বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৫৪ পি.এম
বাংলাদেশ নতুন চুক্তির মাধ্যমে গঙ্গা পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে চায়, নবায়নের পরিবর্তে। পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত করার পাশাপাশি দেশের স্বার্থ রক্ষার বিষয়টি গুরুত্ব পাবে।
তিনি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী বিষয়ক একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
পানিসম্পদমন্ত্রী আরও বলেন, ‘দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নদীর ওপর পড়ছে। নদীদূষণের মূল কারণ বের করা উচিত।’ এ সময় তিনি বুড়িগঙ্গা নদীকে একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার পানির বর্জ্য তৈরি হয়। এর মধ্যে ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার বর্জ্য নদীতে প্রবাহিত হয়। ফলে বছরে বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়া, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসহীন পরাজিত শক্তি দেশের গণতন্ত্রে বিশ্বাস করতে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সময় লাগছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি উল্লেখ করেন, ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তির মধ্যে ঐক্য একটি নতুন বিষয় নয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন ঐক্য বারবার দেখা গেছে। মাত্র ৭ মাস বয়সী একটি সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থানে কিছু ঘটনা ঘটছে। ঐক্যবদ্ধ শক্তি আজ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়।
গতকাল বুধবার রাতে কুষ্টিয়া শহরের দিশা টাওয়ার মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব বক্তব্য প্রদান করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, কুষ্টিয়া মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এলাকা। এখানকার রাজনৈতিক বাস্তবতায় আমাদের আরও সতর্ক থাকতে হবে। বিএনপি কচু পাতার পানির মতো সংগঠন নয়। কুষ্টিয়ায় বিএনপি’র রাজনৈতিক উপস্থিতি রাজপথে জানান দিতে হবে।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি উপজেলা, পৌরসভা ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এবং উপজেলার প্রতিটি ইউনিয়নের বড় বাজারে জন সম্পৃক্ত কর্মসূচি নিয়ে বিএনপি’র সাংগঠনিক অবস্থান জানান দিতে হবে। যাতে ‘গুপ্ত ও সুপ্ত সংগঠন’ ঐক্যবদ্ধভাবে কুষ্টিয়াকে অস্থিতিশীল করতে না পারে।
সভায় দলের তৃণমূল পর্যায়ের নেতারাও বক্তব্য রাখেন। তারা দলের অভ্যন্তরে অনৈক্য ও বিভেদের বিষয় তুলে ধরে সাংগঠনিকভাবে তা কাটিয়ে ওঠার আহ্বান জানান।
কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপি’র খুলনা বিভাগীয় সহ সংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব প্রভা চৌধুরী, জেলা বিএনপি’র সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ে ২০০৩ সালে এক সংবাদ সম্মেলন ডেকে অভিনেতা সালমান খানের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলেছিলেন। এর পর থেকে তাদের সম্পর্কের অবনতি ঘটে, যা সিনেমাপ্রেমী দর্শকদের মতে, অভিনেতার ক্যারিয়ারে বড় প্রভাব ফেলেছিল।
তবে ২০২৬ সালে এসে পরিস্থিতির পরিবর্তন ঘটে।
এবার অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে চলা ট্রলিংয়ের বিরুদ্ধে সালমান খানের অনড় অবস্থানকে প্রকাশ্যে সমর্থন জানালেন বিবেক ওবেরয়ে।
অতীতে বলিউড তারকাদের মধ্যে অম্লমধুর সম্পর্ক থাকলেও, নারী ও সহকর্মীর প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে তারা এক কাতারে দাঁড়িয়ে আছেন। সালমানের প্রতিবাদ এবং সাবেকের পুরোনো তিক্ততা ভুলে পাশে দাঁড়ানোর ঘটনাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন ভক্ত ও বিনোদন বিশ্লেষকরা।
সম্প্রতি 'ক্যানসার পেশেন্টস এইড অ্যাসোসিয়েশন' আয়োজিত একটি সচেতনতামূলক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন বিবেক ওবেরয়ে। সেখানে সালমানের প্রতিবাদের প্রসঙ্গ উঠলে, অভিনেতা বলেন, "ট্রলিং একটি অত্যন্ত ক্ষতিকর মানসিকতা। এজাতীয় নেতিবাচক চর্চা থেকে সবার দূরে থাকা উচিত।"
তিনি আরও বলেন, "জীবনে ইতিবাচক অনেক সুন্দর কাজ করার আছে। অযথা কেন আমরা কারও ব্যক্তিগত জীবন কিংবা শারীরিক গঠন নিয়ে মন্তব্য করব?"
উল্লেখ্য, সাবেক জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সন্তান জন্ম দেওয়ার পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। টানা কয়েক মাস ধরে তার ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষ থামছেই না। সম্প্রতি আম্বানি পরিবারের গণপতি উৎসবে যোগ দেওয়ার পর তা যেন আরও ভয়ঙ্কর রূপ নেয়। তবে নীরব না থেকে সাবেকের পক্ষে প্রকাশ্য মঞ্চেই আওয়াজ তুলেছেন ভাইজান সালমান খান। 'বিগ বস'-এর মঞ্চে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়ে নেটিজেনদের ট্রলিংয়ের কড়া জবাব দেন তিনি।
এই ইস্যুতে অতীতের সব তিক্ততা ভুলে সালমানের প্রশংসায় পঞ্চমুখ হন বিবেক ওবেরয়। দুই দশক আগে বলিউড তারকা ঐশ্বরিয়া রাইকে কেন্দ্র করে তাদের দ্বন্দ্বের বিষয়টি মায়ানগরীর বহুল আলোচিত ঘটনা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইংলিশ ব্যাটার রবিন দাস, যিনি এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের সদস্য, তাকে দুইটি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
পুলিশ ও আদালতের তথ্য অনুযায়ী, ২৪ বছর বয়সী দাস আগামী ৯ অক্টোবর শুক্রবার ইনার লন্ডন ক্রাউন কোর্টে উপস্থিত হবেন।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রবিন দাস, যিনি ওয়ালথাম ফরেস্টের কুইন্স রোডে বসবাস করেন, তাকে ২৩ জুলাই ২০২৬ তারিখে দুইটি ধর্ষণের অভিযোগে চার্জ করা হয়েছে।
২০২৪ সালের ৩০ মার্চ ব্রিক্সটনে এক নারীর ধর্ষণের অভিযোগের ভিত্তিতে দাসকে ২৭ আগস্ট ২০২৫ তারিখে গ্রেফতার করা হয়। ভুক্তভোগীকে বিশেষজ্ঞ কর্মকর্তারা সহায়তা প্রদান করছেন।
এসেক্স ক্লাব অভিযোগের পরপরই দাসকে সাসপেন্ড করেছে। ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, “ঘটনাটি ক্লাব কার্যক্রমের বাইরে ঘটেছে। ইসিবি, পিসিএ ও ক্রিকেট রেগুলেটরের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান থাকায় ক্লাব আর কোনো মন্তব্য করবে না। সকল কর্মীর জন্য কঠোর সুরক্ষা ও এইচআর নীতিমালা কার্যকর রয়েছে।”
দাস ২০২০ সালে এসেক্সের হয়ে অভিষেক করেন। তিনি ৯টি ফার্স্ট-ক্লাস, ২৯টি লিস্ট এ এবং ২৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ডমিনেটর্সের হয়ে ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
দাস সর্বশেষ ২১ জুলাই মিডলসেক্সের বিরুদ্ধে ওয়ানডে কাপ ম্যাচে খেলেছেন।
মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে, তাই পরবর্তী পদক্ষেপ আদালতের শুনানির পর নির্ধারিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হওয়ার প্রেক্ষাপটে মধ্য ইউরোপের চারটি দেশ নিয়ে গঠিত ভিসেগ্রাদ গ্রুপের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই সহযোগিতা রাজনৈতিক, অর্থনীতি, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং দুই দেশের জনগণের যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হবে।
ভিসেগ্রাদ গ্রুপ বা ভি৪-এর সদস্য দেশগুলো হলো পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র। এনডিটিভি সূত্রে জানা যায়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে প্রথমবারের মতো ভারত ও ভি৪ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটি নতুন ‘ভি৪+ইন্ডিয়া’ কাঠামোয় অনুষ্ঠিত হয়। বৈঠকের পর জয়শঙ্কর এটিকে ‘নতুন ঐতিহাসিক ঘটনা’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার পাশাপাশি প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা, মহাকাশ, যোগাযোগ, শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।
আরো পড়ুন
জয়শঙ্কর জানান, ভারত ও ভি৪ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা প্রতিবছর বৈঠক করবেন। এ বিষয়ে পাঁচ দেশের মধ্যে ঐকমত্য হয়েছে। একই সঙ্গে প্রতিবছর একটি ব্যবসায়িক ফোরাম আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত ও চার ইউরোপীয় দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে বৈঠকে আলোচনা করা হয়েছে। জয়শঙ্কর বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সম্পর্ক যখন আরো গভীর হচ্ছে, তখন ভিসেগ্রাদ গ্রুপের সঙ্গেও বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হবে। এর অংশ হিসেবে নিয়মিত রাজনৈতিক যোগাযোগ ও ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। জয়শঙ্কর বলেন, ভি৪-এর চার দেশের সঙ্গেই ভারতের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করা এবং বহুপক্ষীয় ব্যবস্থাকে সমর্থনের বিষয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে।
বৈঠকে পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী রাদেক সিকোরস্কি, হাঙ্গেরির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আনিতা অরবান, স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুরাই ব্লানার এবং চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী পেত্র মাচিনকা অংশগ্রহণ করেন। বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবি। স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুরাই ব্লানার বলেন, ভিসেগ্রাদ গ্রুপের চার দেশই ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন করে। তিনি ভারতকে বৈশ্বিক দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ দেশ এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উদীয়মান শক্তি হিসেবে উল্লেখ করেন। তার বক্তব্য অনুযায়ী, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হিসেবে থাকা উচিত। ভারত দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ চেয়ে আসছে। একই সঙ্গে পরিষদের কাঠামো সংস্কার করে এর প্রতিনিধিত্ব বাড়ানোর দাবি জানিয়ে আসছে নয়াদিল্লি।
আরো পড়ুন
বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য রয়েছে—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স। এ পাঁচ দেশের ভেটো ক্ষমতা রয়েছে। এর বাইরে ১০টি অস্থায়ী সদস্য দেশ দুই বছরের জন্য নির্বাচিত হয়। ভি৪ দেশগুলোর সমর্থন ভারতের দীর্ঘদিনের দাবির পক্ষে আরো একটি আঞ্চলিক জোটের অবস্থানকে সামনে এনেছে। তবে শুধু এই সমর্থনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের কাঠামো পরিবর্তন হচ্ছে না। পরিষদের সদস্যসংখ্যা বা স্থায়ী সদস্যপদ বাড়াতে জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে আরো আলোচনা এবং জাতিসংঘ সনদে পরিবর্তন প্রয়োজন। ভারত ও ভি৪ দেশগুলোর মধ্যে শুধু দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়নি। বৈঠকে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাও উঠে এসেছে।
এর মধ্যে ইউক্রেনের যুদ্ধ এবং উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি ছিল। আন্তর্জাতিক বিভিন্ন সংকট মোকাবিলায় বহুপক্ষীয় সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রীরা। উল্লেখ্য যে, ভিসেগ্রাদ গ্রুপ মধ্য ইউরোপের চার দেশ—পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রের একটি আঞ্চলিক জোট। ১৯৯১ সালে হাঙ্গেরির ভিসেগ্রাদ শহরে চার দেশের নেতাদের বৈঠকের পর এই জোটের যাত্রা শুরু হয়। ওই সময় সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশগুলো সোভিয়েত প্রভাব থেকে বেরিয়ে আসছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ