মোঃ উজ্জ্বল মিয়া ,নেত্রকোনা জেলা প্রতিনিধি
বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:০৬ পি.এম
নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে হামলা, সংঘর্ষ ও মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসানের আদালতে জামিনের আবেদন করেন আসামিরা। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া ব্যক্তিদের মধ্যে পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. জয়নাল আবেদীনও রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল হাসেম।
কী অভিযোগ মামলায়
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামের বাসিন্দা ও ৭ নম্বর আগিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. উমর শরীফ গত ২৫ মে রাতে পূর্বধলা থানায় মামলাটি করেন।
এজাহারে বলা হয়েছে, ২০ মে বিকেলে পূর্বধলা উপজেলা পরিষদে অস্থায়ী কোরবানির পশুর হাটের ইজারা কার্যক্রম শেষে মোটরসাইকেলে করে ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরছিলেন উমর শরীফ। বিকেল তিনটার দিকে আগিয়া বাজার এলাকায় পৌঁছালে একদল লোক তাঁর পথরোধ করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
মামলায় জয়নাল আবেদীনকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজুয়ানুর রহমান রনি, পূর্বধলা সদর ইউনিয়ন উপজেলা জামায়াতের সাবেক সভাপতি তাজুল ইসলাম বাবুলসহ মোট ৩৩ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে আরও অভিযোগ করা হয়, হামলার সময় উমর শরীফের সঙ্গে থাকা ব্যাগ থেকে ২ লাখ ১০ হাজার টাকা নিয়ে নেওয়া হয়। তাঁর ব্যবহৃত টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেলে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও করা হয়েছে।
পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আহত উমর শরীফকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
‘মিথ্যা মামলা’, বলছে জামায়াত
মামলাটিকে মিথ্যা দাবি করেছে জামায়াতে ইসলামী। নেত্রকোনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম বলেন, তাঁরা মামলাটি আইনিভাবে মোকাবিলা করবেন। দ্রুত মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের মুক্তির প্রত্যাশার কথাও জানান তিনি।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আসামিদের আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগের সত্যতা ও দায়-দায়িত্বের বিষয়টি আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বোরো ফসলের ঐতিহ্যবাহী জনপদ সুনামগঞ্জের দিরাই উপজেলার বরামের হাওর। সরকারি তথ্য অনুযায়ী, হাওরটি দিরাই উপজেলার তাড়ল ও সরমঙ্গল ইউনিয়নজুড়ে বিস্তৃত। এর আয়তন প্রায় ২ হাজার ৮০০ হেক্টর, অর্থাৎ প্রায় ৬ হাজার ৯১৮ একর জমি।
বছরের পর বছর এই বিশাল হাওরকে ঘিরেই গড়ে উঠেছে অসংখ্য কৃষক পরিবারের জীবন-জীবিকা। বোরো মৌসুমে হাওরজুড়ে যখন সোনালি ধানের সমারোহ দেখা দেয়, তখন কৃষকের চোখে ফুটে ওঠে নতুন স্বপ্ন। সংসারের খরচ, সন্তানের পড়াশোনা, ঋণ পরিশোধ এবং সারা বছরের খাদ্যের নিশ্চয়তা—সবকিছুই নির্ভর করে এই ফসলের ওপর।
কিন্তু ২০২৬ সালের ২৮ এপ্রিল সেই স্বপ্নে নেমে আসে বড় আঘাত। টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় বরামের হাওরের বিস্তীর্ণ এলাকার পাকা বোরো ধান পানিতে তলিয়ে যায়। সেদিন সরেজমিনে বরাম হাওরে পাকা ধান ডুবে যাওয়ার চিত্রও উঠে আসে।
অনেক কৃষক শেষ মুহূর্তে নৌকা ও পানিতে নেমে পাকা ধান কাটার চেষ্টা করেন। কিন্তু জমিতে পানি থাকায় হারভেস্টার মেশিন নামানো সম্ভব হয়নি, পাশাপাশি দেখা দেয় শ্রমিক সংকট। ফলে চোখের সামনে পাকা ধান পানির নিচে তলিয়ে যেতে দেখে অ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর কবিরহাটে পাওনা পারিশ্রমিকের টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. শাহীন (৪৪) নামে এক সাবেক যুবদল নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা শামসুদ্দিন মাসুদের বিরুদ্ধে। তিনি চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চাপরাশিরহাট বাজারের বাশার হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
হামলার শিকার শাহীন একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং অমরপুর গ্রামের মৃত সাহাব উদ্দিন মেম্বারের ছেলে।
ভুক্তভোগী শাহীন অভিযোগ করেন, কয়েক মাস আগে বিএনপি নেতা শামসুদ্দিন মাসুদ চাপরাশিরহাট হাইস্কুলের পশ্চিম পাশে একটি জায়গা ক্রয় করেন। পরে দলীয় লোকজন নিয়ে ওই জায়গা মাপ দিয়ে দখলে নেয়। ওই সময় তিনি সেখানে কাজ করেন। এরপর তিনি ঢাকায় চলে যান। ফিরে এসে কাজের পারিশ্রমিক চাইলে মাসুদ একাধিকবার টাকা দেওয়ার আশ্বাস দেন। কিন্তু টাকা না পাওয়ায় তিনি মাসুদের মুঠোফোনে একাধিকবার কল করেন।
শাহীন অভিযোগ করে আরও বলেন, একাধিকবার ফোন দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাতে চাপরাশিরহাট বাজারের বাশার হোটেলের সামনে মাসুদ তার লোকজন নিয়ে আমার ওপর হামলা চালান। একপর্যায়ে বেধড়ক পিটিয়ে তাকে গুরুতর আহত করেন। আমরা গরিব মানুষ। তার বিরুদ্ধে আইনগত কী ব্যবস্থা নেব, তাও বুঝতে পারছি না।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেন চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দিন মাসুদ। তিনি বলেন, শাহীন তাকে আঁচড়িয়ে মেরে ফেলার হুমকি দেন। এতে বাজারে থাকা লোকজন ক্ষুব্ধ হয়ে শাহীনকে মারধর করেন। এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। জায়গা মাপার সময় শাহীন আমিনের সঙ্গে গিয়ে ফিতা ধরেছিলেন। আমিন তাকে মজুরি দিয়েছেন। পরে তিনিও শাহীনকে কিছু টাকা দেন। তবে শাহীন তার কাছে ২০ হাজার টাকা দাবি করছেন।
চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহির উদ্দিন বলেন, পাওনা টাকা পাওয়ার বিষয়টি তাকে জানিয়েছিলেন শাহীন। তিনি বলেন, হয়তো তিনি (মাসুদ) ভুলে গেছেন। তুমি টাকা চাইলে দিয়ে দেবেন। পরে তিনি শাহীনের ওপর হামলার ঘটনা শুনেছেন।
এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, এ ঘটনায় ভুক্তভোগী লিখিত কোনো অভিযোগ দেননি। তবে তারা রাজনৈতিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের চলমান পরিস্থিতিতে পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগের প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি মুক্তিযুদ্ধের পজন্মে ত্রিশাল উপজেলা শাখা।।
বুধবার ত্রিশাল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি। পরে মিছিলটি শেষ হলে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ত্রিশাল-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন এমপির দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে ত্রিশাল উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের ১২টি ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।
উক্ত বিক্ষোভ মিছিলে ও প্রতিবাদ সমাবেশে নেত্ত্বত দেন মুক্তিযুদ্ধের প্রজন্মে ময়মনসিংহ দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক এবং মুক্তিযুদ্ধের প্রজন্মে ত্রিশাল উপজেলা শাখার সাবেক আহবায়ক আহসান হাবীব কাঞ্চন সরকার।
সমাবেশে বক্তব্য রাখেন যুব নেতা ও মুক্তিযুদ্ধের প্রজন্মে ময়মনসিংহ দক্ষিণ জেলার সদস্য মো. হিজবুল ইসলাম বাশার, ময়মনসিংহ দক্ষিণ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মে যুগ্ম আহ্বায়ক মো. আবু সাইদ শেখ, সদস্য জুয়েল মিয়া, আশরাফুল আলম, মামুনুর রশিদ, মুক্তিযুদ্ধের প্রজন্মে ত্রিশাল উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান কামালসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
বক্তারা দেশের সার্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ অব্যাহত রাখার কথা বলেন।
এস এম মাসুদ রানা
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
তারিখ : ৩০/৯/২০২৬
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের একটি প্রধান শিল্পগোষ্ঠী এসআর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং চীনের পুয়াং ক্লিনওয়ে কেমিক্যাল লি., কানাডার কিংস প্যাসিফিক এন্টারপ্রাইজেস লি. ও জার্মানির স্টেনব্যাচ ক্লোরিন জিএমবিএইচ-এর মধ্যে প্রায় ১০০ কোটি টাকার বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) জন্য একটি যৌথ বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে একটি আধুনিক ট্রাইক্লোরোইসায়ানুরিক এসিড উৎপাদন কারখানা প্রতিষ্ঠা করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে যৌথ উদ্যোগ প্রতিষ্ঠান এসআর প্যাসিফিক ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লি.
বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রকল্পের আওতায় এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদিত ক্লোরিন কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে। কারখানায় উৎপাদিত ট্রাইক্লোরোইসায়ানুরিক এসিড-এর সম্পূর্ণ পরিমাণ বিদেশে রপ্তানির উদ্দেশ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
এখন পর্যন্ত প্ল্যান্ট স্থাপনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়ে গেছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের দ্বিতীয় প্রান্তিক থেকে বাণিজ্যিক উৎপাদন ও রপ্তানি কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ রব্বানী এবং পুয়াং কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শিনকে ওয়াং উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই অনুষ্ঠানে এসআর গ্রুপের প্রধান কৌশলগত উপদেষ্টা মেহবুব চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ যৌথ বিনিয়োগ বাংলাদেশের রাসায়নিক শিল্পে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ করবে। পাশাপাশি এটি প্রযুক্তি ও দক্ষতা বিনিময়, রপ্তানি বহুমুখীকরণ এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে নতুন সুযোগ সৃষ্টি করবে।
এছাড়া, স্থানীয়ভাবে উৎপাদিত কাঁচামালের ব্যবহার বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং রাসায়নিক পণ্য রপ্তানির মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ