০১:৩০ পি.এম
ফুটবল বিশ্বকাপের প্রেক্ষাপটে একটি ব্যতিক্রমধর্মী জার্সি নির্মাণ কর্মশালা ও স্ট্রিট ফ্যাশন শোর আয়োজন করতে যাচ্ছে গাফির নামে এক প্রতিষ্ঠান।
বিশ্বকাপ উন্মাদনাকে আরও বর্ণিল ও সৃজনশীলভাবে উদযাপন করার লক্ষ্যে, শনিবার (৬ জুন) ধানমন্ডির গ্লোবাল একাডেমি অব ফ্যাশন ইনোভেশন অ্যান্ড রিসার্চে দিনব্যাপী এই জার্সি নির্মাণ ও ডিজাইন কর্মশালার আয়োজন করা হয়।
এ কর্মশালায়, প্রতিষ্ঠানের ত্রিশজন শিক্ষার্থী আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স ও জার্মানির থিমের উপর ভিত্তি করে জার্সি এবং ফ্যাশন পোশাক ডিজাইন ও প্রস্তুত করেন। এই ডিজাইনগুলোতে বাংলাদেশী সংস্কৃতির ফিউশন করা হয়েছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
আগামীকাল রোববার (৭ জুন) ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এই পোশাক দিয়ে একটি স্ট্রিট ফ্যাশন শো অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রফেশনাল মডেল ও শিক্ষার্থীরা ফুটবল বিশ্বকাপের বিভিন্ন থিম, জাতীয় পতাকা, জার্সি এবং সৃজনশীল ফ্যাশন উপস্থাপনার মাধ্যমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
আয়োজকরা জানান, তরুণ ফ্যাশন ডিজাইনারদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং ডিজাইন দক্ষতা তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন