ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

এইচএসসি পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে


এইচএসসি পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে

এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের দুটি প্রশ্নের ব্যাপারে বিভিন্ন মাধ্যমে উত্থাপিত বিকিষয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

কমিটি জানিয়েছে, পর্যালোচনার পর যদি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে কোনো ত্রুটি প্রমাণিত হয়, তবে পরীক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করে প্রয়োজনে ওই দুটি প্রশ্নের জন্য ‘পূর্ণ নম্বর’ দেয়া হবে।

১৩ জুলাই সোমবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি একটি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে যেসব অভিযোগ উঠেছে, ঢাকা শিক্ষা বোর্ড এর সাথে অবগত রয়েছে। বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা শুরু করেছে।

পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি স্পষ্ট করে জানিয়েছে, পর্যালোচনাকালে যদি দেখা যায় সংশ্লিষ্ট কোনো প্রশ্নে ত্রুটি বা অসঙ্গতি রয়েছে, তবে প্রচলিত পরীক্ষা মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণরূপে সংরক্ষণ করা হবে। শিক্ষার্থীদের যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে না হয়, সেই লক্ষ্যেই প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে ওই প্রশ্ন দুটির জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর প্রদান করা হবে।

এ বিষয়ে, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের, অভিভাবকদের এবং সংশ্লিষ্ট সকলকে গুজব বা বিভ্রান্তিকর তথ্যে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিকম্পেও ভেনিজুয়েলার তেল উৎপাদনে কোনো প্রভাব পড়েনি: ডেলসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


ভূমিকম্পেও ভেনিজুয়েলার তেল উৎপাদনে কোনো প্রভাব পড়েনি: ডেলসি

 ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, গত মাসে দেশটিতে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে তেল উত্তোলনে কোনো ধরনের ক্ষতির মুখে পড়েনি।

সোমবার তিনি আরো জানান, বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেলের মজুত থাকা ভেনেজুয়েলা বর্তমানে প্রতিদিন ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন করছে, যা এক বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। চলতি বছরে তেল খাতে শক্তিশালী প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলেও সরকার আশাবাদী বলে জানান তিনি।

প্রধান রাজস্ব উৎস অপরিশোধিত তেল উত্তোলনের বড় অংশ হয় উত্তর-পশ্চিমাঞ্চলের মারাকাইবো হ্রদ এবং পূর্বাঞ্চলের ওরিনোকো বেল্ট এলাকায়।

গত ২৪ জুন ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর উপকূলীয় লা গুয়াইরা রাজ্য ও এর কাছে রাজধানী কারাকাস এই দুই তেল উৎপাদন এলাকার মাঝামাঝি অবস্থানে রয়েছে।

গত দুই দশকে ভেনেজুয়েলার তেল উৎপাদন ব্যাপকভাবে কমে যায়। ২০০০ সালের শুরুর দিকে দৈনিক ৩০ লাখ ব্যারেলের বেশি উত্তোলন থেকে তা ২০২০ সালে নেমে আসে মাত্র ৩ লাখ ৫০ হাজার ব্যারেলে। এর পেছনে দীর্ঘদিনের দুর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করা হয়।

যুক্তরাষ্ট্রের চাপের মুখে সাবেক তেলমন্ত্রী রদ্রিগেজ তেল খাতে বড় ধরনের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করেন, যার লক্ষ্য হচ্ছে বিদেশি বিনিয়োগ বাড়ানো। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের হাতে দেশের সাবেক সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি দেশটির নেতৃত্ব গ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ লক্ষ্য করে হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ লক্ষ্য করে হামলার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (জুলাই) ঘোষণা করেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ গুঁড়িয়ে দেবে। তিনি সতর্ক করে দিয়েছেন যে, ওয়াশিংটন দেশটিতে কঠোর আঘাত হানা অব্যাহত রাখবে।

১৩ জুলাই, ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে 'ফ্রিডম ২৫০ গ্র্যান্ড প্রি' শোকেস চলাকালীন বক্তব্য দেবার সময় ট্রাম্প বলেন, 'আমরা পিক্যাক্স মাউন্টেন গুঁড়িয়ে দেব। ইরানিদের প্রস্তুত থাকতে বলুন।'

তিনি আরও বলেন, 'আমরা (পিক্যাক্স মাউন্টেন) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা সেখানে কোনো তৎপরতা দেখছি না। তাদের পারমাণবিক বিষয় নিয়ে কর্মকাণ্ড ভালো নয়। যখনই আমরা এ ব্যাপারে শুনি, আমরা উড়িয়ে দিই। তাই তারা এ নিয়ে কথা বলতে পছন্দ করে না। কিন্তু আমরা সম্ভবত খুব তাড়াতাড়ি পিক্যাক্সে একটি হামলা চালাব।'

পিক্যাক্স মাউন্টেন, যা ইরানের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত, একটি অত্যন্ত সুরক্ষিত স্থান। এখানে মাটির গভীরে দুটি সুড়ঙ্গ কমপ্লেক্স রয়েছে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন অস্ত্রাগারের সবচেয়ে শক্তিশালী বাঙ্কার বাস্টার বোমারও এগুলো নাগালের বাইরে।

এদিকে, সোমবার সকালে ট্রাম্প বলেন, দুই পক্ষের মধ্যে আরও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বিনিময়ের পর যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে ইরানি জাহাজ চলাচলের ওপর অবরোধ পুনর্বহাল করছে এবং অর্থের বিনিময়ে হরমুজ প্রণালী খোলা রাখা নিশ্চিত করবে।

তিনি 'হিউ হিউইট শো'-তে আরও বলেন, 'আজ রাতে আমরা তাদের ওপর খুব কঠিন আঘাত হানব এবং আগামীকালও কঠিন আঘাত হানব। আর এ ব্যাপারে তাদের কিছুই করার থাকবে না।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


কুমিল্লায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষের ফলশ্রুতিতে এক যুবকের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া যায়।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় রাহাত ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামগামী লেনে দুর্ঘটনাটি ঘটে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন নিশ্চিত করেছেন যে, এই ঘটনা সত্যি।

পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সুয়াগাজী এলাকায় পৌঁছানোর মুহূর্তে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিডিএম পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এর ফলে মদিনা পরিবহনের বাসটির সামনের অংশ এবং সিডিএম পরিবহনের বাসটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এই দুর্ঘটনায় সিডিএম পরিবহনের যাত্রী ইমরান গাজী (২৮) ঘটনাস্থলেই মারা যান। তিনি চাঁদপুর সদর উপজেলার ফজলুল হক গাজীর পুত্র। তাছাড়া অন্তত ১০ জন যাত্রী আহত অবস্থায় রয়েছেন। বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আবদুল মমিন জানান, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত দুটি বাসকে জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘চাবুক মারা’ ইস্যুতে জয় ও ওমর সানীর পাল্টাপাল্টি পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


‘চাবুক মারা’ ইস্যুতে জয় ও ওমর সানীর পাল্টাপাল্টি পোস্ট

'চাবুক মারা’ নিয়ে বাকযুদ্ধে লিপ্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী এবং অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। খেলার মাঠের বাইরে এবার তাদের মধ্যে শুরু হয়েছে ভার্চুয়াল যুদ্ধ, যা ফুটবল এবং বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিকে কেন্দ্র করে চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় আলোচনার মধ্যে পড়েছেন এই দুই তারকা। গত সপ্তাহে ওমর সানী লিওনেল মেসি ও আর্জেন্টিনা দল নিয়ে তার মতামত জানাতে ফেসবুকে একটি ভিডিওবার্তা পোস্ট করেন। এরপর, মেসির সর্মথক হিসেবে পরিচিত শাহরিয়ার নাজিম জয় পাল্টা পোস্ট করেন। এরপর বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে, এবং ওমর সানীও আবার তার ফেসবুকে এক পাল্টা মন্তব্য করেন। এই ধারাবাহিক পাল্টাপাল্টি পোস্টে তারা একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন, যা এখন নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

ঘটনার সূত্রপাত ঘটে তখন, যখন ওমর সানী তার ভিডিও বার্তায় লিওনেল মেসিকে ‘প্রতিবন্ধী’ হিসেবে উল্লেখ করেন। মেসিকে নিয়ে এমন মন্তব্যের ওপর জয় ফেসবুকে লেখেন, 'ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। ৯০ দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানীকে চাবুক মারতো। কেন মারতো এখন বুঝেছি।'

এর জবাবে, ওমর সানী জয়কে উদ্দেশ্য করে একটি নতুন স্ট্যাটাস দেন। তিনি লেখেন, 'শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।'

পরে জয় তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, খেলায় আনন্দের বিষয়, বিভাজনের নয়। প্রিয় ফুটবলারকে নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি কেবল রসিকতা করেছেন। এছাড়া, ওমর সানীও তার শেষ পোস্টে ‘সাবজেক্ট: খেলাধুলা, ফান’ লিখে জানান, এটি কোনো ব্যক্তিগত বিরোধ নয়, বরং বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় আয়োজন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%