ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন


মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় মধুপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম ইউসুফজাই প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মোতালিব, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্নাসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহামদ।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। নজরুলের কবিতা, গান ও সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি জাতীয় কবির সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মানবিক মূল্যবোধের দর্শনের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িকতারও কবি। তাঁর সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও চর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি সমাজে মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডীয় কোম্পানি যুক্তরাষ্ট্রে ফিরলে শুল্ক দিতে হবে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:১১ পি.এম


কানাডীয় কোম্পানি যুক্তরাষ্ট্রে ফিরলে শুল্ক দিতে হবে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার কোম্পানিগুলোকে ‘অবিলম্বে’ যুক্তরাষ্ট্রে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন, যা কানাডার সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের উত্তাপের মধ্যে এসেছে।

ট্রাম্প রবিবার তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে উল্লেখ করেন, কানাডীয় কোম্পানিগুলোর উচিত যুক্তরাষ্ট্রে তাদের সদর দপ্তর ও উৎপাদন কার্যক্রম স্থানান্তর করা, যাতে তারা নতুন শুল্ক এড়াতে পারে। তিনি জানান, যুক্তরাষ্ট্রে ফিরে আসলে কোনো শুল্ক দিতে হবে না।

তিনি লিখেছেন, "আমেরিকার সঙ্গে ব্যবসা করা সব কানাডীয় কোম্পানির অবিলম্বে যুক্তরাষ্ট্রে চলে আসা উচিত।"

ট্রাম্পের এই মন্তব্য কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর এসেছে। সম্প্রতি, তিনি কানাডীয় কিছু পণ্যে, যেমন দুগ্ধপণ্য ও কাঠে, সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর জবাবে কানাডা যুক্তরাষ্ট্রের ইস্পাত, অ্যালুমিনিয়ামসহ বিভিন্ন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছে।

অন্য একটি পোস্টে ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের অন্যতম ‘সবচেয়ে খারাপ’ বাণিজ্য অংশীদার হিসেবে উল্লেখ করেন, যদিও কানাডা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের তথ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে প্রতি বছর প্রায় ৯০০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক কার্যক্রম হয়ে থাকে।

ট্রাম্প বলেন, তিনি কানাডার গাড়ি, যন্ত্রাংশ কিংবা অন্য কোনো পণ্য চান না। তাঁর দাবি, কানাডা কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে আসছে।

এদিকে, কানাডার রাজনৈতিক নেতারা ট্রাম্পের নীতির বিরুদ্ধে সমালোচনা করেছেন। ওন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড মন্তব্য করেন, বাণিজ্যযুদ্ধ দুই দেশের অর্থনীতির জন্য ব্যাপক ক্ষতিকর হবে। তিনি ট্রাম্পের লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ করার সিদ্ধান্তও প্রত্যাখ্যান করেন।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সতর্ক করে বলেছেন, যদি কানাডা আরও পাল্টা ব্যবস্থা নেয়, তাহলে যুক্তরাষ্ট্রও তার জবাব দেবে।

সূত্র, রয়টার্স, আন্দুলু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে কাভার্ড ভ্যানসহ ৩ কোটি ৫৮ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

আন্তর্জাতিক ডেস্ক

মোহাম্মদ নূর ‎স্টাফ রিপোর্টার

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:১২ পি.এম


সুনামগঞ্জে কাভার্ড ভ্যানসহ ৩ কোটি ৫৮ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করেছে ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। আটক ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় শাড়ির যার আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।
‎
‎সোমবার (৩১ আগস্ট) ভোর আনুমানিক ৩টা ৪০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শান্তিগঞ্জ এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ২৮ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল। এ সময় মালিকবিহীন একটি কাভার্ড ভ্যান থেকে ভারতীয় বিভিন্ন ধরনের উন্নতমানের শাড়িগুলো আটক করা হয়।
‎
‎অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিডিও-৩২৩ সহকারী পরিচালক মো. সেলিম রানাসহ ১০ জন বিজিবি সদস্য অংশ নেন।
‎
‎সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। আটক ভারতীয় শাড়িগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি ড্রোন নিয়ে আমিরাতে উচ্চ সতর্কতা, সক্রিয় আকাশ প্রতিরক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


ইরানি ড্রোন নিয়ে আমিরাতে উচ্চ সতর্কতা, সক্রিয় আকাশ প্রতিরক্ষা

ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে আসা ড্রোনের কারণে উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে আমিরাতের বিমানবাহিনী। সম্ভাব্য হুমকি মোকাবিলার জন্য দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

সোমবার, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে, সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় ইরান থেকে আসা একটি ড্রোনের উপস্থিতি শনাক্ত করা হয়। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সম্ভাব্য হুমকি মোকাবিলায় দেশটির সশস্ত্র বাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। একই সঙ্গে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে দেশের আকাশসীমা পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

তবে, ইরান থেকে আসা ড্রোনটি ভূপাতিত করা হয়েছে কি না, অথবা সেটি কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম হয়েছে কি না—এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রয়েছে। দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা ব্যবস্থা ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে।

সূত্র : আল-জাজিরা ও খালিজ টাইমস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ কোটি টাকায় বিক্রি হলো বিরল ‘সাদা বাজপাখি’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


৫ কোটি টাকায় বিক্রি হলো বিরল ‘সাদা বাজপাখি’

আবুধাবি ইন্টারন্যাশনাল হান্টিং অ্যান্ড ইকুয়েস্ট্রিয়ান এক্সিবিশন (ADIHEX) ২০২৬-এর নিলামে একটি বিরল সাদা বাজপাখি রেকর্ড দামে বিক্রি হয়েছে। পাখিটির নাম ‘আল্ট্রা হোয়াইট পিওর গির গারমুশা’ এবং এর দাম উঠেছে ১৫ লাখ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ৫ কোটি ৬ লাখ ৬ হাজার টাকার সমান।

এবারের প্রদর্শনীর নিলামে এই বাজপাখিটি সর্বাধিক দামে বিক্রি হওয়া পাখি হিসেবে চিহ্নিত হয়েছে। মার্ক মগলিচ ফার্মে যুক্তরাষ্ট্রে প্রজনন করা পাখিটির ওজন প্রায় এক কেজি এবং এর দৈর্ঘ্য ও প্রস্থ দুটিই ১৬.৫ ইঞ্চি।

পাখিটির সম্পূর্ণ সাদা পালক এবং শারীরিক গঠনের বিশেষ বৈশিষ্ট্যের কারণে নিলামে ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়।

আয়োজক আবুধাবি ন্যাশনাল এক্সিবিশনস কোম্পানির (ADNEC) ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিইও হুমাইদ মাতার আল ধাহেরি মন্তব্য করেন, এই রেকর্ডমূল্যের বিক্রি এক্সিবিশনটির আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তিনি উল্লেখ করেন, এটি আবুধাবির বাজপাখি পালন ও শিকারের ঐতিহ্য সংরক্ষণে ভূমিকার প্রতিফলন।

তিনি আরও বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা আমিরাতি ঐতিহ্য সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা আরও জোরদার হচ্ছে।

সূত্র:

গালফ নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%