০২:৪০ পি.এম
যশোরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলার এজাহারভুক্ত আসামি সাবেক ইউপি সদস্য মো. টিপু সুলতান বিশ্বাসকে (৫৪) পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার সকালে যশোর কোতোয়ালি মডেল থানা এলাকার হাশিমপুর থেকে তাকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত টিপু সুলতান যশোর সদর উপজেলার তালবাড়িয়া বিশ্বাসপাড়া এলাকার মৃত এজাহার বিশ্বাসের ছেলে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত
পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনার কারণে দায়ের হওয়া মামলায় তিনি এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন। এর পাশাপাশি তার নামে তিনটি হত্যা মামলা বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে বলেও পুলিশ জানায়।
স্থানীয়দের তথ্য অনুসারে, অতীতে তিনি সর্বহারা দলের সঙ্গে যুক্ত ছিলেন টিপু সুলতান। পরে তিনি সদর উপজেলার তালবাড়িয়া, শালিয়াট ও মালিয়াট এলাকার ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয়ভাবে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার কথাও শোনা যাচ্ছে।
যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানিয়েছেন, গ্রেফতারকৃত এই আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন: তারুণ্যের সাড়ে চার কোটি মানুষের শক্তি এক হলে বাংলাদেশে পরিবর্তন আসবে এনসিপি নেতা অপু ঠাকুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন