ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শান্তিগঞ্জে হাতকড়া অবস্থায় পালানো আসামি পুনরায় গ্রেফতার


শান্তিগঞ্জে হাতকড়া অবস্থায় পালানো আসামি পুনরায় গ্রেফতার

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতুপী গ্রামে পুলিশের হাত থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া আশির মিয়াকে পুনরায় গ্রেফতার করেছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ পৌরশহরের পানসী রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) রাতে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশ দামোধরতুপী গ্রামে অভিযান চালিয়ে আশির মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে হাতকড়া পরিয়ে সিএনজিচালিত অটোরিকশায় তোলার সময় তার স্বজনরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তাকে হাতকড়া অবস্থায় ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

পালিয়ে যাওয়ার পর আশির মিয়া হাতকড়া পরা অবস্থায় ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান জানান দেওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ, পিপিএম বলেন, “অপরাধ করে কেউ আইনের হাত থেকে বাঁচতে পারবে না।”

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আশির মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহানবী (সাঃ)-এর আদর্শেই মানবতার প্রকৃত মুক্তি-মাওলানা ফখরুদ্দিন খান রাজী

আন্তর্জাতিক ডেস্ক

​চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


মহানবী (সাঃ)-এর আদর্শেই মানবতার প্রকৃত মুক্তি-মাওলানা ফখরুদ্দিন খান রাজী

ভোলা জেলাধীন চরফ্যাশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে 'সীরাতুন্নবী (সাঃ) সিম্পোজিয়াম' অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় পৌর শহরের ব্রজ গোপাল টাউন হলে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সিম্পোজিয়ামটির অনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম ও জামায়াত নেতা মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজি।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজি বলেন, "মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর পুরো জীবনই মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের সর্বক্ষেত্রে রাসুলুল্লাহ (সাঃ)-এর শিক্ষা ও সুন্নাহ অনুসরণ ছাড়া অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সাম্য, সুবিচার ও মানবিক সমাজ গঠনে রাসুল (সাঃ)-এর সীরাত বা জীবনদর্শনের কোনো বিকল্প নেই।" তিনি বর্তমান তরুণ সমাজকে রাসুল (সাঃ)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানবতার কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরফ্যাশন উপজেলা আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সিম্পোজিয়ামটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে রাসুলুল্লাহ (সাঃ)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন লক্ষীপুর সদর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাবিবুর রহমান আল জাজিরী,বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন।

সিম্পোজিয়ামে আমন্ত্রিত বক্তাগণ রাসুলুল্লাহ (সাঃ)-এর মাক্কী ও মাদানী জীবনের নানা গুরুত্বপূর্ণ দিক, সমাজ সংস্কারে তাঁর ঐতিহাসিক অবদান এবং কালজয়ী শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষক, ছাত্র ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুয়া পুলিশ সেজে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত, যুবক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


ভুয়া পুলিশ সেজে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত, যুবক গ্রেফতার

পাবনায় পুলিশের পরিচয় দিয়ে বিআরটিএ কার্যালয়ে প্রবেশের সময় এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রফিকুল ইসলাম (২৯) নামে পরিচিত।
জানা যায়, তিনি বাংলাদেশ পুলিশের সদস্য না হয়েও পুলিশের ইউনিফর্ম পরিধান করে নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিচ্ছিলেন। এ ঘটনায় সন্দেহ হলে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি ডিবি পুলিশের নজরে আসে। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কোনো বৈধ সদস্য নন বলে নিশ্চিত হওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, “আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা একটি গুরুতর অপরাধ। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


বালিয়াকান্দিতে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
 
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে মোহাম্মদ আলী (৫২) নামে এক ব্যক্তি আ/ত্মহ/ত্যা করেছেন।
 
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে ৬টা ৫০ মিনিটের মধ্যে উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের মৃ/ত আব্দুর রাজ্জাকের ছেলে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পাট ধোয়া নিয়ে স্ত্রী মঞ্জিলা খাতুনের সঙ্গে মোহাম্মদ আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী ঘর থেকে বাইরে চলে গেলে তার ওপর অ'ভিমান করে মোহাম্মদ আলী নিজ ঘরে খাটের ওপর দাঁড়িয়ে বাসের আড়ার সঙ্গে প্লাস্টিকের রশি গ'লায় পেঁ'চিয়ে ঝু'লে পড়েন।
 
কিছুক্ষণ পর মঞ্জিলা খাতুন বাইরে থেকে ঘরে ফিরে দরজা আটকানো দেখতে পান। সন্দেহ হলে জানালা দিয়ে তাকিয়ে তিনি স্বামীকে গ'লায় প্লাস্টিকের রশি পেঁচানো অবস্থায় ঝু'ল'তে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে কাঁচি দিয়ে রশি কেটে মোহাম্মদ আলীকে নিচে নামান।
 
পরে দ্রুত একটি অটোভ্যানে করে তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন।
 
খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) আকবর আলী ভূঁইয়া নি/হতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
 
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব তালুকদার বলেন, “আমরা খবর পেয়েছি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে গোয়ালঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত ম'রদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


বালিয়াকান্দিতে গোয়ালঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত ম
 
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জয়নুদ্দিন শেখ (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি গ্রামের নিজ বাড়ির গোয়ালঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত তালেব শেখের ছেলে।
 
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, জয়নুদ্দিন শেখ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পরিবারের ধারণা।
 
পরিবারের লোকজন ভোরে তাকে খুঁজে না পেয়ে গোয়ালঘরে গেলে তার মেজ ছেলে হাবিবুর রহমান তাকে বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে নিচে নামান। তবে ততক্ষণে তিনি মারা গেছেন।
 
খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
বালিয়াকান্দি থানার এসআই সুকদেব ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%