০৫:২৭ পি.এম
নওগাঁ জেলার বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় যানবাহনের শৃঙ্খলা রক্ষা এবং জনদুর্ভোগ কমানোর উদ্দেশ্যে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বালুডাঙ্গা বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি যানবাহন চলাচল, পার্কিং এবং যাত্রী ওঠানামার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। এ সময় পুলিশ সুপার শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন যাতে বাস টার্মিনাল এলাকার শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়।
বিশেষ করে, নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং এবং যাত্রী ওঠানামার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার জন্য চালক ও শ্রমিকদের প্রতি তিনি অনুরোধ জানান। পাশাপাশি, সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো ধরনের দুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু: সংস্কৃতি প্রতিমন্ত্রী
নওগাঁ জেলার একটি গুরুত্বপূর্ণ জংশন পয়েন্ট হিসেবে পরিচিত বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় যানবাহনের শৃঙ্খলা রক্ষা করতে ট্রাফিক পুলিশকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এ সময় সংশ্লিষ্ট শ্রমিক নেতৃবৃন্দ এবং পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন