ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালে কোতোয়ালি মডেল থানার আকস্মিক সাঁড়াশি অভিযান, নেতৃত্বে উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার


বরিশালে কোতোয়ালি মডেল থানার আকস্মিক সাঁড়াশি অভিযান, নেতৃত্বে উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার

বরিশাল নগরীতে আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ, যা মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে পরিচালিত হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী নগরীর নতুন বাজার ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযানটি অনুষ্ঠিত হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব সুশান্ত সরকার, পিপিএম-এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

আরও পড়ুন: রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি

অভিযানকালে চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়।

বিএমপি মিডিয়া সেল জানিয়েছে, এ সময় এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করেন।

অভিযানে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকারের সঙ্গে অংশগ্রহণ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব বেলাল হোসাইন, পিপিএমসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নগরীতে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আরও পড়ুন: বাকেরগঞ্জে সাজসজ্জায় দেবালয়ের পরেই কৈলাশ পূজামণ্ডপ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সফল রোবটিক সার্জারি করলেন ডা. রফিকুস সালেহীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


দেশের ইতিহাসে প্রথমবারের মতো সফল রোবটিক সার্জারি করলেন ডা. রফিকুস সালেহীন

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (উপাচার্য) খ্যাতনামা সার্জন ও অধ্যাপক ডা. রফিকুস সালেহীনের নেতৃত্বে দেশে প্রথমবারের মতো সফল রোবোটিকস সার্জারি শুরু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ‘মেডবট তুমাই এন্ডোস্কোপিক সার্জিক্যাল রোবট’-এর মাধ্যমে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করা হয়।

জানা গেছে, রোবোটিক কোলেসিস্টেকটমি অস্ত্রোপচারে ৫৭ বছর বয়সী এক পুরুষ রোগীর পিত্তথলির পাথর অপসারণ করা হয়। এই পদ্ধতিতে গতানুগতিক পদ্ধতির চেয়ে দ্রুত ও নিখুঁতভাবে সার্জারিটি সম্পন্ন হয়।

অস্ত্রোপচারের পর রোবোটিক সার্জারির সুবিধা তুলে ধরে অধ্যাপক রফিকেস সালেহিন বলেন, রোবটিক আর্ম ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে, যা মানুষের হাতের নড়াচড়ার চেয়ে অনেক বেশি। ফলে শরীরের খুব সংকীর্ণ ও জটিল জায়গাতেও আরও নিখুঁতভাবে কাজ করা সম্ভব হয়। এতে রক্তনালি ও আশপাশের গুরুত্বপূর্ণ অঙ্গ নিরাপদ রাখা, কম কাটাছেঁড়ায় চিকিৎসা করা, রক্তক্ষরণ কমানো এবং রোগীর দ্রুত সুস্থ হয়ে ওঠার সুযোগ তৈরি হয়।

রোবোটিক সার্জারির খরচ সম্পর্কে তিনি বলেন, প্রচলিত অস্ত্রোপচারের তুলনায় এ পদ্ধতি তুলনামূলক ব্যয়বহুল। খরচ প্রায় দুই থেকে তিন গুণ বেশি হতে পারে।

তবে ভবিষ্যতে রোবোটিক সার্জারির ব্যবহার বাড়লে এর খরচ কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, রোবোটিক সার্জারির নির্ভুলতা ও অন্যান্য সুবিধার কারণে বর্তমানে অনেক রোগী এ ধরনের চিকিৎসার জন্য বিদেশে যান। এখন থেকে তারা দেশেই এ সেবা পাবেন।

রোবটটি অনেক আগেই দেশে আনা হয়েছিল জানিয়ে অধ্যাপক রফিকুস সালেহীন বলেন, কয়েকজন চিকিৎসক বিদেশ থেকে এর ব্যবহারের ওপর প্রশিক্ষণও নিয়েছেন। তবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের কপি আজ দুপুরে আমাদের হাতে পৌঁছায়।

এ বিষয়ে ডা. সালেহিন আরটিভিকে বলেন, আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে, আল্লাহর রহমতে দেশে প্রথমবারের মতো সফল রোবোটিকস সার্জারি সফল করতে পেরেছি। বিশ্বের উন্নত দেশগুলো যখন বহু বছর ধরে চিকিৎসাব্যবস্থার এই আধুনিক পদ্ধতি ব্যবহার করে আসছে। তখন বাংলাদেশ এক্ষেত্রে পিছিয়ে ছিল। রোবোটিকস সার্জারির মাধ্যমে মানুষের পেটের ভেতরের বিভিন্ন জটিল অপারেশন দ্রুত ও নিখুঁতভাবে সম্পন্ন করা সম্ভব।

তিনি আরও বলেন, বাংলাদেশের অসংখ্য মানুষ প্রতিবছর এই সার্জারির জন্য দেশের বাইরে যায়। দেশের হাসপাতালগুলোতে এই ব্যবস্থা চালু করা গেলে প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং দেশের মানুষের ভোগান্তিও অনেকটা কমবে। যা হতে পারে 'সবার আগে বাংলাদেশ' নীতির অন্যতম স্তম্ভ।

বিশেষজ্ঞরা মনে করছেন ডা. সালেহীনের এই সাফল্য বাংলাদেশের চিকিৎসাব্যবস্থায় একটি অন্যতম মাইলফলক।

ডা. সালেহীনের পরিচয়

অধ্যাপক ডা. রফিকুস সালেহীন বর্তমানে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।

তিনি একজন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন। কেএমইউতে ভিসি হিসেবে নিয়োগের আগে তিনি ঢাকার ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

নিয়োগের পর তিনি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘না ছড়িয়ে রিপোর্ট করুন’, নিজের আপত্তিকর এআই ভিডিও নিয়ে চটলেন অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫০ পি.এম


‘না ছড়িয়ে রিপোর্ট করুন’, নিজের আপত্তিকর এআই ভিডিও নিয়ে চটলেন অভিনেত্রী

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় সিনেমা ‘অর্জুন রেড্ডি’ খ্যাত অভিনেত্রী শালিনী পাণ্ডে তার বিকৃত করা একটি ভুয়া ভিডিও নিয়ে অবশেষে মুখ খুলেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই ভিডিওতে তাকে আপত্তিকর ও ‘টপলেস’ অবস্থায় দেখানো হলেও পুরো বিষয়টি ভুয়া ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও প্রচারের মাধ্যমে বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়ার পেছনে প্রযুক্তির এই অনৈতিক অপব্যবহার নিয়ে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে শেয়ার করা এক বিবৃতিতে শালিনী পাণ্ডে তার অনভিপ্রেত অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, বর্তমানে ইন্টারনেটে ঘুরে বেড়ানো আমার একটি ভুয়া এআই ভিডিওর বিষয়ে আমি কথা বলতে চাই। ভিডিওটি সম্পূর্ণভাবে জাল এবং এতে আমাকে দেখানো হয়নি। কাউকে, বিশেষ করে নারীদের লক্ষ্যবস্তু বানিয়ে ক্ষতি করার উদ্দেশ্যে প্রযুক্তির এমন অপব্যবহার দেখতে পাওয়া অত্যন্ত বিরক্তিকর ও উদ্বেগের বিষয়।

প্রযুক্তির এমন অশুভ ব্যবহার রোধ করার আহ্বান জানিয়ে তিনি আরও লিখেছেন, আমি এই ধরনের মানসিক নির্যাতনের তীব্র নিন্দা জানাই এবং বিশ্বাস করি প্রযুক্তির এই ধরনের অপব্যবহারকে কখনোই স্বাভাবিকভাবে গ্রহণ করা উচিত নয়। আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তবে দয়া করে এটি শেয়ার, ফরোয়ার্ড, ডাউনলোড করবেন না বা এর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখবেন না। এর বদলে দয়া করে অবিলম্বে এটি রিপোর্ট করুন। আরও বেশি মানুষের কাছে পৌঁছে না দিয়ে এর প্রচার বন্ধ করতে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি, ধন্যবাদ।

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ছবি ও ভিডিও বিকৃতির হার আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় শালিনী পাণ্ডের এই জোরালো প্রতিবাদ নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। আধুনিক এই প্রযুক্তির সাহায্যে অনায়াসেই যেকোনো ব্যক্তির রূপ বিকৃত করে ভুয়া ফুটেজ তৈরি করা সম্ভব হচ্ছে, যা ব্যক্তিস্বাধীনতা, সম্মতি এবং মানুষের গোপনীয়তার সুরক্ষাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলছে।

উল্লেখ্য, ২০১৭ সালে বিজয় দেবরাকোন্ডার বিপরীতে সুপারহিট তেলেগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে শালিনী পাণ্ডের। পরবর্তীতে তিনি তেলেগু, তামিল ও হিন্দি সিনেমায় নিয়মিত কাজ করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। ২০১৮ সালে ‘মহানতি’, ২০১৯ সালে ‘১১৮’ ও ‘১০০% ভালোবাসা’, ২০২২ সালে ‘জয়েশভাই জোড়দার’ এবং ২০২৪ সালে ‘মহারাজ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। 

শালিনীকে সর্বশেষ পুলকিত সম্রাট, বরুণ শর্মা ও চাঙ্কি পাণ্ডের সঙ্গে ‘রাহু কেতু’ সিনেমায় দেখা গেছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত: হুইপ নিজান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত: হুইপ নিজান

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান মন্তব্য করেছেন যে, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। তিনি উল্লেখ করেন, ‘শিক্ষা ও স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার।

কিন্তু এ দুটি মন্ত্রণালয়ই আজকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত।’

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদ মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘সম্পদ আর সম্মান এক সঙ্গে চলতে পারে না। আজকে আমাদের সবচেয়ে কষ্টের জায়গা হলো-যত শিক্ষিত হচ্ছে, ততই দুর্নীতি বাড়ছে, অন্যায় অপরাধ বাড়ছে।

 

নৈতিক অবক্ষয় হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এ রাষ্ট্রটা আমাদের সকলের। আজকে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে, তার মাথার উপর এক লাখ টাকার ঋণ রয়েছে। এর থেকে আমাদের মুক্ত হতে হবে।

 

আমরা সবাই মিলে এ রাষ্ট্রকে মেরামত করতে হবে। আমার নেতা তারেক রহমান সেই স্বপ্ন নিয়েই এগোচ্ছে।’

হুইপ নিজান আরো বলেন, ‘সবাইকে কথা বলতে হবে। আমি অন্যায় করলে আমার বিরুদ্ধে কথা বলতে হবে। ইউএনও-ওসি সাহেব অন্যায় করলে তাদের বিরুদ্ধে বলতে হবে।

 

তাহলে সবাই ভয় পাবে। কথা না বললে সমাজ পরিবর্তন হবে না। ইনসাফের কথা বলতে হবে। হকের কথা বলতে হবে। আবু সাঈদ বুক ফুলিয়ে আমাদেরকে সেই মুক্তির সনদ দিয়ে গেছে।’

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন— রামগতি থানার ওসি লিটন দেওয়ান, উপজেলা বিএনপি সভাপতি ডা. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো সিরাজ উদ্দিন, রামগতি পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী পটু, সাধারণ সম্পাদক মুর্তজা আল আমিন, রামগতি প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও উপজেলা যুবলীগের আহ্বায়ক শিবলী নোমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা

প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা

 

প্রিপেইড বিদ্যুৎ মিটার রিচার্জের সময় অতিরিক্ত অর্থ কাটা, অস্বাভাবিক বা কথিত ‘ভূতুড়ে বিল’, ছুটির দিন কিংবা মধ্যরাতে আকস্মিক সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং ট্যারিফ পরিবর্তনের পর প্রথম রিচার্জে দীর্ঘ টোকেন পাওয়ার মতো বিভিন্ন বিষয় নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

গ্রাহকদের এই অভিযোগ ও ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) কিছু বিষয় ব্যাখ্যা করেছে।

 

গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছে সংস্থাটি।

ডিমান্ড চার্জ কীভাবে কাটা হয়

ডিপিডিসি জানায়, অনুমোদিত লোডের ভিত্তিতে প্রতি মাসে একবার ডিমান্ড চার্জ নেওয়া হয়ে থাকে। যদি কোনো মাসে গ্রাহক মিটার রিচার্জ না করেন, তাহলে পরবর্তী রিচার্জের সময় আগের বকেয়া মাসগুলোর সঙ্গে চলতি মাসের ডিমান্ড চার্জও একসঙ্গে কেটে নেওয়া হয়।

উদাহরণ হিসেবে ডিপিডিসি জানায়, ‘এলটি-আবাসিক’ শ্রেণির কোনো গ্রাহকের অনুমোদিত লোড ২ কিলোওয়াট হলে, এবং তিনি টানা তিন মাস রিচার্জ না করেন, তাহলে জুন ২০২৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি কিলোওয়াটে ৪২ টাকা হারে তিন মাসের ডিমান্ড চার্জ হবে—২ কিলোওয়াট × ৪২ টাকা × ৩ মাস = ২৫২ টাকা।

 

এই নিয়ম পোস্টপেইড গ্রাহকদের ক্ষেত্রেও প্রযোজ্য বলে জানায় ডিপিডিসি।

মিটার ভাড়া কত

গ্রাহক নিজ খরচে প্রিপেইড মিটার কিনে স্থাপন করলে কোনো মিটার ভাড়া দিতে হয় না। তবে ডিপিডিসি সরবরাহ করা মিটারের ক্ষেত্রে প্রতি মাসে একবার মিটার ভাড়া কাটা হয়।

ডিপিডিসির তথ্য অনুযায়ী, সিঙ্গেল-ফেজ মিটারের ভাড়া ৪০ টাকা এবং থ্রি-ফেজ মিটারের ভাড়া ২৫০ টাকা।

 

যদি মিটার নষ্ট হয়ে যায় এবং গ্রাহক নিজ খরচে নতুন মিটার কিনে স্থাপন করেন, অথবা নতুন সংযোগ নেওয়ার সময় নিজে মিটার কিনলে, তখন ওই মিটারের জন্য ভাড়া কাটা হবে না।

সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যুৎ বিলের ওপর ভ্যাট প্রযোজ্য। প্রিপেইড মিটার রিচার্জের সময় মোট রিচার্জের অর্থের ওপর ৫ শতাংশ ভ্যাট কেটে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

২২০ ডিজিটের টোকেন কেন আসে

ট্যারিফ বা বিদ্যুতের মূল্যহার পরিবর্তনের পর প্রথমবার প্রিপেইড মিটার রিচার্জ করতে গিয়ে অনেক গ্রাহক ২০০ থেকে ২২০ ডিজিটের দীর্ঘ টোকেন পাচ্ছেন। এ বিষয়ে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই বলে জানায় ডিপিডিসি।

 

সংস্থাটির ব্যাখ্যা অনুযায়ী, ট্যারিফ পরিবর্তনের পর নতুন মূল্যহার মিটারে সক্রিয় করার জন্য প্রথম রিচার্জে এই দীর্ঘ টোকেন তৈরি হয়। তবে পরবর্তী রিচার্জে আবার স্বাভাবিক ২০ ডিজিটের টোকেন ব্যবহার করা যাবে।

দীর্ঘ টোকেন মিটারে ম্যানুয়ালি প্রবেশ করানোর ঝামেলা কমানোর জন্য ডিপিডিসি ধাপে ধাপে মিটারগুলোকে অনলাইন নেটওয়ার্কের আওতায় আনছে। বর্তমানে এএমআই (AMI) প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। এসব মিটারে ম্যানুয়ালি টোকেন প্রবেশ করানোর প্রয়োজন নেই। বিকাশ, রকেটসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে সহজেই রিচার্জ করা যায়।

প্রিপেইড মিটারে ‘ভূতুড়ে বিল’ কাটার সুযোগ আছে?

ডিপিডিসির দাবি, প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের তুলনায় অতিরিক্ত বিল বা তথাকথিত ‘ভূতুড়ে বিল’ কাটার কোনো কারিগরি সুযোগ প্রিপেইড মিটারে নেই। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্যহার অনুযায়ী ব্যবহৃত বিদ্যুতের ইউনিটের দাম মিটার থেকে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয়।

তবে কমন নিউট্রালজনিত কারিগরি ত্রুটি বা অন্য কোনো যান্ত্রিক সমস্যার কারণে অস্বাভাবিক বিলিংয়ের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

গ্রাহকদের সুবিধার জন্য সাপ্তাহিক ছুটির দিন এবং প্রতিদিন বিকেল ৪টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত সময়কে ‘ফ্রেন্ডলি আওয়ার’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই সময়ে মিটারের ব্যালেন্স শেষ হয়ে গেলেও সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় না। মিটার নেগেটিভ ব্যালেন্সে সচল থাকে এবং পরবর্তী রিচার্জের সময় সেই অর্থ সমন্বয় করা হয়।

এ ছাড়া মিটারের এনার্জি ব্যালেন্স শেষ হয়ে গেলে গ্রাহক ‘ইমার্জেন্সি ব্যালেন্স’ চালু করে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ব্যবহার করতে পারেন। পরবর্তী রিচার্জের সময় সেই অর্থও সমন্বয় করা হবে।

সমস্যা হলে কোথায় অভিযোগ করবেন?

প্রিপেইড মিটারে অস্বাভাবিক অর্থ কেটে নেওয়া, বিলিংয়ে অসঙ্গতি, কারিগরি ত্রুটি কিংবা আকস্মিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো সমস্যায় গ্রাহকদের আতঙ্কিত না হয়ে দ্রুত অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে ডিপিডিসি।

এ জন্য সংশ্লিষ্ট গ্রাহকসেবা কেন্দ্র, অভিযোগ কেন্দ্র অথবা ডিপিডিসির হটলাইন ১৬১১৬-এ যোগাযোগ করা যাবে।

অভিযোগ জানানোর সময় গ্রাহকের গ্রাহক নম্বর ও মিটার নম্বর দিলে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় সংশোধন ও প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিপিডিসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%