ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ক্যাটরিনার চেহারা নিয়ে ট্রোলিং, কড়া জবাব সালমান খানের


ক্যাটরিনার চেহারা নিয়ে ট্রোলিং, কড়া জবাব সালমান খানের

বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফের শরীর ও চেহারায় পরিবর্তন এসেছে সন্তান জন্মের পর। তবে এই পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে কটাক্ষের শিকার হতে হয়েছে। সম্প্রতি মুম্বাইয়ের গণপতি উৎসবে ক্যাটরিনার উপস্থিতির পর তার চেহারা ও ওজন নিয়ে বিভিন্ন মন্তব্য ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে তার প্রাক্তন প্রেমিক এবং দীর্ঘদিনের বন্ধু সালমান খান ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন।

ক্যাটরিনা ও সালমানের সম্পর্ক বহু বছর আগে শেষ হয়েছে। তবে তাদের মধ্যে সম্মান ও বন্ধুত্বের সম্পর্ক অটুট রয়েছে, যা বলিউডে পরিচিত। এবার ক্যাটরিনাকে ঘিরে চলা ট্রোলিংয়ের প্রসঙ্গে সালমানের বক্তব্যেও সেই সম্মানের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

‘বিগ বস ২০’-এর সাম্প্রতিক ‘উইকএন্ড কা ওয়ার’ পর্বে সালমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিং সংস্কৃতি নিয়ে কথা বলেন। যদিও তিনি ক্যাটরিনার নাম উল্লেখ করেননি, কিন্তু সন্তান জন্মের পর নারীদের শরীর ও ওজন নিয়ে কটাক্ষের বিষয়টি নিয়ে তিনি সরব হন।

আরও পড়ুন: শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপের আহ্বান শ্রমমন্ত্রীর

 

সালমান বলেন, গর্ভধারণের পর একজন নারীর ওজন বেড়ে যাওয়া স্বাভাবিক। সন্তান জন্মের পর শরীরে পরিবর্তন আসা অস্বাভাবিক কিছু নয়। পরে সিনেমায় ফিরলে আবার ফিট হয়ে যাওয়ার সুযোগও রয়েছে। তাই এ নিয়ে কাউকে ট্রোল করার কোনো কারণ নেই।

তিনি আরো বলেন, একজন নারী সন্তান জন্মের পর পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইতেই পারেন। সেই সিদ্ধান্তকে সম্মান না করে তার চেহারা বা ওজন নিয়ে মন্তব্য করা উচিত নয়।

সালমানের এই মন্তব্যকে ক্যাটরিনার সাম্প্রতিক ট্রোলিংয়ের সঙ্গে মিলিয়ে দেখছেন অনেকেই। বিশেষ করে মা হওয়ার পর অভিনেত্রীর চেহারা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের মন্তব্য করা হয়েছে, তার পর সালমানের এমন বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।

আরও পড়ুন: মক্কা-মদিনার নিরাপত্তায় মুসলিম উম্মাহর সংহতি জরুরি

এদিকে, নিজের চেহারা ও বয়স নিয়েও দীর্ঘদিনের ট্রোলিংয়ের কথা বলেন সালমান। বয়স বাড়ার সঙ্গে চেহারায় পরিবর্তন আসা স্বাভাবিক বলেই মন্তব্য করেন তিনি। একপর্যায়ে নিজের টুপি ও টি-শার্ট খুলে ট্রল করা নেটিজেনদের কড়া জবাব দেন অভিনেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতকে হটিয়ে টি-টোয়েন্টির শীর্ষস্থান দখল করল ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


ভারতকে হটিয়ে টি-টোয়েন্টির শীর্ষস্থান দখল করল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার মাধ্যমে ইংল্যান্ড আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে পৌঁছেছে। ভারত, যারা বিশ্বকাপ জিতেছে, তাদেরকে পিছনে ফেলে ইংলিশরা আবার ১ নম্বর স্থানটি নিজেদের দখলে নিয়েছে।

সিরিজ শুরুর পূর্বে ২৬৯ রেটিং নিয়ে ইংল্যান্ড টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ভারতের সমান অবস্থানে ছিল। সিরিজের তিনটি টানা জয়ের ফলে রেটিং পয়েন্ট বৃদ্ধি পেয়ে ভারতকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে হ্যারি ব্রুকের দল। ২০২৪ সালে ব্রুক অধিনায়ক হওয়ার পর থেকে এটি ইংল্যান্ডের ২৬টি পূর্ণ টি-টোয়েন্টির মধ্যে ২৩তম জয়। খবর দ্য গার্ডিয়ান

 

অধিনায়ক ব্রুক মন্তব্য করেন, ‘সবকিছু খুব মসৃণভাবে চলছে, বিশেষ করে ফিল্ডিংয়ে। ছেলেরা নিজেদের সঠিক জায়গায় থাকার দায়িত্ব নিজেরাই নিচ্ছে, বিশেষ করে আউটফিল্ডে আমরা যা বলছি তা তারা মন দিয়ে শুনছে।

তিনি আরও যোগ করেন, নিজেদের শতভাগ দিচ্ছে এবং এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেইলর সুইফটের কাছে ফুটবলের পাঠ নিলেন টম ক্রুজ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


টেইলর সুইফটের কাছে ফুটবলের পাঠ নিলেন টম ক্রুজ

একজন হলিউডের অ্যাকশন তারকা এবং অন্যজন পপসংগীতের বিশ্বখ্যাত তারকা। টম ক্রুজ ও টেইলর সুইফটকে একসঙ্গে দেখলে ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি হওয়া স্বাভাবিক। যদি দেখা যায়, ফুটবল ম্যাচে পাশাপাশি বসে তারা বেশ কিছুক্ষণ প্রাণখোলা আড্ডায় মেতে উঠেছেন, তাহলে সেই কৌতূহল আরও বৃদ্ধি পায়।

সম্প্রতি কানসাস সিটি চিফসের মৌসুমের প্রথম ম্যাচে এমন একটি দৃশ্য দেখা গেছে। পপতারকা টেইলর, তার জীবনসঙ্গী ট্র্যাভিস কেলসির দলের কানসাস সিটি চিফসের ওই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন। সেদিন টেলিভিশনের অন্যতম বড় আয়োজন এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হলেও, তিনি সেখানে না গিয়ে মাঠে গিয়েছিলেন। আর সেখানে টম ক্রুজের সঙ্গে দীর্ঘ আলাপে মেতে ওঠেন টেলর। দুই তারকার সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা।

এরপর থেকেই ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরছিল—কী নিয়ে এতক্ষণ কথা বলছিলেন তারা? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কৌতূহলের উত্তর দিয়েছেন টম ক্রুজ। অভিনেতা জানান, সেদিন বরং টেলরই তাকে ফুটবল সম্পর্কে ‘পাঠ’ দিচ্ছিলেন। টমের ভাষায়, ‘ও আমাকে ফুটবল শেখাচ্ছিল।’ একই সঙ্গে টেলর যে ফুটবল সম্পর্কে ভালো ধারণা রাখেন, সেটিও স্বীকার করেছেন তিনি।

কোভিড মহামারির পর দীর্ঘ সময় কোনো ফুটবল ম্যাচ দেখতে মাঠে যাননি টম। তিনি জানান, কোভিডের আগে সর্বশেষ ফুটবল ম্যাচ দেখেছিলেন। তাই অ্যারোহেড স্টেডিয়ামে কানসাস সিটি চিফসের ম্যাচে উপস্থিত হওয়া ছিল তার জন্য দীর্ঘ বিরতির পর ফুটবল মাঠে ফেরার মতো। আর সেই প্রত্যাবর্তনের দিনেই পাশে পেয়েছিলেন ফুটবল সম্পর্কে অভিজ্ঞ টেলরকে।

তবে দুই তারকার আলাপ শুধু ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। গান ও সিনেমা নিয়েও কথা হয়েছে তাদের। টেইলরের কাজের প্রতি নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন টম। পপতারকার প্রশংসা করতে গিয়ে তাকে ‘জিনিয়াস’ বলেও অভিহিত করেছেন তিনি।

টমের মতে, টেইলর শুধু অসাধারণ গায়িকাই নন, একজন দক্ষ গীতিকার ও সংগীতশিল্পীও। এমনকি পরিচালনার ক্ষেত্রেও তার প্রতিভার প্রশংসা করেছেন এই হলিউড তারকা। টেইলরের ক্যারিয়ারও দীর্ঘদিন ধরে অনুসরণ করছেন টম। অল্প বয়স থেকেই কীভাবে নিজের অবস্থান তৈরি করেছেন টেইলর, সেটিও তার নজরে রয়েছে। ফলে সেদিনের আড্ডায় ফুটবল থেকে গান, আবার গান থেকে সিনেমা—বিভিন্ন প্রসঙ্গ উঠে আসা স্বাভাবিক।

অন্যদিকে, টম ক্রুজও টেইলর সুইফটের ভক্ত হিসেবে পরিচিত। এর আগে টেইলরের একটি কনসার্টেও উপস্থিত থাকতে দেখা গেছে এই হলিউড তারকাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসী আয় প্রবাহে ১৩.৮ শতাংশ প্রবৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


প্রবাসী আয় প্রবাহে ১৩.৮ শতাংশ প্রবৃদ্ধি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে মোট ৭৭০ কোটি ২০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার। এই হিসাবে দেখা যাচ্ছে, এক বছরে প্রবাসী আয় বেড়েছে ১৩.৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৬— এই তিন দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৩ কোটি মার্কিন ডলার। আর ১ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার। ফলে সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে প্রবৃদ্ধি হয়েছে ০.৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৭০ কোটি ২০ লাখ ডলার দেশে এসেছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৯৩ কোটি ৩০ লাখ ডলার।

তবে সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনের হিসাব তুলনা করলে প্রবৃদ্ধির হার তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। গত বছরের একই সময়ে ১৮৬ কোটি ৯০ লাখ ডলারের বিপরীতে এবার এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ, বেড়েছে মাত্র ৮০ লাখ ডলার।

রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ বৃদ্ধির অন্যতম প্রধান উৎস হিসেবে বিবেচিত। এর মাধ্যমে দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য, আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ে। পাশাপাশি, প্রবাসীদের পাঠানো অর্থ দেশের পরিবারগুলোর ভোগ, সঞ্চয় ও বিনিয়োগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলতি অর্থবছরের প্রথম দিকে রেমিট্যান্সে তুলনামূলক শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেলেও সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে সেই গতি কিছুটা কমেছে। তবে, জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সামগ্রিকভাবে ১৩.৮ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি বজায় রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে যেখানে ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার এসেছিল, সেখানে চলতি অর্থবছরের একই সময়ে এসেছে ৭৭০ কোটি ২০ লাখ ডলার। ফলে চলতি অর্থবছরের এখন পর্যন্ত প্রবাসী আয় প্রবাহ আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর সুযোগ সহজ ও প্রতিযোগিতামূলক রাখা গেলে প্রবাসী আয় আরও বাড়ানোর সুযোগ রয়েছে। ব্যাংকিং চ্যানেলে দ্রুত অর্থ পৌঁছানো, প্রবাসীদের জন্য সেবার মান উন্নয়ন এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রণোদনা রেমিট্যান্স প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সামগ্রিকভাবে, চলতি অর্থবছরের প্রথম প্রায় তিন মাসে প্রবাসী আয় প্রবাহের ১৩.৮ শতাংশ প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তির একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখা হচ্ছে। তবে সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনের প্রবৃদ্ধি মাত্র ০.৪ শতাংশ হওয়ায় মাসের বাকি সময়ে রেমিট্যান্সের গতি কেমন থাকে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি

সৌদি আরব এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে চলমান সামরিক সংঘাত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনার কারণে মধ্যপ্রাচ্যের ১০টি দেশের ভেতরে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

স্থানীয় সময় শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জরুরি ভ্রমণ সতর্কবার্তা প্রকাশ করে।

সতর্কতার আওতায় থাকা দেশের তালিকায় রয়েছে—ইসরায়েল, লেবানন, জর্ডান, ইরাক, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং ফ্লাইট বাতিল, আকাশসীমা হঠাৎ বন্ধ হওয়া এবং ভ্রমণ বিঘ্নিত হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

পররাষ্ট্র দপ্তর জানায়, ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর হামলা চালাচ্ছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের যুদ্ধে রূপ নিতে পারে। এছাড়া, ইরান বা তাদের সমমনা গোষ্ঠীগুলো বিশ্বের যেকোনো স্থানে মার্কিন প্রতিষ্ঠান, নাগরিক বা স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালানোর আশঙ্কা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%