১০:৪২ এম
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের ১ ও ২ নম্বর টার্মিনাল রোববার থেকে চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের হামলার পর নেওয়া হয়েছে, যখন বিমানবন্দরটি বন্ধ ছিল।
নতুন নির্দেশনা অনুসারে, অভ্যন্তরীণ ফ্লাইট ১ নম্বর টার্মিনাল থেকে পরিচালিত হবে এবং ২ নম্বর টার্মিনাল থেকে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হবে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে তাদের নিজ নিজ ফ্লাইটের অবস্থা নিশ্চিত করার জন্য বলা হয়েছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক যাত্রী বিজ্ঞপ্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, ২৫ অক্টোবর থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হবে। যাত্রীদের বুকিং এবং ফ্লাইটের অবস্থা যাচাই করার জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র আজই ইরানে হামলা চালাতে পারে: ট্রাম্পের সতর্কতা
ইতোমধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে যে, তারা রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইয়ানবুতে সৌদি আরবের জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর স্থাপনা। তিনি আরও দাবি করেন, সৌদি আরবের রাবিগ তেল শোধনাগার ও পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনেও হামলা চালানো হয়েছে।
সারি আরো দাবি করেন যে, দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর, নাজরান বিমানবন্দর এবং খামিস মুশাইত বিমানঘাটও তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল। রিয়াদ, ইয়ানবু, দাম্মাম ও রাবিগসহ বিভিন্ন স্থানে হামলা চালানোর দাবি করেছে হুথিরা।
এদিকে, সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরকে ‘সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে উল্লেখ করে সেখানে যাতায়াত না করতে বিমান সংস্থা, কর্মী ও যাত্রীদের প্রতি আবারও সতর্কবার্তা দিয়েছে হুথিরা।
আরও পড়ুন: ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার
অঞ্চলের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ গন্তব্যে ফ্লাইট চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। বিমান সংস্থা দুটি ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিনা খরচে নতুন করে টিকিট বুকিং অথবা পুরো অর্থ ফেরত নেওয়ার সুযোগ দেওয়ার কথা জানিয়েছে।
আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুযায়ী, রিয়াদ ও দাম্মামে যাওয়া-আসার ফ্লাইট ৭ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। জেদ্দাগামী ও জেদ্দা থেকে ছেড়ে আসা ফ্লাইট স্থগিত থাকবে ৩১ অক্টোবর পর্যন্ত।
এএম
আরও পড়ুন: ইউরোপজুড়ে বিক্ষোভের নেতৃত্বে জেন-জি, কেন তারা ক্ষুব্ধ?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন