ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : ইসি সচিব


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ঠাকুরগাঁও-১-এর উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে প্রকাশ করা হবে।

তিনি সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের কার্যালয়ে এ তথ্য জানান।

স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত বিষয়ে আখতার আহমেদ বলেন, সাংবাদিকদের জন্য কার্ড ইস্যু করার প্রস্তাবনা ২৪ সেপ্টেম্বরের মধ্যে দেবে কমিটি। এরপর সেই অনুযায়ী নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে।

আরও পড়ুন: জঙ্গিবাদ ও উগ্রবাদের স্থান নেই: বিএনপির এমপি শাহজাহান

নির্বাচনের পোস্টার সংক্রান্ত বিষয়ে তিনি জানান, ‘পোস্টারের ব্যবহার থাকছে না।’

এছাড়া, তিনি উল্লেখ করেন, ‘স্থানীয় নির্বাচনের তফসিলের বিষয়ে কোনো তথ্য নেই।

 

তবে ভোট একাধিক ধাপে অনুষ্ঠিত হবে। ৩/৫/৯ ধাপে ভোট হতে পারে।’

আরও পড়ুন: পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি: ছাত্রশিবির

ভোটের প্রসঙ্গে তিনি বলেন, ‘উপজেলাভিত্তিক হিসাব করে প্রতিটি ইউনিয়নে ভোট হবে।’

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের খুলশীতে দিদার গ্যাংদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


চট্টগ্রামের খুলশীতে দিদার গ্যাংদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকার ২নং গেইট, আল-ফালাহ গলি, ওমেন্স কলেজ মোড় ,জিইসি মোড় এবং সানমার ওশেন সিটি সংলগ্ন আশপাশের বিশাল এলাকা এখন এক ভয়ংকর অপরাধী চক্রের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মাদক কারবার, প্রকাশ্যে চাঁদাবাজি, ছিনতাই এবং সাধারণ মানুষকে মারধরের মতো নানা অপরাধে জড়িয়ে পড়েছে এই চক্রের সদস্যরা। নগরীর ৪২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সম্প্রতি বহিষ্কৃত সদস্য সচিব মাঈন উদ্দিনের রাজনৈতিক ছত্রচ্ছায়ায় কিশোর গ্যাং লিডার দিদার ও তুলাতুলি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বশরের যৌথ সিন্ডিকেটের নানামুখী অত্যাচারে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দাদের দিন কাটছে চরম আতঙ্কে।

এলাকাবাসীর অভিযোগ, তুলাতুলি এলাকার মাদক সম্রাট বশরকে সরাসরি আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে দিদার গ্যাং ও মাঈন উদ্দিনের লোকজন। বশরের সিন্ডিকেটের মাধ্যমে এলাকায় দেদারসে ইয়াবাসহ বিভিন্ন মরণনেশা মাদক ঢুকছে। প্রতিদিন সন্ধ্যা নামার পরপরই ইয়াবা সেবনকারী ও খুচরা মাদক ব্যবসায়ীরা অত্যন্ত সুকৌশলে নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে হেঁটে কিংবা মোটরসাইকেল ও অন্যান্য বাহন যোগে যাতায়াত করে। আর এই যাতায়াতের পুরো পথ জুড়ে পাহারা ও নিরাপত্তা নিশ্চিত করে মাদক ব্যবসায়ী বশরের লোকজন, দিদার গ্যাং এবং বহিষ্কৃত নেতা মাঈন উদ্দিনের অনুসারীরা। তাদের যৌথ সহযোগিতায় মাদকসেবী ও খুচরা মাদক কারবারিরা নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে নিরাপদে মাদক-শিবিরের নির্দিষ্ট সেফ জোনে পৌঁছে যায়। স্কুল সংলগ্ন এলাকা এবং ওমেন্স কলেজ মোড়কে এই সিন্ডিকেট অলিখিত ‘মাদক রুট’ বানিয়ে ফেলায় সাধারণ মানুষ ও পথচারীদের চলাচল অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২নং গেইট ও ওমেন্স কলেজের পাশাপাশি জিইসি মোড় এবং সানমার ওশেন সিটির আশেপাশের পুরো এলাকা এখন এই গ্যাংয়ের নিয়ন্ত্রণে। বিশেষ করে সানমার মার্কেটের আশপাশে এবং জিইসি এলাকার প্রতিটি ভাসমান দোকান, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের কাছ থেকে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা সংগ্রহ করছে বহিষ্কৃত নেতা মাঈন উদ্দিনের ইশারায় দিদার গ্যাং। চাঁদা দিতে সামান্য দেরি বা অস্বীকৃতি জানালে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রকাশ্য দিবালোকে মারধর, দোকান ভাঙচুর এবং এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। এমনকি হোটেল লর্ডস ইনের আশেপাশে মাইন উদ্দিনের নেতৃত্বে একটি টর্চার সেলও পরিচালনা করে দিদার গ্যাং।

অনুসন্ধানে জানা গেছে, দিদার গ্যাংয়ের সদস্যদের অন্যতম প্রধান আড্ডাস্থল হচ্ছে ২নং গেইট সংলগ্ন আল-ফালাহ গলির মুখ, ওমেন্স কলেজ মোড় এবং অভিজাত হোটেল লর্ডস ইন এর সামনের এলাকা। প্রতিদিন সন্ধ্যার পর পরই এই হোটেলের আশেপাশে গ্যাংয়ের বিপুলসংখ্যক সদস্যকে দলবদ্ধভাবে অবস্থান করতে দেখা যায়। এই প্রকাশ্য আড্ডা থেকেই মূলত পুরো এলাকায় চাঁদাবাজি, কিশোর গ্যাং পরিচালনা ও ছিনতাইয়ের পরিকল্পনা করা হয় বলে স্থানীয়দের অভিযোগ। হোটেল লর্ডস ইনের সামনে তাদের এই সরব উপস্থিতির কারণে ওই পথ দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ চরম অস্বস্তি ও নিরাপত্তাহীনতায় ভোগেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জিইসি মোড় এলাকার কয়েকজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে জানান, মাঈন উদ্দীনের নাম ভাঙিয়ে কিশোর গ্যাং লিডার দিদারের সদস্যরা প্রতিদিন এসে প্রতিটি দোকান থেকে জোরপূর্বক চাঁদা তুলে নেয়। টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার এবং মারধরের হুমকি দেয় তারা। এই এলাকায় শান্তিমতো ব্যবসা করার কোনো পরিবেশ নেই। বহিষ্কৃত নেতা মাঈন উদ্দিন ও দিদার গ্যাংদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না, কারণ প্রতিবাদ করলেই দলবল নিয়ে এসে হামলা চালায়। একইভাবে সানমার এলাকার কয়েকজন ভাসমান বিক্রেতা বলেন, রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা কষ্ট করে জীবিকা নির্বাহ করেন, কিন্তু প্রতিদিনের আয়ের একটি বড় অংশই জোরপূর্বক কেড়ে নিচ্ছে দিদার গ্যাংয়ের টোল সংগ্রাহকরা।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় রাতের বেলা। সন্ধ্যার পর ওমেন্স কলেজ মোড়, আল-ফালাহ গলির অন্ধকারাচ্ছন্ন পকেট রোড এবং জিইসির আশেপাশের সড়কগুলোতে এই গ্যাংয়ের সদস্যরা ওঁত পেতে থাকে। কোনো সাধারণ পথচারী হেঁটে যাওয়ার সময় একা পেলেই দিদার ও তার দলবল চারপাশ থেকে ঘিরে ধরে। ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর ও ছুরিকাঘাত করতেও দ্বিধা করে না এই বেপরোয়া গ্যাংয়ের সদস্যরা। ফলে রাতের বেলা এই এলাকায় সাধারণ মানুষের চলাচল এখন এক আতঙ্কের নাম।

এদিকে এলাকায় দিদার, মাঈন উদ্দিন ও বশরের এই যৌথ অপরাধী সিন্ডিকেটের বেপরোয়া চাঁদাবাজি ও মাদক ব্যবসার কর্মকাণ্ডের বিষয়ে জানতে এবং পুলিশের পদক্ষেপ সম্পর্কে বক্তব্য নিতে খুলশী থানার অফিসার ইনচার্জের (ওসি) সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভুক্তভোগী এলাকাবাসী ও ব্যবসায়ী সমাজের দাবি, এই গ্যাং ও মাদক সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে দিদার গ্যাংয়ের প্রধান, বহিষ্কৃত মাঈন উদ্দিন ও মাদক কারবারি বশরসহ এর সাথে জড়িত সব অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য তারা খুলশী থানা পুলিশ ও সিএমপি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন দায়িত্ব পেলেন মাহমুদা হাবিবা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


নতুন দায়িত্ব পেলেন মাহমুদা হাবিবা

 

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটের মাধ্যমে এই কমিটির গঠন ও পুনর্গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ, কিশোরগঞ্জ-৩ আসনের ড. মোহাম্মদ ওসমান ফারুক, টাঙ্গাইল-৩ আসনের মোহাম্মদ লুৎফর রহমান খান আজাদ, ঠাকুরগাঁও-২ আসনের মোহাম্মদ আব্দুস সালাম, দিনাজপুর-২ আসনের মোহাম্মদ সাদিক, ফরিদপুর-১ আসনের মোহাম্মদ ইলিয়াস মোল্লা, যশোর-৬ আসনের মোহাম্মদ মুক্তার আলী এবং সংরক্ষিত মহিলা আসন-৪১-এর সংসদ সদস্য মাহফুজা হান্নান।

একই দিনে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি বিষয়ক, খাদ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, মৎস্য ও প্রাণিসম্পদ, যুব ও ক্রীড়া এবং নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলোরও গঠন ও পুনর্গঠন সম্পন্ন হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার ছিল ‘চ্যাম্পিয়ন’: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার ছিল ‘চ্যাম্পিয়ন’: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী মন্তব্য করেছেন যে, বিএনপি সরকার দারিদ্র্য দূরীকরণে চ্যাম্পিয়ন ছিল।

তিনি সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনাসভায় এই কথা বলেন।

 

রুহুল কবীর রিজভী বলেন, ‘সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান নানা অবদানের কারণে জাতির সম্পদ। তার অর্জন বিস্তৃত। দেশে-বিদেশে স্বীকৃত। তার পরে আর কেউ অর্থমন্ত্রী হিসেবে তাকে ছাড়িয়ে যেতে পারেননি।

 

তিনি আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পন্ন হবে, দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে সমৃদ্ধ হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ‘শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেসব আসামি রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করেননি, তাদের জন্য আপিলের আর কোনো সুযোগ নেই।’

তিনি সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গুম ও মানবাধিকার আইন নিয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

 

চিফ প্রসিকিউটর উল্লেখ করেছেন, আইন অনুযায়ী রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। যেসব আসামি নির্ধারিত সময়ের মধ্যে আপিল করেননি, তাদের পরবর্তীতে আর আপিলের সুযোগ দেওয়া হবে না।

এদিকে, মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কোনো অসংগতি থাকবে না।

তিনি আরও বলেন, ‘গুমের সব অভিযোগ ও রিপোর্ট যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%