ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী


ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে।

সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন তারেক রহমানই।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্যটি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় বাংলাদেশে স্বাগত প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০১:০১ পি.এম


যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় বাংলাদেশে স্বাগত প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা হ্রাসের এবং সংঘাতের সমাধান করার আহ্বান জানিয়ে আসছে। এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসাও বাংলাদেশ করেছে। এদিকে, বাংলাদেশ আশা করে যে, চুক্তিটি সদ্ভাবের সঙ্গে বাস্তবায়িত হবে এবং এটি টেকসই ও দীর্ঘস্থায়ী প্রমাণিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য বলে মনে করে। পাশাপাশি বাংলাদেশ সব পক্ষকে এই গতি কাজে লাগিয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের জন্য উৎসাহিত করে। প্রতিষ্ঠিত আঞ্চলিক শান্তি, সরবরাহ শৃঙ্খল ও সহযোগিতার দ্রুত পুনরুদ্ধারের প্রত্যাশা করে বাংলাদেশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে যোগ দিতে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এই সফরের জন্য মঙ্গলবার (১৬ জুন) তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, ১৭ থেকে ১৯ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট অনুষ্ঠিত হবে। সেগমেন্টে বাংলাদেশ অংশগ্রহণ করবে এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে যাচ্ছেন।

প্রতিমন্ত্রী মঙ্গলবারই নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন সেগমেন্টে অংশগ্রহণের জন্য। সেগমেন্ট শেষে, আগামী ২০ জুন নিউইয়র্ক থেকে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

এবারের সেগমেন্টের ভাইস প্রেসিডেন্ট এবং জাতিসংঘে স্পেনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হেক্টর গোমেজ সেগমেন্টের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট হল বিশ্বব্যাপী মানবিক সংকট মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ সহায়তার সমন্বয়ের জন্য একটি প্রধান প্ল্যাটফর্ম। প্রতি বছর সদস্য রাষ্ট্র, জাতিসংঘ সংস্থা এবং দাতা দেশগুলোকে একত্রিত করে একটি সর্বসম্মত মানবিক প্রস্তাব গ্রহণ করা হয় সেগমেন্টে।

সেগমেন্টে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ও জটিল মানবিক জরুরি অবস্থাগুলো মোকাবিলায় সম্মিলিত বৈশ্বিক সাড়াদান, মানবিক সহায়তা জোরদার, আন্তর্জাতিক মানবিক আইনের প্রয়োগ এবং জলবায়ু সংকটের মানবিক প্রভাবের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এবং এসব বিষয়ে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে।

জাতিসংঘ সদস্য দেশ, মানবিক সাহায্য প্রদানকারী সংস্থা, বেসরকারি সংস্থা, শিক্ষাবিদ এবং সংকট-কবলিত সম্প্রদায়ের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করে থাকেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভীর সমুদ্রে রহস্যময় প্রবালের খোঁজ মিলল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


গভীর সমুদ্রে রহস্যময় প্রবালের খোঁজ মিলল

আর্জেন্টিনার উপকূলের দক্ষিণ আটলান্টিক মহাসাগরের গভীর অন্ধকার তলদেশে নতুন এক সমৃদ্ধ প্রবালরাজ্যের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। প্রায় ০.৪ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই প্রবালপ্রাচীরের আয়তন ভ্যাটিকান সিটির সমান বলে জানিয়েছেন গবেষকেরা। এই অনুসন্ধান পরিচালনা করে যুক্তরাষ্ট্রভিত্তিক স্মিথ ওশান ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা। তারা দূরনিয়ন্ত্রিত সাবমার্সিবল যান ‘সেবাস্টিয়ান’ ব্যবহার করে সমুদ্রের প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ একটি অঞ্চলে অনুসন্ধান চালান। গভীর সমুদ্রের এই অঞ্চলে সাধারণত খাদ্য ও আলো না থাকায় প্রাণের উপস্থিতি সীমিত থাকে। কিন্তু এই নতুন আবিষ্কৃত প্রবালপ্রাচীরের আশপাশে কাঁকড়া, তারা মাছ, জেলিফিশ এবং অক্টোপাসসহ নানা সামুদ্রিক প্রাণীর সক্রিয় উপস্থিতি পাওয়া গেছে, যা বিজ্ঞানীদের বিস্মিত করেছে। যুক্তরাষ্ট্রের লেহাই ইউনিভার্সিটির গভীর সমুদ্র জীববিজ্ঞানী সান্তিয়াগো হেরেরা বলেন, এটি গভীর সমুদ্রের অন্যতম সবচেয়ে প্রাণবন্ত ও বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র হিসেবে দেখা যাচ্ছে, যেখানে প্রাণীরা একে অপরের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করছে। গবেষকদের মতে, সূর্যালোক না থাকলেও এই প্রবালগুলো বেঁচে আছে মূলত 'মেরিন স্নো' নামে পরিচিত উপরের স্তর থেকে নেমে আসা জৈব কণার ওপর নির্ভর করে। এ বিষয়ে আর্জেন্টিনার বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় এবং আর্জেন্টিনার ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল রিসার্চ কাউন্সিলের সামুদ্রিক বিজ্ঞানী মারিয়া এমিলিয়া ব্রাভো বলেন, আর্জেন্টিনার গভীর সমুদ্রে এমন উচ্চমাত্রার জীববৈচিত্র্য পাওয়া তাদের জন্য ছিল অপ্রত্যাশিত, যা দেশের সামুদ্রিক জীববৈচিত্র্য বোঝার নতুন দিগন্ত খুলে দিয়েছে। এই অভিযানে শুধু প্রবালপ্রাচীরই নয়, আরও একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়েছে প্রায় ৩,৮৯০ মিটার গভীরতায় একটি তিমির কঙ্কাল বা ‘হোয়েল ফল’। এটি আর্জেন্টিনার সমুদ্রে এ ধরনের প্রথম নথিভুক্ত গভীর পানির হোয়েল ফল। বিজ্ঞানীদের ধারণা, কঙ্কালটি কয়েক দশক ধরে সেখানে পড়ে আছে এবং এখন তা বিভিন্ন অণুজীব ও সামুদ্রিক প্রাণীর আবাসস্থলে পরিণত হয়েছে। গবেষকেরা বলছেন, এই আবিষ্কার গভীর সমুদ্রের অজানা জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র বোঝার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। সূত্র: সায়েন্স অ্যালার্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ রাত থেকেই স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০১:১১ পি.এম


আজ রাত থেকেই স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। এর ফলে, আজ রাত থেকেই সব ফ্রন্টে চলমান যুদ্ধ এবং সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ হবে বলে জানিয়েছে ইরান। এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, চুক্তির আওতায় লেবাননসহ বিভিন্ন এলাকায় চলমান সংঘাতের অবসান ঘটবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার প্রক্রিয়াও আজ রাত থেকেই শুরু হবে।

ভারতে অবস্থিত ইরানের কূটনৈতিক মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঘারিবাবাদির বক্তব্য প্রকাশ করে। সেখানে ভাবে বলা হয়, যুদ্ধ বন্ধের ঘোষণা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

ঘারিবাবাদি আরও জানান, একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আগামী ৬০ দিনের মধ্যে নতুন আলোচনা অনুষ্ঠিত হবে। তবে কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করলে ইরান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তিনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা দেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা সম্পন্ন হয়েছে। তিনি হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং ইরানি বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের কথাও জানান।

তবে চুক্তির শর্তাবলি নিয়ে ইসরায়েলে উদ্বেগ দেখা দিয়েছে। দেশটির কয়েকজন কর্মকর্তা মনে করছেন, এই সমঝোতার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা বা আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘোষিত লক্ষ্যগুলো পূরণ হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%