ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছেন: সারজিস


জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছেন: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, "জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা সংসদে গিয়েছেন। কিন্তু আপনারা সংসদে গিয়ে এখন কেনো গণভোটকে অস্বীকার করছেন? আপনাদের এই খামখেয়ালিপনা জনগণ কখনো মেনে নেবে না। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা অল্প দিনেই জনগণের সাথে প্রতারণা শুরু করে দিয়েছে।" শুক্রবার (৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে ঈদ পূনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান বক্তার বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমানকে হারিয়েছে, বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মরতে হয়েছে। এই বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।" এনসিপি মতলব উত্তর উপজেলা আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, এনসিপি চাঁদপুর জেলা কমিটির মাহবুবুল আলম, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইমরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক আবুল বাশার, উপজেলা এনসিপি'র যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধানসহ এনসিপি'র বিভিন্ন স্তরের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা সমর্থকদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


আর্জেন্টিনা সমর্থকদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার ঘোষণা

ফুটবলপ্রেমী আর্জেন্টিনা সমর্থকদের জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শরীফ হোসাইন। তিনি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের খেলার দিনগুলোতে সমর্থকদের জন্য তার ব্যক্তিগত চেম্বারে বিনামূল্যে চিকিৎসা সেবা ও দন্ত চিকিৎসায় বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৫ জুন) রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ ঘোষণা দেন। পোস্টে এ কথা উল্লেখ করা হয়েছে যে, আর্জেন্টিনার জার্সি পরে অথবা নিজেকে দলটির সমর্থক হিসেবে পরিচয় দিয়ে তার ব্যক্তিগত চেম্বারে আসা রোগীরা বিনা ভিজিটে দাঁত ও মুখগহ্বরের বিভিন্ন সমস্যা চিকিৎসা পরামর্শ গ্রহণ করতে পারবেন। সেইসাথে প্রয়োজনীয় দন্ত চিকিৎসা সেবাতেও বিশেষ ছাড় পাবেন তারা। ডাক্তার শরীফ হোসাইন এ বিষয়ে বলেন, আর্জেন্টিনা ফুটবলের প্রতি আমার ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতেই আমি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। সেই আনন্দের অংশীদার হতেই আর্জেন্টিনা সমর্থকদের জন্য এ বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের খেলাকে কেন্দ্র করে বিরোধ, বাবাদের সংঘর্ষে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


শিশুদের খেলাকে কেন্দ্র করে বিরোধ, বাবাদের সংঘর্ষে নিহত ১

নেত্রকোনার কেন্দুয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জামাল মিয়া নামে (৫০) একজন ব্যক্তি নিহত হয়েছেন। আহত জামাল মিয়াকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটিতে অভিযুক্ত সুজন মিয়ার স্ত্রী অযুফাকে পুলিশ আটক করেছে।

শুক্রবার দুপুরে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানিয়েছেন, সকালে শিশুদের খেলাকে কেন্দ্র করে একই গ্রামের একইপাড়ার দুই পরিবারের মায়েদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায় হাতাহাতিতে গড়ায় ঘটনা। এ বিরোধ যখন বাড়তে থাকে, তখন শিশুদের বাবারাও যুক্ত হন।

জামাল মিয়া ও সুজন মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়। জামাল মিয়া মারাত্মকভাবে আহত হওয়ার পর তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

এদিকে ঘটনার পরপরই সুজন মিয়া পালিয়ে যান। পরে স্থানীয়রা সুজন মিয়ার স্ত্রী অযুফা আক্তারকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে তুরস্কের সহায়তা কামনা জামায়াতের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে তুরস্কের সহায়তা কামনা জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামী রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে বন্ধুরাষ্ট্র তুরস্কের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

বাংলাদেশের চলমান সংকট মোকাবেলায় তুরস্কে ডাকা হয়েছে, যেটি দেশে অর্থনৈতিক সংকট দূরীকরণ, আইন নিশ্চিতকরণ এবং শিক্ষা, স্বাস্থ্য ও প্রতিরক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের অংশীদারিত্ব ও বিনিয়োগ বাড়ানোর জন্য।

শুক্রবার (৫ জুন) রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আলোচনার পর জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

রাত সাড়ে ৮টায় শুরু হওয়া এই উচ্চপর্যায়ের বৈঠকে জামায়াত আমিরের নেতৃত্বে সাত সদস্যের এক প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ অন্যান্য শীর্ষ নেতারা।

বৈঠকের পর সাংবাদিকদের সামনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তুরস্ককে বাংলাদেশের ‘পরীক্ষিত বন্ধু’ হিসাবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘তুরস্ক সবসময়ই বাংলাদেশের পাশে থেকেছে। এই বৈঠকে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে তুরস্কের জোরালো সহযোগিতা কামনা করা হয়েছে।’

জামায়াত আমির আরও জানান, বৈঠকে শুধু কূটনৈতিক বিষয় নিয়েই আলোচনা হয়নি, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও অর্থনৈতিক সংস্কারের বিষয় নিয়েও আলোচনা হয়। দেশে আইন নিশ্চিতকরণ এবং ব্যাংকিং খাতের সংকট মোকাবেলা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এছাড়া বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক খাতে তুরস্কের সহযোগিতা চেয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের চামড়া, পাট ও তৈরি পোশাক শিল্পের উন্নয়ন এবং শিক্ষা, স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের জন্য তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সমসাময়িক ভূ-রাজনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে তিনি আশা প্রকাশ করেছেন, আগামীতে বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকাল ৯টার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


সকাল ৯টার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার এক বিশেষ পূর্বাভাসে জানানো হয়েছে যে, আগামীকাল শনিবার (৬ জুন) সকাল ৯টার মধ্যে দেশের ৭টি অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুন.) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজ করতে দেখা যাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮টি বিভাগেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

বৃষ্টির কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যা গত কয়েক দিনের ভ্যাপসা গরম থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%