ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ফুটবল বিশ্বকাপে ক্রিকেটের ‘স্নিকো’ প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা


ফুটবল বিশ্বকাপে ক্রিকেটের ‘স্নিকো’ প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা

২০২৬ বিশ্বকাপে সুইডেন ও তিউনিশিয়ার খেলায় এবার ফুটবলের স্কোরলাইনের চেয়ে আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এক অভিনব প্রযুক্তি—ক্রিকেটে বহুল ব্যবহৃত ‘স্নিকো’ প্রযুক্তি।

মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে আয়োজিত ‘এফ’ গ্রুপের এই ম্যাচে সুইডেন ৫-১ গোলে তিউনিশিয়াকে পরাজিত করেছে, তবে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় একটি গোলের সিদ্ধান্ত।

ম্যাচের ৮৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মাটিয়াস সভানবার্গ। তিনি মাঠে নেমে কয়েক সেকেন্ডের মধ্যে গোল করে ফেলার পর সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলেন। কিন্তু ভিএআর (VAR) পর্যালোচনার মাধ্যমে দেখা যায়, আলেকসান্দার ইসাকের সামান্য স্পর্শের জন্য খেলা অফসাইড হয়নি।

আরও পড়ুন: বাগদাদে বায়ুদূষণ শীর্ষে, ঢাকার অবস্থান ১৩তম

সেই সিদ্ধান্ত নেওয়ার সময় সূক্ষ্ম বিশ্লেষণে ব্যবহৃত হয় ক্রিকেটে ব্যবহৃত ‘স্নিকো’ প্রযুক্তি, যা বলের সংস্পর্শ ও টাইমিং নির্ধারণে সহায়তা করে। প্রযুক্তির মাধ্যমে এই সিদ্ধান্ত পাল্টিয়ে গোলটি বৈধ হিসেবে ঘোষণা করা হয়।

এই গোলের সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্লেষক ও দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, কারণ ফুটবলে সাধারণত এমন প্রযুক্তির ব্যবহার অত্যন্ত বিরল।

ম্যাচে শুরু থেকেই বোঝা যায় সুইডেনের আধিপত্য। ইয়াসিন আয়ারির দুটি গোল, আলেকসান্দার ইসাক ও ভিক্টর গেয়োকেরেসের একটি করে গোল এবং সভানবার্গের গোলের মাধ্যমে বড় জয়ে পৌঁছে সুইডেন। তিউনিশিয়ার একমাত্র গোলটি আসে ওমর রেকিকের পা থেকে।

শেষ মুহূর্তে পুনরায় আলোচনায় আসেন আয়ারি, যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ৫-১ ব্যবধান নিশ্চিত করেন।

আরও পড়ুন: টাইব্রেকার রোমাঞ্চে চেলসিকে কাঁদিয়ে শেষ আটে লিভারপুল

কিন্তু স্কোরলাইন নয়, ‘স্নিকো’ প্রযুক্তির মাধ্যমে নেওয়া গোলের সিদ্ধান্তই ম্যাচ শেষে আলোচনা প্রধান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে।

সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন তারেক রহমানই।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্যটি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় বাংলাদেশে স্বাগত প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০১:০১ পি.এম


যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় বাংলাদেশে স্বাগত প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা হ্রাসের এবং সংঘাতের সমাধান করার আহ্বান জানিয়ে আসছে। এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসাও বাংলাদেশ করেছে। এদিকে, বাংলাদেশ আশা করে যে, চুক্তিটি সদ্ভাবের সঙ্গে বাস্তবায়িত হবে এবং এটি টেকসই ও দীর্ঘস্থায়ী প্রমাণিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য বলে মনে করে। পাশাপাশি বাংলাদেশ সব পক্ষকে এই গতি কাজে লাগিয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের জন্য উৎসাহিত করে। প্রতিষ্ঠিত আঞ্চলিক শান্তি, সরবরাহ শৃঙ্খল ও সহযোগিতার দ্রুত পুনরুদ্ধারের প্রত্যাশা করে বাংলাদেশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে যোগ দিতে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এই সফরের জন্য মঙ্গলবার (১৬ জুন) তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, ১৭ থেকে ১৯ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট অনুষ্ঠিত হবে। সেগমেন্টে বাংলাদেশ অংশগ্রহণ করবে এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে যাচ্ছেন।

প্রতিমন্ত্রী মঙ্গলবারই নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন সেগমেন্টে অংশগ্রহণের জন্য। সেগমেন্ট শেষে, আগামী ২০ জুন নিউইয়র্ক থেকে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

এবারের সেগমেন্টের ভাইস প্রেসিডেন্ট এবং জাতিসংঘে স্পেনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হেক্টর গোমেজ সেগমেন্টের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট হল বিশ্বব্যাপী মানবিক সংকট মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ সহায়তার সমন্বয়ের জন্য একটি প্রধান প্ল্যাটফর্ম। প্রতি বছর সদস্য রাষ্ট্র, জাতিসংঘ সংস্থা এবং দাতা দেশগুলোকে একত্রিত করে একটি সর্বসম্মত মানবিক প্রস্তাব গ্রহণ করা হয় সেগমেন্টে।

সেগমেন্টে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ও জটিল মানবিক জরুরি অবস্থাগুলো মোকাবিলায় সম্মিলিত বৈশ্বিক সাড়াদান, মানবিক সহায়তা জোরদার, আন্তর্জাতিক মানবিক আইনের প্রয়োগ এবং জলবায়ু সংকটের মানবিক প্রভাবের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এবং এসব বিষয়ে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে।

জাতিসংঘ সদস্য দেশ, মানবিক সাহায্য প্রদানকারী সংস্থা, বেসরকারি সংস্থা, শিক্ষাবিদ এবং সংকট-কবলিত সম্প্রদায়ের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করে থাকেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভীর সমুদ্রে রহস্যময় প্রবালের খোঁজ মিলল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


গভীর সমুদ্রে রহস্যময় প্রবালের খোঁজ মিলল

আর্জেন্টিনার উপকূলের দক্ষিণ আটলান্টিক মহাসাগরের গভীর অন্ধকার তলদেশে নতুন এক সমৃদ্ধ প্রবালরাজ্যের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। প্রায় ০.৪ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই প্রবালপ্রাচীরের আয়তন ভ্যাটিকান সিটির সমান বলে জানিয়েছেন গবেষকেরা। এই অনুসন্ধান পরিচালনা করে যুক্তরাষ্ট্রভিত্তিক স্মিথ ওশান ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা। তারা দূরনিয়ন্ত্রিত সাবমার্সিবল যান ‘সেবাস্টিয়ান’ ব্যবহার করে সমুদ্রের প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ একটি অঞ্চলে অনুসন্ধান চালান। গভীর সমুদ্রের এই অঞ্চলে সাধারণত খাদ্য ও আলো না থাকায় প্রাণের উপস্থিতি সীমিত থাকে। কিন্তু এই নতুন আবিষ্কৃত প্রবালপ্রাচীরের আশপাশে কাঁকড়া, তারা মাছ, জেলিফিশ এবং অক্টোপাসসহ নানা সামুদ্রিক প্রাণীর সক্রিয় উপস্থিতি পাওয়া গেছে, যা বিজ্ঞানীদের বিস্মিত করেছে। যুক্তরাষ্ট্রের লেহাই ইউনিভার্সিটির গভীর সমুদ্র জীববিজ্ঞানী সান্তিয়াগো হেরেরা বলেন, এটি গভীর সমুদ্রের অন্যতম সবচেয়ে প্রাণবন্ত ও বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র হিসেবে দেখা যাচ্ছে, যেখানে প্রাণীরা একে অপরের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করছে। গবেষকদের মতে, সূর্যালোক না থাকলেও এই প্রবালগুলো বেঁচে আছে মূলত 'মেরিন স্নো' নামে পরিচিত উপরের স্তর থেকে নেমে আসা জৈব কণার ওপর নির্ভর করে। এ বিষয়ে আর্জেন্টিনার বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় এবং আর্জেন্টিনার ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল রিসার্চ কাউন্সিলের সামুদ্রিক বিজ্ঞানী মারিয়া এমিলিয়া ব্রাভো বলেন, আর্জেন্টিনার গভীর সমুদ্রে এমন উচ্চমাত্রার জীববৈচিত্র্য পাওয়া তাদের জন্য ছিল অপ্রত্যাশিত, যা দেশের সামুদ্রিক জীববৈচিত্র্য বোঝার নতুন দিগন্ত খুলে দিয়েছে। এই অভিযানে শুধু প্রবালপ্রাচীরই নয়, আরও একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়েছে প্রায় ৩,৮৯০ মিটার গভীরতায় একটি তিমির কঙ্কাল বা ‘হোয়েল ফল’। এটি আর্জেন্টিনার সমুদ্রে এ ধরনের প্রথম নথিভুক্ত গভীর পানির হোয়েল ফল। বিজ্ঞানীদের ধারণা, কঙ্কালটি কয়েক দশক ধরে সেখানে পড়ে আছে এবং এখন তা বিভিন্ন অণুজীব ও সামুদ্রিক প্রাণীর আবাসস্থলে পরিণত হয়েছে। গবেষকেরা বলছেন, এই আবিষ্কার গভীর সমুদ্রের অজানা জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র বোঝার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। সূত্র: সায়েন্স অ্যালার্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%