ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং
এমপি নায়াব ইউসুফ

ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরদাশত করা হবে না


ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরদাশত করা হবে না

ফরিদপুর একটি ঐতিহাসিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত। এখানে কোনো অবস্থাতেই সম্প্রীতি বিনষ্ট হতে দেওয়া হবে না। আমাদের সামাজিক এবং নৈতিক দায়িত্ব হচ্ছে, সব ধর্মের মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় উৎসব উদযাপনের নিশ্চয়তা প্রদান করা।

শুক্রবার (৯ অক্টোবর) বিকালে ফরিদপুর শহরের গোয়ালচামট শ্রীধাম শ্রীঅঙ্গনে অনুষ্ঠিত অষ্টম বর্ষের শারদীয় আগমনী উৎসব ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এ উৎসবের আয়োজন করা হয় ‘শারদীয় সংঘ, ফরিদপুর’-এর উদ্যোগে। আসন্ন দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আশাবাদ ব্যক্ত করে বলেন, "সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গোৎসব সম্পন্ন হবে।" তিনি বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার এবং সার্বক্ষণিক সতর্কতা বজায় রাখতে প্রশাসন ও স্থানীয়দের সঙ্গে একসঙ্গে কাজ করা হচ্ছে।

আরও পড়ুন: সুইটি এখনও জেলে আছে, ২ মাস পর বাড়ি ফিরবে; দাবি মায়ের

অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন শারদীয় সংঘের আহ্বায়ক দীপঙ্কর দত্ত।

পবিত্র বেদমন্ত্র, চণ্ডীপাঠ ও গীতাপাঠের মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানাম সম্প্রদায় বাংলাদেশের সভাপতি আচার্য শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী, শ্রীধাম শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক ড. শ্রীমৎ নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, ফরিদপুর ইসকন মন্দিরের ব্যবস্থাপক শ্রীপাদ নকুলানন্দ কানাই দাস, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিনাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর কবির ভূঁইয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হোসেন শিথিল এবং ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেন লাভলু।

আলোচনা সভা শেষে এমপি চৌধুরী নায়াব ইউসুফ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের হাতে শারদীয় আগমনী উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেন। এ সময় স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতাসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রংপুর ও রাজশাহী সফর শেষে প্রধানমন্ত্রী চট্টগ্রামের পথে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক নির্মূলে সামাজিক পরিবর্তনের আহ্বান জানালেন ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


মাদক নির্মূলে সামাজিক পরিবর্তনের আহ্বান জানালেন ববি হাজ্জাজ

তিনি উল্লেখ করেন, মাদক ব্যবসার অবসান, মাদকসংক্রান্ত অপরাধ দমনের পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে সহযোগিতা, এই তিনটি বিষয়ে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে। এজন্য সরকারের, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদক সমস্যার সামাজিক ও

অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, অর্থনৈতিক সুযোগের অভাব, সামাজিক বিচ্ছিন্নতা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা অনেক তরুণকে অপরাধের ঝুঁকির দিকে ঠেলে দিতে পারে। জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে বাস্তুচ্যুত মানুষের শহরমুখী প্রবণতা এবং বস্তি এলাকায় সীমিত কর্মসংস্থানের সুযোগও এ সমস্যার সঙ্গে সম্পর্কিত। তাই অপরাধ দমনের পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও ইতিবাচক সামাজিক পরিবেশ তৈরিতে গুরুত্ব দিতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে শিক্ষার প্রতিটি স্তরে নৈতিক শিক্ষা আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। তবে নৈতিকতা কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না, পরিচ্ছন্নতা, সামাজিক দায়বদ্ধতা, পারস্পরিক শ্রদ্ধা ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের মতো বাস্তব চর্চার মধ্য দিয়েও তা গড়ে তুলতে হবে। শিক্ষা ও সামাজিক উদ্যোগের মাধ্যমে মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

মাদক নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসংক্রান্ত আইনি কাঠামো শক্তিশালী করা, সীমান্তে নজরদারি বৃদ্ধি, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো এবং মাদকসংক্রান্ত মামলার বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মাদক শনাক্তকরণে পরীক্ষাগারের সীমিত সক্ষমতা ও দীর্ঘসূত্রতা কমাতে নতুন পরীক্ষাগার স্থাপনের উদ্যোগও গুরুত্বপূর্ণ। পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ সম্প্রসারণ এবং অনলাইনে মাদক কেনাবেচা প্রতিরোধে নজরদারি জোরদার করা প্রয়োজন।

তিনি আরও বলেন, মাদকসংক্রান্ত অপরাধের কার্যকর বিচার নিশ্চিত করতে হলে জব্দ করা মাদকের বৈজ্ঞানিক পরীক্ষা, যথাযথ প্রমাণ সংগ্রহ এবং দ্রুত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে যারা মাদকাসক্ত, তাদের চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সুযোগ দিতে হবে। আইন প্রয়োগ ও মানবিক সহায়তা, দুটিই মাদক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী বলেন, মাদক সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকারি নীতি ও সামাজিক আন্দোলনকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, সামাজিক সংগঠন এবং নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর

ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মাদক কারবারিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। ক্ষমতার পালাবদলের সঙ্গে তারা রাজনৈতিক রং বদলে মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজি ও মব সন্ত্রাসে জড়িয়ে পড়ে। আমরা চাই না, তরুণ প্রজন্ম মাদকে আসক্ত হোক। বরং তারা লেখাপড়া ও গবেষণায় মনোযোগী হয়ে রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন করুক।

উল্লেখ্য, প্রতিযোগিতায় সরকারি দল

হিসেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ বিতর্কে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ী ও অংশগ্রহণকারী দলের প্রতিনিধিদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিজেলের দাম কমানোর বড় ঘোষণা দিতে যাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


ডিজেলের দাম কমানোর বড় ঘোষণা দিতে যাচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিজেলের উচ্চ মূল্যের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা শিগগিরই দেওয়ার কথা জানিয়েছেন। হোয়াইট হাউসে তিনি যে বক্তব্য প্রদান করেন, তাতে তিনি আশা প্রকাশ করেন যে, বর্তমানে ডিজেলের দাম যা প্রায় রেকর্ড পর্যায়ে রয়েছে, তা খুব শীঘ্রই ব্যাপকভাবে কমে যাবে।

ট্রাম্প আরও উল্লেখ করেন যে, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি বলেন, এই সংকট দ্রুত সমাধান হবে এবং এর ফলে জ্বালানির দামও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

এদিকে, বিশ্ববাজারে ডিজেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে সম্প্রতি ইউরোপীয় দেশগুলোকে জরুরি ডিজেল মজুত বাজারে ছাড়ার জন্য চাপ প্রয়োগ করেছিল ট্রাম্প প্রশাসন।

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে প্রতিবাদ সমাবেশের কারণে ইন্টারনেট বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


দিল্লিতে প্রতিবাদ সমাবেশের কারণে ইন্টারনেট বন্ধের নির্দেশ

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দিল্লি পুলিশ আগামী ২৪ ঘণ্টার জন্য জনপথ ও কর্তব্য পথ এলাকার চার কিলোমিটারের মধ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাত দশটা থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা চলবে শনিবার রাত দশটা পর্যন্ত।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। এর ফলে কনট প্লেস, মান্ডি হাউস, প্রগতি ময়দান ও খান মার্কেটের মতো ব্যস্ত এলাকাগুলোতে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। উল্লেখ্য, জুলাই মাসেও একটি আন্দোলনের সময় একইভাবে ইন্টারনেট সেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।

তবে জনজীবন এভাবে স্তব্ধ করে দেওয়ার বিষয়টি সুপ্রিম কোর্টের তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ মন্তব্য করেছে যে, শৃঙ্খলা বজায় রাখতে নিয়ম বা নিয়ন্ত্রণ করা সঠিক, কিন্তু সাধারণ মানুষের জীবনকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া উচিত নয়। তরুণ থেকে শুরু করে বয়স্ক সবারই চলাফেরা ও মৌলিক সুবিধা পাওয়ার অধিকার রয়েছে বলে আদালত জানিয়েছে। সুপ্রিম কোর্টের এই আপত্তির পর সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞাগুলো পুনর্বিবেচনা করার আশ্বাস দিয়েছে।

এছাড়া, এই সমাবেশের প্রেক্ষিতে দিল্লির প্রায় ৫৭টি মেট্রো স্টেশনের গেট বন্ধ রাখা হয়েছে এবং অন্যান্য রাজ্য থেকে রাজধানীতে আসা ৬০টির বেশি ট্রেন বাতিল করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিমন্যাস্টিক্স ও তায়কোয়ান্দোর ভেন্যু আলাদা করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


জিমন্যাস্টিক্স ও তায়কোয়ান্দোর ভেন্যু আলাদা করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পুরাতন ভবনের জিমনেশিয়াম বর্তমানে বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশন ও বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন ব্যবহার করছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল এই দুই ফেডারেশনের জন্য ভেন্যু আলাদা করার ঘোষণা দিয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, পুরাতন ভবনের জিমনেশিয়াম সম্পূর্ণরূপে জিমন্যাস্টিক্সের জন্য বরাদ্দ করা হবে, এবং তায়কোয়ান্দোকে কমলাপুর স্টেডিয়ামে স্থানান্তরিত করা হবে।

এছাড়া, এনএসসির পুরোনো ভবন ও সুইমিং পুলের জায়গায় একটি বহুতল সমন্বিত স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেখানে জিমন্যাস্টিকস, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবল ও টেবিল টেনিসসহ সকল ইনডোর খেলার জন্য আধুনিক অবকাঠামো বরাদ্দ দেওয়া হবে বলে ক্রীড়া প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সারা দেশে খেলার মাঠের সংকট নিরসনের জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তাদের এবং সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, ইতিমধ্যে ৪,৫৯৯টি ইউনিয়নে একটি করে মাঠ তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম ধাপে আগামী ডিসেম্বরের মধ্যে ১,০০০টি ইউনিয়নে ১,০০০টি মাঠ খেলার উপযোগী করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

খেলাধুলাকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উল্লেখ করে তিনি বলেন, ক্রীড়াঙ্গন দল-মতনির্বিশেষে সবাইকে এক সূত্রে গেঁথে ‘বাংলাদেশি’ পরিচয়ে উদ্বুদ্ধ করে।

জিমন্যাস্টিক্সে ক্ষুদে অ্যাথলেটদের অসাধারণ নৈপুণ্য দেখে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, তরুণ অ্যাথলেটদের বছরব্যাপী মানসম্মত অনুশীলনের সুযোগ দেওয়া গেলে এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস কিংবা অলিম্পিকের মতো বৈশ্বিক আসর থেকেও পদক জয় করা সম্ভব হবে।

এবারের আন্তঃস্কুল জিমন্যাস্টিক প্রতিযোগিতায় ৫৪টি স্কুলের ২২২ জন জিমন্যাস্ট অংশগ্রহণ করছে। তাদের মধ্যে ১১৮ জন বালক ও ১০৪ জন বালিকা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিমন্যাস্টিক্স ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মোস্তফা কামালসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%