ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পাকিস্তানকে পরাজিত করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা


পাকিস্তানকে পরাজিত করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা

পাকিস্তানের বিপক্ষে বড় পরাজয়ের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। লাহোরে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচে পাকিস্তান মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায়। এর জবাবে, শ্রীলঙ্কা ১৮.১ ওভারে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে। এই জয়ের মাধ্যমে কুশল মেন্ডিসের দল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের সঙ্গে জায়গা করে নিল।

টস হারার পর ব্যাটিং করতে নেমে পাকিস্তান শুরু থেকেই সমস্যায় পড়ে। এক পর্যায়ে ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে শাহিন আফ্রিদির দল। এরপর আর তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। ২৫.৩ ওভারে পাকিস্তানের ইনিংস ১১০ রানে শেষ হয়।

দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন বাবর আজম। হাসান নেওয়াজ ১৭ রান করেন। শাহিন শাহ আফ্রিদি ১৫ এবং আরাফাত মিনহাস ১০ রান সংগ্রহ করেন। বাকিরা কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

আরও পড়ুন: ঢাকা টেস্ট বাংলাদেশের জন্য নিজেদের প্রমাণের গুরুত্বপূর্ণ পরীক্ষা

শ্রীলঙ্কার বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা ছিলেন ম্যাচের সবচেয়ে সফল বোলার। তিনি একাই পাঁচ উইকেট তুলে নেন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। আভিষ্কা ফার্নান্ডো ও কামিন্দু মেন্ডিস ৪১ বলে ৫০ রানের উদ্বোধনী জুটি গড়েন। আভিষ্কা ১৬ এবং কুশল মেন্ডিস ৮ রান করে ফিরে গেলেও জয় পেতে সমস্যা হয়নি লঙ্কানদের।

কামিন্দু ৬০ বলে ৮ চার ও ২ ছক্কায় অপরাজিত ৬২ রান করেন। পবন রথনায়েকে অপরাজিত থাকেন ২৩ রানে। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছিল পাকিস্তান। তবে এবার ব্যাটিং ব্যর্থতায় হতাশ হতে হলো তাদের।

এদিকে, এই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। প্রথম দুই ম্যাচে হেরে বিদায় নিয়েছে ইংল্যান্ড।

আরও পড়ুন: স্টার্কের ছয়ে দক্ষিণ আফ্রিকা চাপে, দিনের শেষে অলআউট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা

আন্তর্জাতিক ডেস্ক

রাজশাহী প্রতিনিধি

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা
 
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটক থেকে একটি চুরি হওয়া বাইসাইকেল উদ্ধার করেছে আনসার সদস্যরা। এ সময় কৌশলে প্রাচীর উপর দিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত চোর। উদ্ধার করা সাইকেলটি বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্পে জমা রাখা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল সোয়া ৩টার দিকে সাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় দায়িত্ব পালন করেন পিসি মোঃ শাহিন আলম (আইডি নং-৩৩৬৯৩), এপিসি মোহাম্মদ শফিকুল ইসলাম (আইডি নং-২৯৩৯৬) এবং আনসার সদস্য মোহাম্মদ নাসিম আহম্মদ (আইডি নং-৭৯০৫২)।

উদ্ধার হওয়া সাইকেলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে আনসার ক্যাম্পে নিরাপদে জমা রাখা হয়েছে। সাইকেলটির প্রকৃত মালিককে প্রয়োজনীয় পরিচয় ও মালিকানার প্রমাণসহ রুয়েটের আনসার ক্যাম্পে যোগাযোগ করার জন্য জানিয়েছেন পিসি মোঃ শাহিন আলম।

রুয়েট ক্যাম্পাসে চুরি হওয়া সম্পদ উদ্ধার ও নিরাপদে সংরক্ষণে দায়িত্বরত আনসার সদস্যদের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা প্রসংশনীয় বলে জানিয়েছেন রুয়েট কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনের সেভিল চেম্বার অব কমার্সের সভাপতির সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


স্পেনের সেভিল চেম্বার অব কমার্সের সভাপতির সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম স্পেনের সেভিল চেম্বার অব কমার্সের সভাপতি ডি. ফ্রান্সিসকো হেরেরো লিওনের সঙ্গে বৈঠক করেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যে বৈচিত্র্য আনা, বাংলাদেশে স্পেনের বিনিয়োগ বৃদ্ধি এবং তৈরি পোশাক ও বস্ত্র, ওষুধ, চামড়া, তথ্যপ্রযুক্তি, কৃষি ও নবায়নযোগ্য জ্বালানিসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাটজাত পণ্যে যৌথ উদ্যোগ এবং সৃজনশীল অর্থনীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসারের সম্ভাবনা তুলে ধরেন।

সেভিল চেম্বার অব কমার্সের সভাপতি বাংলাদেশ ও স্পেনের ব্যবসায়ী সম্প্রদায়ের অংশগ্রহণে বছরে অন্তত একবার বাংলাদেশকেন্দ্রিক সেমিনার আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। এছাড়া, স্পেনের সেভিলে বাংলাদেশকে কেন্দ্র করে একটি প্রদর্শনী আয়োজনের বিষয়েও আলোচনা করা হয়। উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে নিয়মিত সংলাপ এবং বাস্তবভিত্তিক উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিটি কর্পোরেশনের প্রশাসক ও আসলে সংসদ সদস্যের উপস্থিতিতে শুভ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


সিটি কর্পোরেশনের প্রশাসক ও আসলে সংসদ সদস্যের উপস্থিতিতে শুভ উদ্বোধন

২৭ শে অক্টোবর রোজ মঙ্গলবার,
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০, ২১, ২৩ নং ওয়ার্ড
এর বিভিন্ন রাস্তা, ড্রেনের কাজের উদ্ভোদন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক এডভোকেট শাখাওয়াত হোসেন খান ও মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ -০৫ জনাব আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, আবুল কাউসার আশাসহ বন্দর থানা বিএনপির অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কমাতে এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার আগামী গ্রীষ্ম মৌসুমের আগেই দেশে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি উল্লেখ করেন, এই উদ্দেশ্যে গৃহস্থালি ও শিল্পের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হবে। পাশাপাশি ৩ ও ৪ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই এক্সপো উদ্বোধন করবেন।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি সম্পর্কে তিনি এসব তথ্য প্রদান করেন।

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা জানান, সম্প্রতি আলজেরিয়ার সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে জিটুজি ভিত্তিতে এলএনজি, এলপিজি ও পেট্রোলিয়াম পণ্য আমদানির সোর্সিং সহজ হবে। নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতা মোকাবেলা করতে বিকল্প নবায়নযোগ্য শক্তির বিস্তার ঘটানো বর্তমান সরকারের মূল অগ্রাধিকার।

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি স্মরণ করিয়ে দিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশজুড়ে অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান জোরদার করা হয়েছে। পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা গত কয়েক সপ্তাহে অভিযান চালিয়ে দেশব্যাপী কয়েক লাখ পিস ইয়াবা, হেরোইন, ফেনসিডিল ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তিনি জানান, মাদকমুক্ত পরিচ্ছন্ন সমাজ গড়তে এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় দেশের প্রায় ২০ কোটি মানুষের জন্য একটি সুরক্ষিত ‘সমন্বিত স্বাস্থ্য ডেটা ভান্ডার’ ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ রোধে রাস্তার পাশের দোকানসহ ১৬ শ্রেণির খাদ্য ব্যবসার জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

তথ্য উপদেষ্টা বলেন, ‘রাস্তার পাশে পিঠা, পুরি, পেঁয়াজুসহ বিভিন্ন খাবার বিক্রির অস্থায়ী দোকানগুলোতে নানা রকম জীবাণু ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার এই ক্ষেত্রগুলোতে কড়াকড়ি আরোপ করছে।’

ব্রিফিংয়ে ডা. জাহেদ জানান, কর্মজীবী মায়েদের সুবিধার্থে সরকারি অফিসে ডে-কেয়ার সেন্টার বৃদ্ধি, মৎস্যসম্পদ রক্ষায় অবমুক্তকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। দারিদ্র্য নিরসনে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে পুষ্টিচাল বিতরণ অব্যাহত রয়েছে।

ধর্মীয় উৎসব প্রসঙ্গে তিনি আরও জানান, এ বছর সরকারি সহায়তা, ছুটি বৃদ্ধি এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দেশের ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অত্যন্ত আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে, যা সরকারের কার্যকর পদক্ষেপের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%