ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

পদ্মা ব্যারেজ একটি মাস্টার মাইন্ড প্রকল্প এর সুবিধা পাবে ২৪ জেলার ৭ কোটি মানুষ পানি সম্পদ মন্ত্রী


পদ্মা ব্যারেজ একটি মাস্টার মাইন্ড প্রকল্প এর সুবিধা পাবে ২৪ জেলার ৭ কোটি মানুষ পানি সম্পদ মন্ত্রী
 
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, পদ্মা ব্যারেজ একটি মাস্টার মাইন্ড প্রকল্প যার সুবিধা পাবে দেশের ২৪ টি জেলার অন্তত ৭ কোটি মানুষ। শুক্রবার সকালে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকুড়ি এলাকায় পদ্মা ব্যারেজ প্রকল্পের স্থান পরিদর্শন শেষে মন্ত্রী একথা বলেন। 
পানি সম্পদ মন্ত্রী বলেন, শুষ্ক মৌসুমে পানি সরবরাহ, নদীর প্রবাহ পুনরুজ্জীবন, নাব্যতা রক্ষা, মানবসম্পদ ও দক্ষিনপঞ্চিম অঞ্চলের পানির নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে ২ দশমিক ১ কিলোমিটার পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার।
এ সময় তিনি আরো বলেন, আগামী বছরের শুরুতে পদ্মা ব্যারেজ প্রকল্পটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীসংঘে বাংলাদেশের স্বার্থে পানির চুক্তি নিশ্চিত করেছিলেন। একই কায়দায় মরহুমা বেগম খালেদা জিয়ার সময় পানি ব্যবস্থাপনায় এক বৈপ্লবিক পরিবর্ত আনতে সচেষ্ট তিনি ছিলেন। তারই ধারাবাহিকতায় নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারা বাংলাদেশের পানি সম্পদ ব্যাবস্থাপনার বৈল্পবিক পরিবর্তন আনতে কাজ করছে সরকার। সেই সাথে সারাদেশের প্রান প্রকৃতি ফিরিয়ে আনতে খাল খনন করা হচ্ছে।     
পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকুড়ি এলাকায় পদ্মা ব্যারেজ প্রকল্পের স্থান পরিদর্শনের সময় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ হারুন, কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি এ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদসহ পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৩ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক কমটির সভায় পদ্মা ব্যারেজ প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। ৭৮ টি স্পিলওয়ে, ১৮ টি আন্ডার স্লুইসগেট, ২ টি ফিশপাস, এবং নেভিগেশন লক সমৃদ্ধ এই ব্যারেজটিতে ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষনের পরিকল্পনা রয়েছে, থাকবে ১১৩ মেগাওয়াট জল বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা। ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লক্ষ্য টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজটি ২০২৬ সালের জুলাই মাসে শুরু হয়ে ২০৩৩ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। যার সম্পন্ন অর্থায়ন করবে সরকার।
এদিকে রাজবাড়ীবাসির দীর্ঘদিনের স্বপ্ন পদ্মা ব্যারেজটি বাস্তবায়ন হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে রাজবাড়ীর মানুষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে নিষিদ্ধ কার্যক্রমের বিরুদ্ধে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


বরিশালে নিষিদ্ধ কার্যক্রমের বিরুদ্ধে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শুক্রবার দুপুরে নগরীর বান্দ রোড এলাকায় এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান প্রদান করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম মন্তব্য করেন, "কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী কার্যক্রম ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। এ বিষয়ে পুলিশের নিয়মিত অভিযান চলছে।"

এ প্রসঙ্গে উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। এর পর থেকে সংগঠনটির প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড এবং মিছিল-সমাবেশের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এর মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রেক্ষাপটে বরিশালে আওয়ামী লীগের নেতাকর্মীদের এই মিছিলের ঘটনা ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ৩৬ লাখ টাকার স্বর্ণালংকারসহ তিনজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ৩৬ লাখ টাকার স্বর্ণালংকারসহ তিনজন আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার টাকার মূল্যমানের ৮৬১ দশমিক ৮ গ্রাম স্বর্ণালংকারসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটক হওয়া ব্যক্তিরা হলেন— মো. নাসির মোল্লা (৪০), সোহাগ শেখ (২৪) এবং মো. হাছান মিয়া (২৩)।

এপিবিএন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতের বেলায় বিমানবন্দরের গোলচত্বরসংলগ্ন উত্তর পাশের ফুটপাতে ওই তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশ উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।

পরে তাদের শরীর তল্লাশি করে মোট ৮৬১ দশমিক ৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো ২১ ও ২২ ক্যারেটের। এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে এসব স্বর্ণালংকার বাংলাদেশে আনা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় ১১ সেপ্টেম্বর বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, বিমানবন্দর এলাকায় নিরাপত্তা বিষয়ে এপিবিএন আপসহীন। চোরাচালান প্রতিরোধ ও অপরাধ নিয়ন্ত্রণে তারা সক্রিয় রয়েছে। স্বর্ণ ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ

বাংলাদেশ কোস্টগার্ড মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে প্রস্তুত থাকা ৭০০ বস্তা ইউরিয়া সারসহ তিনটি ট্রাক জব্দ করেছে। এই ঘটনায় দুজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে সীতাকুন্ড থানার বাঁশবাড়িয়া এলাকা থেকে এই সারগুলি জব্দ করা হয়। পরবর্তীতে, জব্দকৃত সারগুলো ৮ লাখ ৭৫ হাজার টাকায় সন্দ্বীপের একটি ডিলারের কাছে বিক্রি করে দেওয়া হয়।

চট্টগ্রাম কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়।

কোস্টগার্ড জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া ঘাট এলাকায় ভাটিয়ারী স্টেশন কোস্টগার্ড অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে সাগরপথে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে তিনটি ট্রাক থেকে কার্গো বোটে রাসায়নিক ইউরিয়া সার তোলার সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে ৭০০ বস্তা সার জব্দ করা হয়।

চট্টগ্রাম কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা ইউরিয়া সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সারগুলো নিলামে বিক্রি করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি মালিকের টানে নবীনগরে সৌদি সিইও, সৃষ্টি হলো উৎসুক জনতার ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


বাংলাদেশি মালিকের টানে নবীনগরে সৌদি সিইও, সৃষ্টি হলো উৎসুক জনতার ভিড়

হেলিকপ্টারে চড়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের প্রত্যন্ত গ্রামে এসে সৌদি আরবের নাগরিক ও ব্যবসায়ী মুহাম্মদ মোবারক আলকাহতানি তার প্রতিষ্ঠানের কর্ণধারের বাড়িতে উপস্থিত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার রতনপুর ইউনিয়নের দামলা গ্রামে তার আগমনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। সকাল থেকেই তাকে একনজর দেখার জন্য মানুষের ভিড় বাড়তে থাকে।

মুহাম্মদ মোবারক আলকাহতানি সৌদি আরবের নাগরিক এবং কাউছার মিডলইস্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তিনি শুক্রবার সকালে হেলিকপ্টারে করে দামলা গ্রামে পৌঁছান এবং পরে কাউছার মিডলইস্ট কোম্পানির কর্ণধার মো. কাউছার মিয়ার বাড়িতে যান।

প্রত্যন্ত একটি গ্রামের বাড়ির কাছে হেলিকপ্টার অবতরণের খবর দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন বয়সের মানুষ সেখানে জড়ো হতে শুরু করেন। স্থানীয় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সৌদি অতিথিকে দেখতে ভিড় করেন। অনেকেই স্মৃতি ধরে রাখতে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সৌদি আরবের সঙ্গে এ এলাকার অনেক মানুষের কর্মসূত্রে যোগাযোগ রয়েছে, তবে একজন সৌদি নাগরিককে সরাসরি হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে আসতে দেখা তাদের কাছে একটি ব্যতিক্রমী ঘটনা। এই কারণেই বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়।

রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন সরকার বলেন, "সৌদি আরবের একজন ব্যবসায়ী ও এলাকার একজন মানুষের ব্যবসায়িক সহযোগী হেলিকপ্টারে করে দামলা গ্রামে এসেছেন, বিষয়টি স্থানীয় মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই আনন্দ ও কৌতূহল তৈরি করেছে।" তার আগমনকে ঘিরে গ্রামের মানুষের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।

কাউছার মিডলইস্ট কোম্পানির কর্ণধার মো. কাউছার মিয়া জানান, সৌদি কফিল মুহাম্মদ মোবারক আলকাহতানির সঙ্গে তার দীর্ঘদিনের ব্যবসায়িক ও কর্মসম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের কারণেই তিনি বাংলাদেশে এসে তার গ্রামের বাড়িতে সময় কাটাতে এসেছেন। একজন সৌদি নাগরিকের নিজ গ্রামের বাড়িতে আগমন তার জন্য আনন্দ ও গর্বের বিষয় বলেও তিনি জানান।

বাংলাদেশে এসে অনুভূতি জানতে চাইলে মুহাম্মদ মোবারক আলকাহতানি বলেন, "বাংলাদেশে এসে আমার খুব ভালো লাগছে। এখানকার মানুষ খুবই অতিথিপরায়ণ। আমি বেশ আনন্দিত ও উৎফুল্ল।"

একজন বিদেশি ব্যবসায়ীর সঙ্গে গ্রামের মানুষের এমন সরাসরি যোগাযোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। তার আকস্মিক ও ব্যতিক্রমী আগমনকে ঘিরে শুক্রবার দিনভর দামলা গ্রামজুড়ে আলোচনা ও কৌতূহল ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%