১২:৫১ পি.এম
সউদী আরব থেকে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের অভিযোগে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ এক ব্যক্তিকে ৩ হাজার ৮০০ সউদী রিয়াল জরিমানা করেছে। ওই ব্যক্তি গাড়ির পেছনের অংশে পানি লুকিয়ে সীমান্ত পার করার চেষ্টা করেছিলেন।
গালফ নিউজের তথ্য অনুযায়ী, খালিজ টাইমস জানায়, সউদী আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের কিং ফাহাদ কজওয়ে কাস্টমস তল্লাশিচৌকিতে ওই ব্যক্তিকে আটক করা হয়। কর্মকর্তারা গাড়িতে তল্লাশি চালিয়ে পেছনের বুটে লুকিয়ে রাখা ৩৮০ লিটার জমজমের পানি উদ্ধার করেন।
সউদী আরবের আইন অনুযায়ী, জমজমের পানি রপ্তানি নিষিদ্ধ। যথাযথ ঘোষণা ছাড়া দেশটির বাইরে এই পানি নেওয়ার চেষ্টা শুল্ক আইনে পাচার হিসেবে গণ্য হয়। এ বিষয়ে রিয়াদের দ্বিতীয় প্রাথমিক কাস্টমস কমিটির একটি রায়ে এ তথ্য প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: ইরান
রায়ে উল্লেখ করা হয়েছে, ওই ব্যক্তিকে জব্দ করা পানির সমপরিমাণ মূল্যের ৩ হাজার ৮০০ সউদী রিয়াল জরিমানা করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা সব পানি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।
সরকারি কৌঁসুলিপক্ষ জরিমানার পাশাপাশি ওই ব্যক্তির কারাদণ্ড এবং জব্দ করা পানি বাজেয়াপ্ত করার আবেদন করেছিল। তবে কমিটি কারাদণ্ডের আবেদন নাকচ করে দিয়েছে। তাদের যুক্তি ছিল, ওই ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড নেই। এ ছাড়া আর্থিক জরিমানাই শাস্তি হিসেবে যথেষ্ট।
গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) সমন্বিত শুল্ক আইনের ১৪২, ১৪৪ ও ১৪৫ ধারায় এ রায় প্রদান করা হয়েছে। এসব ধারায় শুল্ক ফাঁকি দিয়ে পণ্য পাচারের সংজ্ঞা ও এ ধরনের অপরাধের শাস্তির বিধান রয়েছে। তথ্যসূত্র: খালিজ টাইমস
আরও পড়ুন: ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন