্বাভাবিক মৃত্যুর পর মরদেহ আসে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। আইন অনুযায়ী, ময়নাতদন্ত একটি সরকারি প্রক্রিয়া, যেখানে কোনো প্রকার অর্থ আদায়ের সুযোগ নেই। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত পরিচালিত হচ্ছে ‘প্যাকেজ সিস্টেমে’। এই সিস্টেমের আওতায় রয়েছে মরদেহে গোসল করানো, কাফন, কফিন এবং পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস। আর এই সার্ভিসের শুরুর মূল্য হলো ২০ হাজার টাকা। দরকষাকষির মাধ্যমে এই প্যাকেজের মূল্য ১৫-১৬ হাজার টাকা পর্যন্ত কমে আসতে পারে।

অভিযোগ উঠেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গকে ঘিরে গড়ে উঠেছে একটি তিন সদস্যের সিন্ডিকেট। যার নেপথ্যে রয়েছে সেকান্দার নামে একজন ব্যক্তি, যিনি একসময় মর্গের ইনচার্জ ছিলেন। সরকারি চাকরি বিধি অনুযায়ী, ৩২ বছর চাকরি শেষ করার পরও তিনি নিজের আধিপত্য বজায় রাখতে মর্গের রাজত্ব ছাড়েননি।

আরও পড়ুন: তিন প্রতিবন্ধীকে নিয়ে অসহায় ফয়সালের পরিবার, এক আয়ে চলে আটজনের সংসার

বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সরকারি নিয়োগ প্রাপ্ত হয়ে কাজ করছেন সেকান্দরের আপন ভাই বাবুল এবং রামু। বাবুল হাসপাতালের অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন, তবে বেশিরভাগ সময় তিনি মেডিকেলের মর্গে বসে থাকেন। এই সিন্ডিকেটে নারী-পুরুষসহ আরও অন্তত ৭-৮ জন বহিরাগত সদস্য রয়েছে, যারা সহযোগিতার নামে ভুক্তভোগী স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন।

একদিকে আপনজনের মৃত্যু শোকে ভুগছেন স্বজনরা, অন্যদিকে মর্গে এসে আর্থিক চাপ সহ্য করতে হয়। এ যেন দিশেহারা অবস্থায় রয়েছে পরিবারের সদস্যরা।

তবে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মমতাজ আরা বলেছেন, ময়নাতদন্তের জন্য কোনো টাকা নেওয়ার সুযোগ নেই। তিনি মর্গকে ঘিরে এই অনিয়মের অভিযোগ সম্পর্কে জানতেন না।

রাজধানীর সলিমুল্লাহ মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেরও একই দশা। এখানে শ্যামল নামে এক ব্যক্তি আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত। মর্গে অরাজকতার বিষয়ে বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান এবং ফরেনসিক বিভাগের প্রধানের সাথে কথা বলার পরামর্শ দেন।

আরও পড়ুন: রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত

ময়নাতদন্ত একটি স্পর্শকাতর বিষয়, কিন্তু এই বিভাগের তদারকি নেই। ফলে ময়নাতদন্তের জন্য আসলে স্বজনরা হয়রানির শিকার হন। অন্যদিকে, ময়নাতদন্ত রিপোর্টে গড়মিল হলে তা ন্যায়বিচারে বাঁধা তৈরি করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণ গেল নারীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৫ এম


চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণ গেল নারীর

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় টানা ভারী বৃষ্টির ফলে পাহাড় ধসে রেনু আক্তার (৫৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল বেলা উপজেলার ইছাখালী গুচ্ছগ্রামে এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানাচ্ছে, টানা বৃষ্টির কারণে পাহাড়ের একটি অংশ ধসে পড়েছে একটি বসতঘরের ওপরে। এর ফলে ঘরের ভিতরে অবস্থানরত রেনু আক্তার ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও দুজন আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এদিকে, টানা বর্ষণের কারণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতামূলক প্রচারণা চালাচ্ছে। মাইকিংয়ের মাধ্যমে পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে যেতে আহ্বান জানানো হচ্ছে। এই কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান মন্তব্য করেছেন, "এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। পাহাড় ধসের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ ক্রু নিয়ে পাকিস্তানে নিখোঁজ কার্গো প্লেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৭ এম


৫ ক্রু নিয়ে পাকিস্তানে নিখোঁজ কার্গো প্লেন

পাকিস্তানে একটি কার্গো প্লেন নিখোঁজ হয়ে গেছে, যার সাথে রয়েছেন পাঁচজন ক্রু। এটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচিতে আসছিল এবং এটি ছিল একটি বোয়িং ৭৩৭ প্লেন।

মঙ্গলবার রাত ৯টা ২১ মিনিটের সময়, দক্ষিণ প্রান্তের শহর করাচির উপকূলের কাছে এই প্লেনটির নেভিগেশন সিস্টেমে ত্রুটি সৃষ্টি হয়। এরপর প্লেনটির সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।

বিবিসি তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে যে, করাচি ভিত্তিক বেসরকারি কার্গো এয়ারলাইন কোম্পানি কে২ এয়ারওয়েজ এই প্লেনটি পরিচালনা করছিল।

বুধবার কে২ এয়ারওয়েজ একটি বিবৃতিতে জানায় যে, প্লেনে থাকা পাঁচজন ক্রুর পরিচয় তারা নিশ্চিত করেছে। পাশাপাশি, তারা পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষসহ অন্যান্য সরকারি সংস্থাগুলোকে পূর্ণ সহযোগিতা প্রদান করছে।

এছাড়া, ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪ এর প্রাথমিক তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার আগে প্লেনটির উচ্চতায় আকস্মিকভাবে বড় ধরনের ওঠানামা দেখা যায়। এরপর সেটি দ্রুত নিচে নামতে শুরু করে।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ বিমানটির সন্ধানে নৌবাহিনী, বিমানবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা যৌথভাবে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৭ এম


মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বুধবার লেনদেন শুরুর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২ দশমিক ৫০ শতাংশ বেড়ে গেছে।

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

বিশ্বের প্রধান দুটি বেঞ্চমার্ক তেলের মধ্যে একটি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৬৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ২৯ মার্কিন ডলারে পৌঁছেছে। এর আগের দিন মঙ্গলবারও ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী জানা গেছে, হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর এর জবাবে ইরানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

এরপরই তেলের দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা দেয়।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালী সংলগ্ন বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কেশম দ্বীপে ছয়টি, সিরিক শহরে সাতটি এবং গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসেও আরও কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

তবে সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধি সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখনো ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর সময়ের সর্বোচ্চ অবস্থানের তুলনায় অনেক নিচে রয়েছে। সে সময় ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাপকভাবে সীমিত করে দেওয়ায় তেলের দাম দ্রুত বেড়ে গিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৯ এম


ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীতে তিনটি জাহাজে তেহরানের হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

এ বিষয়ে বার্তা সংস্থা এএফপি’র সংবাদ প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মার্কিন সামরিক বাহিনী একটি বিবৃতিতে জানায়, ‘যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা, জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং হরমুজ প্রণালী ও এর আশপাশে থাকা আইআরজিসির ৬০টিরও বেশি ছোট নৌযান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%