ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি


বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতার বিষয়টি উল্লেখ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে সাংবিধানিক সংস্কার, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, পুলিশের সক্ষমতা বৃদ্ধি, গুজব ও অপতথ্য রোধে প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সহায়তা, প্রস্তাবিত জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন: ধামরাইয়ে দুই ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

বৈঠকে ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি বলেন, "আমরা বর্তমান সরকারের লক্ষ্য, অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করতে চাই।" তিনি মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, "আপনি সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জেনে আমরা আনন্দিত। আপনি চাইলে আমরা এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে আগ্রহী।"

স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ইউএনডিপির ধারাবাহিক সহায়তার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই সহযোগিতা আরও বৃদ্ধি করার আহ্বান জানান। বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) জন্য ইউএনডিপি'র সহায়তার কথা উল্লেখ করে আবাসিক প্রতিনিধি জানান, ক্যাম্প এলাকায় পরিবেশ সুরক্ষা (যেমন- পাহাড় ধস প্রতিরোধ) এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পের অভ্যন্তরীণ জীবনযাত্রার মান উন্নয়নে ইউএনডিপি কাজ করে যাচ্ছে। এসময় মন্ত্রী বলেন, "আমরা রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান অবকাঠামোর যথোপযুক্ত উন্নয়ন ও আধুনিকায়ন চাই, তবে বৃহত্তর স্বার্থে সেখানে নতুন করে কোনো অবকাঠামো নির্মাণ করতে চাই না।"

আবাসিক প্রতিনিধি জানান, ইউএনডিপি বাংলাদেশ পুলিশের পেশাগত দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে নাগরিক অধিকার সংরক্ষণ, সংঘাত ও বিরোধ নিষ্পত্তি-সহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছে। মন্ত্রীও এসময় পুলিশের দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে ইউএনডিপি'র সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

তথ্যপ্রযুক্তির অপব্যবহার প্রতিরোধ প্রসঙ্গে আবাসিক প্রতিনিধি বলেন, "বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন গুজব, অপতথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে পড়ছে। এগুলো কার্যকরভাবে রোধে আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে কাজ করছি। এ ক্ষেত্রে আমরা প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে চাই, যাতে কোনো লঙ্ঘন ঘটলে দ্রুত প্রতিকার নিশ্চিত করা যায়।" মন্ত্রী এ বিষয়ে বলেন, "সাইবার সুরক্ষা আইন ইতোমধ্যে পাস হয়েছে। আপনারা এ আইনের সফল বাস্তবায়নে লজিস্টিক সহায়তা প্রদান করতে পারেন।"

আরও পড়ুন: রাষ্ট্রপতির চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবান সফর বাতিল

প্রস্তাবিত মানবাধিকার কমিশন আইন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, 'জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬'-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে এবং জাতীয় সংসদের আগামী অধিবেশনে এটি পাস হবে বলে আশা করা যাচ্ছে।

তিনি বলেন, আইনটি প্রণয়নে ইউএনডিপি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিদেশি মিশন, উন্নয়ন অংশীদার, পত্রিকার সম্পাদক ও আইনজীবী-সহ বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের সামাজিক মনস্তত্ব ও ধর্মীয় অনুভূতিকে বিবেচনায় রাখা হয়েছে। আশা করা যায়, এটি একটি যুগোপযোগী ও গ্রহণযোগ্য আইন হিসেবে স্বীকৃতি পাবে।

বৈঠকে মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে কোনো গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। এসময় নিজের গুম হওয়ার অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, 'গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬'-এর খসড়াও মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন লাভ করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সঠিক ভাবমূর্তি তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করে আবাসিক প্রতিনিধি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম সবসময় বাংলাদেশের প্রকৃত চিত্র তুলে ধরে না।

আরও পড়ুন: রংপুরে ডাম্পট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত, ১৮ আহত

তিনি বলেন, বাংলাদেশ একটি উদার ও ধর্মীয় সহনশীল দেশ এবং ইউএনডিপি এ ইতিবাচক ভাবমূর্তি বাস্তবায়নেও কাজ করতে আগ্রহী।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যান্ড পার্টনারশিপ সাপোর্ট স্পেশালিস্ট সাইফ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মায়ের সঙ্গে জেলেই কেটে গেল শৈশবের ৬ বছর!

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


মায়ের সঙ্গে জেলেই কেটে গেল শৈশবের ৬ বছর!

নুসরাত হত্যা মামলার আসামি হয়ে জেলহাজতে থাকা অবস্থায় সন্তান জন্ম দেন মনি। আজ সেই সন্তানের বয়স ৬ বছর। যে বয়সে মা-বাবার স্নেহ ও ভালোবাসায় শৈশব কাটানোর কথা, সেই শিশুকে মায়ের সঙ্গে জেলখানার অন্ধকারেই কাটাতে হয়েছে জীবনের গুরুত্বপূর্ণ ছয়টি বছর।

মঙ্গলবার (২৫ আগস্ট) নুসরাত হত্যা মামলা থেকে খালাস পেয়েছেন মনি। কিন্তু হারিয়ে যাওয়া শিশুটির শৈশবের এই ছয় বছরের দায় নেবে কে?

আইনের বিচার হয়েছে, কিন্তু এই শিশুর হারানো শৈশবের বিচার হবে কীভাবে?

নুসরাতের বড় ভাই নোমানের ভাষ্যমতে, মনি ছিলেন নুসরাতের সহপাঠী। পরীক্ষার হল থেকে ছাদে ডেকে নিয়ে যাওয়ার পর নুসরাতকে পুড়িয়ে মারার ঘটনায় মনিসহ অন্য সহপাঠীরা সহযোগিতা করেছিলেন। তদন্তে তার নাম আসায় তাকে আসামি করে কারাগারে পাঠানো হয়। পরে নিম্ন আদালতের রায়ে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হন।

সোমবার (২৪ আগস্ট) উচ্চ আদালতে আপিলের শুনানি শেষে মনি-সহ ১০ জনকে খালাস দেওয়া হয়েছে। অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত। বাকি চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

যদিও নুসরাতের মা শিরিন আক্তার রায়ে সন্তুষ্ট, তবে দুই ছেলের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত। সরকারের কাছে তাদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু

মাদারীপুরের রাজৈরে পুকুরে ডুবে দুই জমজ বোনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে রাজৈর পৌর শহরের মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ছয় বছর বয়সী নিহত তাবাসুম আক্তার ও তাহমিনা আক্তার মোল্লাকান্দি গ্রামের নাসির শেখের জমজ মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় তাবাসুম ও তাহমিনা। গোসলের এক পর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে নেমে যায় তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন দুই বোনের কোনো সাড়া-শব্দ না পেয়ে পুকুর থেকে দুইজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মোল্লাকান্দি গ্রামে দুই জমজ বোনের মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজয়নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে জশনে জুলুস

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


বিজয়নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে জশনে জুলুস

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। এতে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

জুলুসে উপস্থিত ছিলেন সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া সাহেবসহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

জুলুসটি বিজয়নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা নাতে রাসুল (সা.) পরিবেশন ও বিভিন্ন ধর্মীয় স্লোগানের মাধ্যমে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও আগমন উপলক্ষে আনন্দ ও ভালোবাসা প্রকাশ করেন।

পরে মিলাদ, কিয়াম ও মুনাজাতের মাধ্যমে জশনে জুলুসের সমাপ্তি হয়। মুনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

পিরোজপুরের কাউখালীতে "বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি" এবং "করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা" স্লোগানকে সামনে রেখে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ের আওতায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২ টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কাউখালীর উদ্যোগে কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সামসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, "কিশোরীদের সুশিক্ষিত ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে বাল্যবিয়ে একটি বড় বাধা। বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এর পাশাপাশি প্রতিটি পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আজকের কিশোরীরা সচেতন হলে আগামী দিনে একটি অপরাধমুক্ত ও উন্নত সমাজ গঠন সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কাউখালী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া জানান, "দরিদ্র মহিলাদের স্বাবলম্বী করতে এবং কিশোরীদের সামাজিক ও আর্থিক সুরক্ষার লক্ষ্যে ইরেসপো প্রকল্পের মাধ্যমে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং সচেতনতামূলক শিক্ষার মাধ্যমে এই কিশোরীরা ভবিষ্যতে তাদের পরিবার ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কিশোরীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী ও প্রশিক্ষণার্থী কিশোরীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%