ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, অব্যাহত ক্লাস-পরীক্ষা বর্জন


প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, অব্যাহত ক্লাস-পরীক্ষা বর্জন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব ভবনের তালা খুলে দিয়েছেন, প্রশাসনিক ভবনসহ। তবে তাঁরা জানিয়ে দিয়েছেন, তিন দফা দাবি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাস এবং পরীক্ষা বর্জনের কর্মসূচি অব্যাহত রাখবেন।

রবিবার (২৬ জুলাই) থেকে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হবে, কিন্তু অ্যাকাডেমিক কার্যক্রম আপাতত শুরু হচ্ছে না।

শনিবার বিকেলবেলা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক এবং শিক্ষার্থীদের দাবির প্রতি শিক্ষক-প্রশাসনের সংহতি প্রকাশ করার পর রাত ১০টার দিকে ভবনগুলোর তালা খুলে দেওয়া হয়। রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সুষ্ঠু তদন্ত ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনার স্বার্থে শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া পৃথক বিবৃতিতে দাবি বাস্তবায়নের আগে ক্লাস এবং পরীক্ষায় না ফেরার ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক, সচিবালয় স্থানান্তরের প্রস্তাব আলোচনায়

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২২ জুলাই রাতে বিজয়’২৪ হলে ঘটে যাওয়া ঘটনার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেন এবং সব কার্যক্রম বন্ধ করে দেন। পরে শিক্ষার্থীদের তিন দফা দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে।

এরই ধারাবাহিকতায়, শনিবার সকল ডিসিপ্লিনের প্রধান শিক্ষকরা নিজ নিজ বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। ওই সভাগুলোতে যৌন অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচারের দাবির প্রতি শিক্ষকরা একাত্মতা প্রকাশ করেন।

পরে বিকেল সাড়ে ৪টায় উপাচার্যের সভাপতিত্বে জরুরি সভায় উপ-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট ও দায়িত্বপ্রাপ্ত পরিচালকেরা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানান।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক মো. আশরাফুল আলম এবং ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক মো. নবীউল ইসলাম খান ২২ ব্যাচের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। ওই আলোচনার ফলস্বরূপ শিক্ষার্থীরা প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্বার্থে সব ভবনের তালা খুলে দেন।

আরও পড়ুন: মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফিরে আসার আবেদন জানানো হয়। একই সঙ্গে দাবিগুলোর বিষয়ে ইতোমধ্যে নেওয়া পদক্ষেপ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি জানানো হয়।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্লাস এবং পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত আগের মতোই বহাল রেখেছেন। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরিচালিত ‘টু টু (Two Two)’ ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, প্রশাসনিক কর্মকর্তা, সব স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধানদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে অ্যাকাডেমিক কাউন্সিলের দুই প্রতিনিধি শিক্ষক শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে তালা খুলে দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, তিন দফা দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন অব্যাহত থাকবে। দাবি বাস্তবায়নের পর স্থগিত পরীক্ষার নতুন সূচি দ্রুত প্রকাশের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দাবি বাস্তবায়নের আগে শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ মানসিক চাপ না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এখন উল্লেখ্য, দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এবং বিজয়’২৪ হলের ক্যানটিনকর্মীর বিরুদ্ধে ছাত্রীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগের বিচার দাবিতে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম বর্জনের কর্মসূচি শুরু করেন। প্রশাসনের সঙ্গে বৈঠকে আশানুরূপ অগ্রগতি না হওয়ায় গত বৃহস্পতিবার শিক্ষার্থীরা প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেন।

আরও পড়ুন: যাত্রাবাড়ী থানায় বিশেষ অভিযানে ৩৩ জন গ্রেফতার

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—ভিডিও ধারণের অভিযোগে অভিযুক্ত ক্যানটিনকর্মী ইমাম হাসানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট হল প্রভোস্ট বডিকে জবাবদিহির আওতায় আনা, যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক রুবেল আনছার ও অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক রেজাউল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার এবং ‘স্পন্দন-২৪’ ক্লাবের নিবন্ধন বাতিল।

গত বুধবার রাতে বিজয়’২৪ হলের ছাত্রীদের শৌচালয় ও গোসলখানার ভেন্টিলেটর দিয়ে গোপনে ভিডিও ধারণের অভিযোগে ক্যানটিনকর্মী ইমাম হাসানকে আটক করে শিক্ষার্থীরা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং একই ঘটনায় তাঁর স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ১৮ জুন অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক রেজাউল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীকে মেসেঞ্জারে অশালীন বার্তা পাঠানো ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। অন্যদিকে গত বছরের আগস্টে বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক রুবেল আনছারের বিরুদ্ধে দুই ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ ওঠে। অভিযোগের পর উভয় শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলেও শিক্ষার্থীরা স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি সদস্যরাষ্ট্রগুলোকে ভূমিকা রাখার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেল ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১২:৩২ এম


বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেল ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ

ভারতের উত্তর প্রদেশে অবস্থিত প্রাচীন বৌদ্ধ তীর্থস্থান সারনাথ এবার ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ৪৮তম বিশ্ব ঐতিহ্য কমিটির অধিবেশনে এই স্বীকৃতিটি প্রদান করা হয়।

এটি ভারতের ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য স্থানের সংখ্যা বাড়িয়ে ৪৫টিতে পৌঁছে দিল।

উন্মোচনের পর, ইউনেস্কোর দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়ের পরিচালক এবং প্রতিনিধি টিম কার্টিস এই স্বীকৃতিকে ভারত সরকার ও জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করলেন। তিনি জানান, ‘ইউনেস্কোর পক্ষ থেকে ভারত সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই। আড়াই হাজার বছরেরও বেশি সময় ধরে সারনাথ বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য তীর্থস্থান এবং অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

এখানেই গৌতম বুদ্ধ প্রথম ধর্মদেশনা দেন, যেখানে তিনি করুণা, প্রজ্ঞা ও শান্তির বাণী প্রচার করেছিলেন। সেই শিক্ষা আজও বিশ্বজুড়ে সমানভাবে প্রাসঙ্গিক।

সারনাথের মন্দির, স্তূপ ও বিহার শতাব্দী ধরে মানুষের বিশ্বাস, ভক্তি এবং অভিন্ন মানবিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে। আমাদের সম্মিলিত দায়িত্ব হলো এই অসাধারণ ঐতিহ্য সংরক্ষণ করা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য।’

বিশ্বের অন্যতম প্রাচীন জনবসতিপূর্ণ নগরী বারাণসীতে অবস্থিত সারনাথের প্রত্নতাত্ত্বিক ও স্থাপত্য নিদর্শনগুলোই বিশ্ব ঐতিহ্য সম্পদের অন্তর্ভুক্ত হয়েছে। বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুযায়ী, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বোধিলাভের পর গৌতম বুদ্ধ সারনাথে এসে তাঁর প্রথম পাঁচ শিষ্যের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানেই প্রথম ধর্মদেশনা দেন।

বৌদ্ধ ধর্মের ইতিহাসে এই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তনের সূচনা হিসেবে ধরা হয়। পরবর্তী শতাব্দীগুলোতে সারনাথ বৌদ্ধ শিক্ষা, গবেষণা ও তীর্থযাত্রার একটি প্রধান কেন্দ্র হয়ে ওঠে। বিভিন্ন রাজা, দাতা ও বৌদ্ধ ভিক্ষু সম্প্রদায়ের সহযোগিতায় এখানে অসংখ্য স্তূপ, মন্দির ও বিহার নির্মিত হয়েছে।

ফলে সারনাথ বিশ্বের চারটি প্রধান বৌদ্ধ তীর্থস্থানের মধ্যে একটি হিসেবে প্রতিষ্ঠালাভ করেছে।

বর্তমানে এই ঐতিহ্যের প্রধান নিদর্শন দুটি সংরক্ষিত প্রত্নস্থল হচ্ছে—চৌখণ্ডী স্তূপ (Chaukhandi Stupa) এবং সারনাথ প্রত্নতাত্ত্বিক এলাকা (Archaeological Remains of Sarnath)। এর মধ্যে বিখ্যাত ধামেখ স্তূপ (Dhamek Stupa) ও ধর্মরাজিকা স্তূপ (Dharmarajika Stupa) রয়েছে। এসব নিদর্শন নিয়ে গড়ে উঠেছে ঐতিহাসিক ডিয়ার পার্ক (Deer Park)।

বৌদ্ধ ঐতিহ্যে এই স্থানটি ঋষিপতন (Rishipatana/Isipatana) বা মৃগদাব (Mrigadava) নামেও পরিচিত। বিশ্ব ঐতিহ্য কমিটি ১৯৭২ সালের বিশ্ব ঐতিহ্য কনভেনশন বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থা। তারা এমন সাংস্কৃতিক ও প্রাকৃতিক স্থানগুলোকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়, যেগুলো অসাধারণ সার্বজনীন মূল্য (Outstanding Universal Value) রাখে এবং যা সমগ্র মানবজাতির অভিন্ন ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত।

১৯৭২ সালে কনভেনশন গৃহীত হওয়ার পর থেকে বর্তমানে বিশ্বের ১৭০টি দেশে ১ হাজার ২৪৮টি সাংস্কৃতিক, প্রাকৃতিক ও মিশ্র বিশ্ব ঐতিহ্য ইউনেস্কোর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানিশূন্যতার ঝুঁকিতে মার্কিন শহরটি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১২:৩৮ এম


পানিশূন্যতার ঝুঁকিতে মার্কিন শহরটি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি উপকূলীয় শহর বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পানি সংকটের মুখোমুখি হয়েছে।

সেখানে তিন লাখের বেশি জনসংখ্যা অধ্যুষিত করপাস ক্রিস্টি শহরটি বিশ্বের প্রথম কোনো আধুনিক মার্কিন শহর হিসেবে সম্পূর্ণ পানিহীন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। দীর্ঘদিন ধরে চলা তীব্র খরা, ক্রমবর্ধমান পানির চাহিদা এবং নতুন উৎস তৈরির কাজে ধারাবাহিক বিলম্বের ফলে এই মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শহরটির পানি সরবরাহের ওপর বাড়তি চাপ তৈরি করেছে সেখানকার দ্রুত বিকাশমান শিল্প খাত। বিশেষ করে বিপুল পরিমাণ পানির প্রয়োজন হয় এমন পেট্রোকেমিক্যাল প্লান্ট এবং একটি প্লাস্টিক কেমিক্যাল কারখানার কারণে এই সংকট আরও জটিল হয়ে উঠেছে।

জানা গেছে, ২০২২ সালে নির্মিত ওই প্লাস্টিক কারাখানাটি প্রতিদিন ঠিক তত পরিমাণ পানি শীতলীকরণের কাজে ব্যবহার করে, যা করপাস ক্রিস্টি শহরের সমস্ত বাসিন্দার দৈনিক খরচের সমান। এই সংকট মোকাবিলায় সামুদ্রিক লবণাক্ত পানিকে ব্যবহারযোগ্য মিষ্টি পানিতে রূপান্তর করতে একটি ডিস্যালিনেশন প্লান্ট তৈরির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল।

তবে তহবিল সংকট, কঠোর নিয়ন্ত্রণ এবং নানা মহলের বিরোধিতার কারণে প্রকল্পটির কাজ আটকে আছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে টেক্সাসে একের পর এক খরা দেখা দেওয়ায় শহরের প্রধান জলাধারগুলোর পানির স্তর বিপজ্জনক পর্যায়ে নেমে গেছে।

সাংবাদিক ও বিশেষজ্ঞরা বলছেন, করপাস ক্রিস্টি আমেরিকার অন্য যেকোনো শহরের তুলনায় সম্পূর্ণ পানিহীন হয়ে পড়ার কাছাকাছি পৌঁছে গেছে। সাম্প্রতিক কিছু বৃষ্টিপাত সামান্য স্বস্তি দিলেও শহরের হাতে এখনো মাত্র এক বছরের মতো পানি জমা রয়েছে, যা বিশেষজ্ঞদের মতে একটি জরুরি অবস্থার সমতুল্য।

পার্থক্যটি সামাল দিতে গভীর নলকূপ খনন এবং শিল্প কারখানার প্রয়োজনে বর্জ্য পানি পুনর্ব্যবহারের পরিকল্পনা করছেন স্থানীয় কর্তৃপক্ষ। তবে নতুন সমুদ্রজল শোধনাগার নির্মাণ করতে কয়েক বছর সময় ও বিলিয়ন ডলার খরচ হতে পারে। ইতিমধ্যে শহরের বাসিন্দাদের বাগান পরিচর্যা ও গাড়ি ধোয়ার মতো কাজে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পরিস্থিতি আরও অবনতি হলে ভবিষ্যতে জরুরি পদক্ষেপ হিসেবে সাময়িক পানি সরবরাহ বন্ধ অথবা নির্দিষ্ট সময়ের জন্য তা সীমিত করার সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ও ক্রমহ্রাসমান পানির উৎসের সঙ্গে পাল্লা দিয়ে শহরগুলোর টিকে থাকার লড়াইয়ে এই সংকটকে একটি বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১২:৪৪ এম


নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি

শেরপুরের নকলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম রাব্বী (৪৫) নামে দক্ষ এক ইলেকট্রিক মিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে| শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে নকলা-নালিতাবাড়ী মহাসড়কের নিউমার্কেট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে| নিহত রফিকুল ইসলাম রাব্বী উপজেলার ধনাকুশা ইউনিয়নের বাঁশকান্দা গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে| তিনি দীর্ঘদিন ধরে ইলেকট্রিক মিস্ত্রী হিসেবে কর্মরত ছিলেন| সে এক ছেলে ও এক মেয়ের জনক|

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাব্বী মোটরসাইকেলে করে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে যাচ্ছিলেন| নকলা পৌরশহরের ব্যস্ততম নিউমার্কেট মোড় এলাকায় রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকা অনিয়ন্ত্রিত একটি অটোরিক্সাকে পাশকাটিয়ে যাওয়ার সময় পিছন থেকে আসা জামালপুর থেকে সুনামগঞ্জগামী দ্রুতগামী একটি মিনিপিকআপ (ঢাকা মেট্রো-ন-১৩-১৮২১) তার মোটরসাইকেলে ধাক্কা দিলে সে ছিটকে রাস্তায় পড়ে যায়| এমতাবস্থায় চালক তার পিকআপ থামানোর আগেই পিকআপের চাকায় পিষ্ট হয়ে রাব্বীর মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়|

খবর পেয়ে নকলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাব্বীর নিথরদেহ উদ্ধার করে নকলা উপজেলা ¯ কমপ্লেক্সে নিয়ে যায়| সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. হাবিবুল হক পরীক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন|

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট মিনিপিকআপটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে| একই সঙ্গে পিকআপটির চালক সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাহুটিয়াকান্দা গ্রামের নুর মোহাম্মদ (২৬)-কে পুলিশ হেফাজতে রাখা হয়েছে| নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে|

এদিকে, যেকোন শহরের ব্যস্ততম মোড় গুলোতে অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিক্সা, সিএনজি চালিত অটো রিক্সা, ভ্যান, লড়ির মতো লাইসেন্স বিহীন ও অনভিজ্ঞ চালকদের অঘোষিত স্টেশন উচ্ছেদ করা এখন সময়ের দাবি| নতুবা একের পর এক নির্বিচারে প্রাণ হারাতে হতে পারে অনেক পথিকের এমন আশঙ্কা করছেন সর্বসাধারণ|

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে এক দিনে সরানো হলো ১৩৫ টন বর্জ্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১২:৪৯ এম


চট্টগ্রামে এক দিনে সরানো হলো ১৩৫ টন বর্জ্য

চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সুস্থ ও নান্দনিক জেলায় রূপ দেওয়ার অঙ্গীকার নিয়ে শুরু হওয়া মাসব্যাপী অভিযানের প্রথম দিনেই ১৩৫ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে শনিবার একযোগে পরিচালিত এই অভিযানে জেলার বিভিন্ন স্তরের প্রায় ৬ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’—এই প্রতিপাদ্য সামনে রেখে আজ সকালে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা ঘটে। এই শোভাযাত্রা কাজীর দেউড়ি ও রেডিসন ব্লু এলাকা প্রদক্ষিণ করে। কর্মসূচিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীসহ প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানের আওতায় জেলাজুড়ে সরকারি দফতর, আবাসন, উপজেলা ভবন এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ৩ হাজার ২২৫টি স্থাপনায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। ভবনগুলোর ছাদ, আঙিনা ও আশপাশে জমানো আবর্জনা সরানোর পাশাপাশি প্রথম দিনেই এত বিপুল পরিমাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল অঙ্কের বর্জ্য অপসারণের নতুন নজির সৃষ্টি হয়।

জেলা প্রশাসন সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই পরিচ্ছন্নতা অভিযান কেবল এক দিনে সীমাবদ্ধ থাকবে না; পুরো মাসজুড়ে প্রতি শনিবার এই তদারকি চলবে। ভবনগুলোর পরিবর্তনের চিত্র মূল্যায়নে পরিচ্ছন্নতার আগের ও পরের ছবি সংরক্ষণ করা হবে।

প্রশাসনিক চাপ সৃষ্টি না করে পরিচ্ছন্নতাকে মানুষের দৈনন্দিন অভ্যাসে পরিণত করার ওপর বিশেষ জোর দিয়েছেন জেলা প্রশাসক। তিনি বলেন, একটি সুস্থ জাতি ও মানবিক সমাজ গঠনে সুস্থ পরিবেশের কোনো বিকল্প নেই। বিশ্ব মানচিত্রে পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতেই স্থানীয়দের সম্পৃক্ত করে এই দীর্ঘমেয়াদি রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%