০৮:২৭ এম
ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দেশটির ‘ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার’ । পাশাপাশি তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে একটি সমঝোতা স্মারক সই হলেও তেহরান এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখবে। এ বিষয়ে আল-জাজিরা সংবাদ মাধ্যমের মাধ্যমে রিপোর্ট করা হয়েছে।
গালিবাফ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের জন্য শুধু ৬০ দিনের সাময়িক ছাড় দেওয়া হয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলকে স্মরণ করিয়ে দেন, এর বাইরে এই জলপথের ওপর ইরানের কর্তৃত্বে কোন পরিবর্তন আসবে না।
ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে তিনি বলেন, 'এগুলো আমাদের আঞ্চলিক জলসীমা। হরমুজ প্রণালিকে ইরান সামরিকীকরণ করেছে—এমন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে আমরা কোনো বিতর্ক বা কূটতর্ক তৈরি করার সুযোগ দেব না।'
আরও পড়ুন: ইরানের প্রেসিডেন্ট: ‘কাপুরুষের মতো সবকিছু পণ্ড করেছে’ যুক্তরাষ্ট্র
গালিবাফ, পার্লামেন্ট স্পিকার হিসেবে আরও বলেন, যেকোনো পরিস্থিতিতে ইরান তার অবস্থান থেকে একচুলও সরে আসবে না।
গালিবাফ হরমুজ প্রণালিকে 'ঐশ্বরিক উপহার' হিসেবে উল্লেখ করে বলেন, 'চলমান যুদ্ধের মধ্যে এটি খোদার পক্ষ থেকে আমাদের জন্য একটি উপহার। আর এটিই আমাদের ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন