ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে স্পিকারের শোক প্রকাশ


কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে স্পিকারের শোক প্রকাশ

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মাতা আমেনা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আমেনা বেগম মঙ্গলবার রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স ছিল ১০৩ বছর। তিনি চার পুত্র, পাঁচ কন্যা এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এক শোকবার্তায় জাতীয় সংসদের স্পিকার মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে নতুন পিসি গার্ডার সেতু নির্মাণ: ১৪ সেপ্টেম্বরের মধ্যে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


কাউখালীতে নতুন পিসি গার্ডার সেতু নির্মাণ: ১৪ সেপ্টেম্বরের মধ্যে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

পিরোজপুর সড়ক বিভাগাধীন গড়িয়ারপাড়-বানারীপাড়া-ছারছীনা-স্বরূপকাঠী-কাউখালী-নৈকাঠী (জেড-৮০৩৩) জেলা মহাসড়কের ৪৪তম (অংশ) কিলোমিটারে কচুয়াকাঠী বেইলী সেতুর স্থানে একটি আধুনিক পিসি গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। নতুন সেতু নির্মাণের লক্ষ্যে ইতিমধ্যেই কার্যাদেশ প্রদান করা হয়েছে এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় উক্ত সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।
সেতু নির্মাণের সুবিধার্থে কচুয়াকাঠী বেইলী সেতুর উত্তর পার্শ্বে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মালিকানাধীন জমিতে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে।
সওজ সড়ক উপ-বিভাগ, কাউখালীর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আল-আমীন স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, কচুয়াকাঠী মৌজার (জে এল নং-২৪, বিএস খতিয়ান নং-৩, বিএস দাগ নং-১৬৩) সওজ-এর জমিতে গড়ে তোলা টিনশেড, আধাপাকা বাড়ি ও দোকানঘরসহ সব ধরণের অবৈধ স্থাপনা জরুরি ভিত্তিতে অপসারণ করতে হবে।
নোটিশে সতর্ক করে দেওয়া হয়েছে নির্ধারিত তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে স্থান খালি না করা হলে "মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হবে। জনস্বার্থে ও সরকারি উন্নয়নমূলক কাজের স্বার্থে বিষয়টিকে অতীব জরুরী হিসেবে গণ্য করতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের ২৭ বিমান সংস্থাসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩০ পি.এম


ইরানের ২৭ বিমান সংস্থাসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ

যুক্তরাষ্ট্র ইরানের বিমান চলাচল খাতের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগে ২৭টি বিমান সংস্থা এবং ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের (ট্রেজারি) পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইরান সরকার অস্ত্র, জনবল এবং অবৈধ পণ্য পরিবহনের জন্য দেশটির বেসামরিক বিমান চলাচল খাতকে ব্যবহার করছে।

মার্কিন ট্রেজারি এক বিবৃতিতে উল্লেখ করেছে যে, ইরানের বিমান চলাচল খাত দেশের সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে কাজ করছে। এই খাতের মাধ্যমে অস্ত্র, সামরিক বা সংশ্লিষ্ট জনবল এবং নিষিদ্ধ বা অবৈধ পণ্য এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলে ওয়াশিংটন অভিযোগ করেছে।

এই কর্মকাণ্ডে সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতির অংশ হিসেবে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে।

২৭ বিমান সংস্থা নিষেধাজ্ঞার আওতায়

নতুন নিষেধাজ্ঞার আওতায় ২৭টি বিমান সংস্থা রয়েছে। পাশাপাশি বিমান চলাচল খাতের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকটি প্রতিষ্ঠান ও সংস্থাকেও এই নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মার্কিন সরকারের অভিযোগ হলো, এসব প্রতিষ্ঠান ইরানের সরকারের জন্য এমন আর্থিক ও কার্যক্রমগত সহায়তা প্রদান করছে, যা দেশটির ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনায় সহায়তা করছে।

মার্কিন ট্রেজারি বলেছে, ইরান সরকারের জন্য ‘আর্থিক জীবনরেখা’ হিসেবে কাজ করছে—এমন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার যে প্রতিশ্রুতি ওয়াশিংটন দিয়েছিল, নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে সেটি বাস্তবায়ন করা হচ্ছে।

বিশ্বব্যাপী ব্যবসায়ীদের জন্য সতর্কবার্তা

নতুন নিষেধাজ্ঞার ঘোষণার পর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিমান সংস্থাগুলোর সঙ্গে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলোর জন্য সরাসরি সতর্কবার্তা প্রদান করেছেন।

তিনি বলেছেন, “আজ আমরা ইরানের অবশিষ্ট সব বিমান সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছি। ইরানের এসব বিমান সংস্থার সঙ্গে ব্যবসা করা যে কারও জন্য এটি একটি সতর্কবার্তা। আপনারা বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন।”

বেসেন্টের এই বক্তব্য থেকে পরিষ্কার, যুক্তরাষ্ট্র শুধু ইরানি প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেই থেমে থাকতে চায় না; বরং তৃতীয় কোনো দেশ বা প্রতিষ্ঠানের ব্যবসায়িক অংশীদারদেরও ইরানের নিষেধাজ্ঞাপ্রাপ্ত বিমান সংস্থাগুলোর সঙ্গে লেনদেন থেকে বিরত রাখতে চাপ প্রয়োগ করছে।

নিষেধাজ্ঞার সম্ভাব্য প্রভাব

মার্কিন নিষেধাজ্ঞার ফলে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থা ব্যবহারের সুযোগ সীমিত হতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক ব্যাংকিং ও বাণিজ্যিক লেনদেন পরিচালনার ক্ষেত্রেও এসব প্রতিষ্ঠানের ওপর বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ইরানের বিমান চলাচল খাত দীর্ঘদিন ধরেই মার্কিন নিষেধাজ্ঞার চাপে রয়েছে। নতুন করে আরও ২৭টি বিমান সংস্থাকে নিষেধাজ্ঞার আওতায় আনার ফলে দেশটির আন্তর্জাতিক বিমান পরিবহন, বিমানের যন্ত্রাংশ সংগ্রহ, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট বাণিজ্যিক কার্যক্রম আরও কঠিন হয়ে উঠতে পারে।

ওয়াশিংটনের অভিযোগ অনুযায়ী, ইরান সরকার বিমান চলাচল অবকাঠামোকে শুধুমাত্র বেসামরিক যাত্রী পরিবহনের জন্য নয়, অস্ত্র ও অন্যান্য নিষিদ্ধ পণ্য এবং সংশ্লিষ্ট জনবল স্থানান্তরের কাজেও ব্যবহার করছে। এ কারণেই এই খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়ানো হয়েছে বলে মার্কিন ট্রেজারি জানিয়েছে।

নতুন পদক্ষেপের মাধ্যমে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর পাশাপাশি দেশটির সঙ্গে ব্যবসা করা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকেও সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ইরানের বিমান চলাচল খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব আগামী দিনগুলোতে আরও বিস্তৃত হতে পারে। সূত্র:

 

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশনে ম্যানেজিং কমিটি গঠন দ্বন্দ্বে আওয়ামীলীগ নেতার হামলায় বিএনপি নেতা গুরুতর আহত

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন প্রতিনিধি

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


চরফ্যাশনে ম্যানেজিং কমিটি গঠন দ্বন্দ্বে আওয়ামীলীগ নেতার হামলায় বিএনপি নেতা গুরুতর আহত

 

৮ সেপ্টেম্বর, ২০২৬
চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে অবস্থিত পূর্ব ওমরাবাজ মোহাম্মদিযা আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক এবং সাবেক সভাপতি শাহাদাত হোসেন লোকমানের সমর্থকদের মধ্যে দফায় দফায় অনাকাঙ্ক্তি সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল (৭ সেপ্টেম্বর, ২০২৬) সোমবার সকাল ও বিকেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার সকালে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদপ্রত্যাশী, সাবেক ওলামা লীগ নেতা এবং বর্তমানে শশীভূষণ থানা ওলামা দলের সভাপতি শাহাদাত হোসেন লোকমান মাদ্রাসায় যান। কমিটি গঠন নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুককে শারীরিকভাবে লাঞ্ছিত ও অপদস্থ করেন। এই ঘটনা ছড়িয়ে পড়লে অধ্যক্ষের অনুসারী ও স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এরই জেরে ওই দিন বিকেলেই পাল্টা হামলার ঘটনা ঘটে। বিকেল আনুমানিক ৪টার দিকে অধ্যক্ষের সমর্থকরা সংঘবদ্ধ হয়ে শাহাদাত হোসেন লোকমানের ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় লোকমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব ওমরাবাজ মোহাম্মদিযা আলিম মাদ্রাসার নতুন ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরেই অধ্যক্ষ ওমর ফারুকের সাথে সাবেক সভাপতি লোকমানের বিরোধ চলছিল। শাহাদাত হোসেন লোকমান রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে নিজের অবস্থান পরিবর্তন করলেও মাদ্রাসার নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া ছিলেন। অন্যদিকে, অধ্যক্ষের পক্ষ থেকে নিয়ম মাফিক কমিটি গঠনের চেষ্টা করা হলে দুই পক্ষের মধ্যে এই দ্বন্দ¦ প্রকাশ্য রূপ নেয়, যার জেরে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটলো।
শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং আশেপাশে প্রকাশ্য দিবালোকে এ ধরনের দফায় দফায় সংঘাতের ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিঘিœত হচ্ছে মাদ্রাসার স্বাভাবিক পাঠদান ও শিক্ষাবান্ধব পরিবেশ।

এই বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মদ জানান , মাদ্রাসার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। যেকোনো ধরনের বড় সংঘাত এড়াতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। এই ঘটনায় কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাস্তায় পাওয়া সাড়ে ৪ লাখ টাকা ফেরত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত গড়লেন মাধবপুরের পাভেল খন্দকার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


রাস্তায় পাওয়া সাড়ে ৪ লাখ টাকা ফেরত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত গড়লেন মাধবপুরের পাভেল খন্দকার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধানমন্ডল গ্রামের নাঈমের রাস্তায় হারিয়ে যাওয়া প্রায় সাড়ে ৪ লাখ টাকা কুড়িয়ে পেয়ে তা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের মোঃ পাভেল খন্দকার।

মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাস্তায় পড়ে থাকা সাড়ে ৪ লাখ টাকা পেয়ে পাভেল খন্দকার বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন। পরে দৈনিক ইনকিলাবের নাসিরনগর উপজেলা সংবাদদাতা মোঃ মোযযাম্মিল হক-এর উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে টাকাগুলো প্রকৃত মালিক নাসিরনগরের ধানমন্ডল গ্রামের নাঈমের কাছে ফেরত দেওয়া হয়।

হারানো টাকা ফিরে পেয়ে নাঈম স্বস্তি প্রকাশ করেন এবং পাভেল খন্দকারের সততা ও মানবিকতার জন্য কৃতজ্ঞতা জানান।

এ ঘটনায় পাভেল খন্দকারের এমন সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করেছেন স্থানীয়রা। অর্থের প্রতি লোভ না দেখিয়ে বিপুল পরিমাণ টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন তারা।

টাকা ফেরত দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দৈনিক ইনকিলাবের নাসিরনগর উপজেলা সংবাদদাতা মোঃ মোযযাম্মিল হক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%