ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

স্পেনের সেভিল চেম্বার অব কমার্সের সভাপতির সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক


স্পেনের সেভিল চেম্বার অব কমার্সের সভাপতির সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম স্পেনের সেভিল চেম্বার অব কমার্সের সভাপতি ডি. ফ্রান্সিসকো হেরেরো লিওনের সঙ্গে বৈঠক করেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যে বৈচিত্র্য আনা, বাংলাদেশে স্পেনের বিনিয়োগ বৃদ্ধি এবং তৈরি পোশাক ও বস্ত্র, ওষুধ, চামড়া, তথ্যপ্রযুক্তি, কৃষি ও নবায়নযোগ্য জ্বালানিসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাটজাত পণ্যে যৌথ উদ্যোগ এবং সৃজনশীল অর্থনীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসারের সম্ভাবনা তুলে ধরেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

সেভিল চেম্বার অব কমার্সের সভাপতি বাংলাদেশ ও স্পেনের ব্যবসায়ী সম্প্রদায়ের অংশগ্রহণে বছরে অন্তত একবার বাংলাদেশকেন্দ্রিক সেমিনার আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। এছাড়া, স্পেনের সেভিলে বাংলাদেশকে কেন্দ্র করে একটি প্রদর্শনী আয়োজনের বিষয়েও আলোচনা করা হয়। উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে নিয়মিত সংলাপ এবং বাস্তবভিত্তিক উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিটি কর্পোরেশনের প্রশাসক ও আসলে সংসদ সদস্যের উপস্থিতিতে শুভ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


সিটি কর্পোরেশনের প্রশাসক ও আসলে সংসদ সদস্যের উপস্থিতিতে শুভ উদ্বোধন

২৭ শে অক্টোবর রোজ মঙ্গলবার,
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০, ২১, ২৩ নং ওয়ার্ড
এর বিভিন্ন রাস্তা, ড্রেনের কাজের উদ্ভোদন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক এডভোকেট শাখাওয়াত হোসেন খান ও মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ -০৫ জনাব আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, আবুল কাউসার আশাসহ বন্দর থানা বিএনপির অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কমাতে এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার আগামী গ্রীষ্ম মৌসুমের আগেই দেশে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি উল্লেখ করেন, এই উদ্দেশ্যে গৃহস্থালি ও শিল্পের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হবে। পাশাপাশি ৩ ও ৪ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই এক্সপো উদ্বোধন করবেন।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি সম্পর্কে তিনি এসব তথ্য প্রদান করেন।

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা জানান, সম্প্রতি আলজেরিয়ার সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে জিটুজি ভিত্তিতে এলএনজি, এলপিজি ও পেট্রোলিয়াম পণ্য আমদানির সোর্সিং সহজ হবে। নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতা মোকাবেলা করতে বিকল্প নবায়নযোগ্য শক্তির বিস্তার ঘটানো বর্তমান সরকারের মূল অগ্রাধিকার।

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি স্মরণ করিয়ে দিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশজুড়ে অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান জোরদার করা হয়েছে। পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা গত কয়েক সপ্তাহে অভিযান চালিয়ে দেশব্যাপী কয়েক লাখ পিস ইয়াবা, হেরোইন, ফেনসিডিল ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তিনি জানান, মাদকমুক্ত পরিচ্ছন্ন সমাজ গড়তে এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় দেশের প্রায় ২০ কোটি মানুষের জন্য একটি সুরক্ষিত ‘সমন্বিত স্বাস্থ্য ডেটা ভান্ডার’ ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ রোধে রাস্তার পাশের দোকানসহ ১৬ শ্রেণির খাদ্য ব্যবসার জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

তথ্য উপদেষ্টা বলেন, ‘রাস্তার পাশে পিঠা, পুরি, পেঁয়াজুসহ বিভিন্ন খাবার বিক্রির অস্থায়ী দোকানগুলোতে নানা রকম জীবাণু ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার এই ক্ষেত্রগুলোতে কড়াকড়ি আরোপ করছে।’

ব্রিফিংয়ে ডা. জাহেদ জানান, কর্মজীবী মায়েদের সুবিধার্থে সরকারি অফিসে ডে-কেয়ার সেন্টার বৃদ্ধি, মৎস্যসম্পদ রক্ষায় অবমুক্তকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। দারিদ্র্য নিরসনে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে পুষ্টিচাল বিতরণ অব্যাহত রয়েছে।

ধর্মীয় উৎসব প্রসঙ্গে তিনি আরও জানান, এ বছর সরকারি সহায়তা, ছুটি বৃদ্ধি এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দেশের ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অত্যন্ত আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে, যা সরকারের কার্যকর পদক্ষেপের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশাল সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

‎মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


শেরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশাল সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) শেরপুর জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
‎
‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে শুরু হয়। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
‎
‎শোভাযাত্রা শেষে থানা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শেরপুর জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা। এ ছাড়া আরো বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শওকত হোসেন, সিনিয়র সহসভাপতি মবিনুজ্জামান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক ও সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী বাবুসহ জেলা যুবদলের অন্যান্য নেতারা।
‎
‎বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তাঁরা দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
‎
‎শেরপুর জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
‎
‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে শেরপুর জেলা যুবদল তাদের সাংগঠনিক উপস্থিতি তুলে ধরে। কর্মসূচিতে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাব : জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাব : জাপানের প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে এই ঘোষণা এসেছে। একই সাথে, তিনি তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রতি জাপানের দৃঢ় সমর্থন প্রকাশ করেছেন।

মঙ্গলবার এক্সে প্রকাশিত একটি পোস্টে সানায়ে তাকাইচি জানান, বাংলাদেশ সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধে বিশ্বাসী বন্ধু হিসেবে, তারেক রহমানকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানাতে পেরে তিনি আনন্দিত।

জাপানের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত বাংলাদেশের সরকারকে জাপান দৃঢ়ভাবে সমর্থন করবে। দুই দেশের ‘কৌশলগত অংশীদারি’ এবং ঘোষিত ‘নেতৃবৃন্দের যৌথ বিবৃতি’র ভিত্তিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়েও তিনি কথা বলেন।

তিনি আরও বলেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবেন।

সানায়ে তাকাইচি বৈঠকে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। তিনি বাংলাদেশকে একটি মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক (এফওআইপি) অঞ্চলের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।

এ সময় বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি বলয় বা ‘বিগ-বি’ (BIG-B) উদ্যোগকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই দেশের নেতারা। তাকাইচি জানান, তারেক রহমানের সঙ্গে আলোচনা করে উদ্যোগটিকে নতুন কৌশলগত সহযোগিতামূলক কাঠামোয় রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘শেয়ারিং প্রসপারিটি বিআইজি-বি’ হিসেবে।

জাপানের প্রধানমন্ত্রী জানান, তারেক রহমানের কাছ থেকে তিনি জাপানের ‘শান্তিপ্রিয় জাতি’ হিসেবে পথচলা এবং বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর অন্যতম হওয়ার ইতিহাস শুনেছেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জনগণের কাছে জাপানের বিশেষ স্থান রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে জাপান সরকার ও জনগণের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাকাইচি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়াকে সংযুক্তকারী বাংলাদেশ জাপানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৭ কোটি মানুষের বিশাল ও তরুণ জনসংখ্যার দেশটিতে অপার সম্ভাবনা বিদ্যমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%