ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সুনামগঞ্জে কাভার্ড ভ্যানসহ ৩ কোটি ৫৮ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক


সুনামগঞ্জে কাভার্ড ভ্যানসহ ৩ কোটি ৫৮ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করেছে ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। আটক ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় শাড়ির যার আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।
‎
‎সোমবার (৩১ আগস্ট) ভোর আনুমানিক ৩টা ৪০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শান্তিগঞ্জ এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ২৮ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল। এ সময় মালিকবিহীন একটি কাভার্ড ভ্যান থেকে ভারতীয় বিভিন্ন ধরনের উন্নতমানের শাড়িগুলো আটক করা হয়।
‎
‎অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিডিও-৩২৩ সহকারী পরিচালক মো. সেলিম রানাসহ ১০ জন বিজিবি সদস্য অংশ নেন।
‎
‎সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। আটক ভারতীয় শাড়িগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি ড্রোন নিয়ে আমিরাতে উচ্চ সতর্কতা, সক্রিয় আকাশ প্রতিরক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


ইরানি ড্রোন নিয়ে আমিরাতে উচ্চ সতর্কতা, সক্রিয় আকাশ প্রতিরক্ষা

ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে আসা ড্রোনের কারণে উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে আমিরাতের বিমানবাহিনী। সম্ভাব্য হুমকি মোকাবিলার জন্য দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

সোমবার, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে, সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় ইরান থেকে আসা একটি ড্রোনের উপস্থিতি শনাক্ত করা হয়। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সম্ভাব্য হুমকি মোকাবিলায় দেশটির সশস্ত্র বাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। একই সঙ্গে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে দেশের আকাশসীমা পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

তবে, ইরান থেকে আসা ড্রোনটি ভূপাতিত করা হয়েছে কি না, অথবা সেটি কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম হয়েছে কি না—এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রয়েছে। দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা ব্যবস্থা ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে।

সূত্র : আল-জাজিরা ও খালিজ টাইমস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ কোটি টাকায় বিক্রি হলো বিরল ‘সাদা বাজপাখি’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


৫ কোটি টাকায় বিক্রি হলো বিরল ‘সাদা বাজপাখি’

আবুধাবি ইন্টারন্যাশনাল হান্টিং অ্যান্ড ইকুয়েস্ট্রিয়ান এক্সিবিশন (ADIHEX) ২০২৬-এর নিলামে একটি বিরল সাদা বাজপাখি রেকর্ড দামে বিক্রি হয়েছে। পাখিটির নাম ‘আল্ট্রা হোয়াইট পিওর গির গারমুশা’ এবং এর দাম উঠেছে ১৫ লাখ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ৫ কোটি ৬ লাখ ৬ হাজার টাকার সমান।

এবারের প্রদর্শনীর নিলামে এই বাজপাখিটি সর্বাধিক দামে বিক্রি হওয়া পাখি হিসেবে চিহ্নিত হয়েছে। মার্ক মগলিচ ফার্মে যুক্তরাষ্ট্রে প্রজনন করা পাখিটির ওজন প্রায় এক কেজি এবং এর দৈর্ঘ্য ও প্রস্থ দুটিই ১৬.৫ ইঞ্চি।

পাখিটির সম্পূর্ণ সাদা পালক এবং শারীরিক গঠনের বিশেষ বৈশিষ্ট্যের কারণে নিলামে ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়।

আয়োজক আবুধাবি ন্যাশনাল এক্সিবিশনস কোম্পানির (ADNEC) ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিইও হুমাইদ মাতার আল ধাহেরি মন্তব্য করেন, এই রেকর্ডমূল্যের বিক্রি এক্সিবিশনটির আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তিনি উল্লেখ করেন, এটি আবুধাবির বাজপাখি পালন ও শিকারের ঐতিহ্য সংরক্ষণে ভূমিকার প্রতিফলন।

তিনি আরও বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা আমিরাতি ঐতিহ্য সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা আরও জোরদার হচ্ছে।

সূত্র:

গালফ নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনে গ্যারেজে অগ্নিকাণ্ডে বাংলাদেশি তরুণ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


স্পেনে গ্যারেজে অগ্নিকাণ্ডে বাংলাদেশি তরুণ নিহত

স্পেনের রাজধানী মাদ্রিদে একটি সাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় মো. ইউসুফ হাসান আলিফ (২৬) নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার (৩০ আগস্ট) বিকেলে মাদ্রিদের পালোস দে লা ফ্রন্তেরা মেট্রো স্টেশন সংলগ্ন গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ স্পেনে ফুড ডেলিভারির কাজ করতেন। তার জন্ম ঢাকায় এবং তার বাবার নাম আব্দুল মোতালিব। বর্তমানে মরদেহটি স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হঠাৎ করে সাইকেলের গ্যারেজটিতে আগুন লাগে এবং তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু গ্যারেজের ভেতর আটকা পড়ায় ইউসুফকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্যারেজে রাখা বৈদ্যুতিক সাইকেলের ব্যাটারি বিস্ফোরণ অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও সেখানে কোনো নিরাপত্তাজনিত ত্রুটি ছিল কি না, এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিপক্ষের হেডব্যান্ড পরে নেইমার বললেন, ‘আমরা মাঠে প্রতিদ্বন্দ্বী, মাঠের বাইরে বন্ধু’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:২২ পি.এম


প্রতিপক্ষের হেডব্যান্ড পরে নেইমার বললেন, ‘আমরা মাঠে প্রতিদ্বন্দ্বী, মাঠের বাইরে বন্ধু’

মাঠে তারা প্রতিদ্বন্দ্বী, তবে মাঠের বাইরের বন্ধুত্বের সম্পর্কটি এখনও অটুট রয়েছে। এই সম্পর্কের একটি নতুন উদাহরণ দেখা গেল গত রাতে ব্রাজিলের শীর্ষ লিগে করিন্থিয়ান্স ও সান্তোসের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে।

করিন্থিয়ান্সের ডাচ তারকা মেম্ফিস ডিপাইয়ের কাছ থেকে নেইমার তার হেডব্যান্ডটি চেয়ে নেন। সেটি পরে খেলেন সান্তোসের অধিনায়ক।

ম্যাচ শেষে নেইমার জানান, তিনি ডিপাইকে সম্মান জানাতে এই হেডব্যান্ডটি ব্যবহার করেছেন।

নেইমারের ভাষায়, “এটা মেম্ফিসের জন্যই। গত বছর সে আমাকে যে হেডব্যান্ড উপহার দিয়েছিল, সেটির কথা ভুলেই গিয়েছিলাম। এবার তার কাছে আরেকটি (হেডব্যান্ড) চেয়েছি। মৌসুমের বাকি সময় আমি এটি পরেই খেলব।”

এরপর ডিপাইয়ের সঙ্গে তার সম্পর্কটাও পরিষ্কার করে দিয়েছেন নেইমার।

 

তিনি বলেছেন, “আমরা মাঠে একে-অপরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু মাঠের বাইরে বন্ধু।”

করিন্থিয়ান্সের মাঠ নিও কিমিকা অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে নেইমারই শেষ হাসি হাসেন। তার দল সান্তোস ১-০ ব্যবধানে জয়লাভ করে। জয়ের একমাত্র গোলে নেইমারেরও অবদান রয়েছে।

ম্যাচের ৩৩ মিনিটে নেইমারের নেওয়া ফ্রি-কিকে বল পোস্টে লেগে ফিরে আসে।

 

ফিরতি বলে সহজেই বল জালে জড়ান ক্রিস্টিয়ান অলিভা। শেষ পর্যন্ত সেটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

নেইমার ও ডিপাইয়ের বন্ধুত্ব বেশ পুরোনো। ফুটবল মাঠে দুই তারকা ভিন্ন দলের হয়ে লড়াই করলেও ব্যক্তিগত সম্পর্কের উপর তার কোনো প্রভাব পড়েনি। বরং প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও একে-অপরের প্রতি সম্মান দেখানোর উদাহরণ হয়ে উঠেছেন তারা। তাদের মধ্যে নিয়মিতই ফোনে যোগাযোগ হয়।

বার্সেলোনা, পিএসজি, আল হিলাল হয়ে গত বছর শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। ক্লাবটির সঙ্গে তার চুক্তি আছে এ বছরের শেষ দিন পর্যন্ত। তত দিন পর্যন্ত ডিপাইয়ের দেওয়া হেডব্যান্ড পরে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ডিপাই আতলেতিকো মাদ্রিদ ছেড়ে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সে যোগ দেন ২০২৪ সালে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%