ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

ইতালিতে কর্মী নিতে নিয়োগদাতারাই দেবে প্রশিক্ষণের খরচ: রাষ্ট্রদূত


ইতালিতে কর্মী নিতে নিয়োগদাতারাই দেবে প্রশিক্ষণের খরচ: রাষ্ট্রদূত

ইতালিতে কর্মী নিয়োগের জন্য গৃহীত বিশেষ প্রশিক্ষণ প্রকল্পের সমস্ত খরচ সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করবে। এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের কোনো অর্থ প্রদান করতে হবে না।

কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সির ভূমিকা থাকবে না। যদি কেউ মধ্যস্থতার জন্য অর্থ প্রদান করে, তাহলে তার ভিসা দেওয়া হবে না, এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

গতকাল মঙ্গলবার, ঢাকার একটি হোটেলে ‘ল্যাঙ্গুয়েজ, সিভিক অ্যান্ড প্রফেশনাল ট্রেনিং ফর স্কিলড মাইগ্রেশন টু ইতালি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। রাষ্ট্রদূত বলেন, ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের আওতায় গৃহীত প্রকল্পগুলো মূলত নিয়োগদাতার চাহিদার ভিত্তিতে তৈরি করা হবে।

আরও পড়ুন: ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভেঙে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজন-সমর্থকেরা

ইতালির যেসব প্রতিষ্ঠান কর্মী প্রয়োজন, তারা প্রথমে কর্মীর চাহিদা নির্ধারণ করবে। সেই চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণ প্রকল্প তৈরি, প্রশিক্ষণার্থী নির্বাচন এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

প্রশিক্ষণে ইতালীয় ভাষা, দেশটির সংস্কৃতি ও নাগরিক জীবন সম্পর্কে ধারণা এবং সংশ্লিষ্ট খাতের কারিগরি দক্ষতা শেখানো হবে। প্রতিটি প্রকল্প যথাযথভাবে যাচাই-বাছাইয়ের পর ইতালির শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন আন্ত মন্ত্রণালয় কমিটির অনুমোদন পেতে পারে।

আন্তোনিও আলেসান্দ্রো বলেন, এসব প্রকল্পের অর্থায়ন পুরোপুরি ইতালির নিয়োগদাতা প্রতিষ্ঠান বা কোম্পানিগুলো করবে। প্রশিক্ষণার্থীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হবে না। তবে ঢাকার বাইরে থেকে আসা প্রশিক্ষণার্থীদের আবাসনসহ কিছু আনুষঙ্গিক খরচ হতে পারে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, আর্টিকেল ২৩-এর নির্দেশনায় মধ্যস্থতাকারীর মাধ্যমে কর্মী নিয়োগের সুযোগ নেই। এ প্রক্রিয়ায় রিক্রুটিং এজেন্সির কোনো ভূমিকা নেই এবং এ ধরনের এজেন্সিকে অনুষ্ঠানে আমন্ত্রণও জানানো হয়নি। যদি কোনো প্রশিক্ষণার্থী মধ্যস্থতার জন্য অর্থ প্রদান করে, তাহলে তার ভিসা দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ইতালিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয় নাগরিক বসবাস করছেন। তাদের মধ্যে অনেকের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ২০২৫ সালে ইতালি থেকে বাংলাদেশে ১৭০ কোটি ডলার রেমিট্যান্স পাঠানো হয়েছে। দুই দেশের সম্পর্ক জোরদারে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছেন।

আরও পড়ুন: বিপ্লব: বিগত ফ্যাসিস্ট সরকার কৃষকদের শত কোটি টাকা লুট করেছে

তবে রাষ্ট্রদূত জানান, আর্টিকেল ২৩-এর প্রকল্পের আওতায় কর্মী যাওয়ার সুযোগ সীমিত। তার ভাষ্য অনুযায়ী, এ প্রক্রিয়ায় কয়েক শ বা কয়েক হাজার কর্মী যেতে পারেন, তবে সংখ্যাটি এর বেশি হওয়ার সম্ভাবনা নেই। ইতালির শ্রমবাজারে বিদেশি কর্মী নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে; একই দেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রেও সীমা আছে।

নির্বাচিত না হলে অর্থ ব্যয় করে অন্য কোনো পথে ইতালি যাওয়ার চেষ্টা না করার পরামর্শ দেন আন্তোনিও আলেসান্দ্রো। তিনি বলেন, ভুয়া প্রতিশ্রুতি ও ভুয়া কর্মসংস্থানের প্রলোভন থেকে সতর্ক থাকতে হবে। সুযোগ না পেলে পরবর্তী সুযোগের জন্য অপেক্ষা করা কিংবা দেশে নিজের ভবিষ্যৎ গড়ার দিকে মনোযোগ দেওয়া যেতে পারে। অবৈধ পথে যাওয়ার চেষ্টা অর্থ ও জীবনের ঝুঁকি তৈরি করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুষের এক লাখ টাকাসহ দুদকের হাতে গ্রেপ্তার ভূমি অফিসের সার্ভেয়ার কারাগারে প্রেরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২১ এম


ঘুষের এক লাখ টাকাসহ দুদকের হাতে গ্রেপ্তার ভূমি অফিসের সার্ভেয়ার কারাগারে প্রেরণ

রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর হাতে ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার হওয়া মো. আসাদুল ইসলাম (৫১) নামে এক সার্ভেয়ারকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ প্রদান করেন। এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি।

আসাদুল ইসলামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ। আদালতের বিচারক আবেদনের পরিপ্রেক্ষিতে আসাদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবেদনে উল্লেখ করা হয়, আসাদুল ইসলাম লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার হিসেবে কর্মরত। তিনি এক ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগে দুদক ফাঁদ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার বেলা ১১টার দিকে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ারের নির্ধারিত কক্ষে আসাদুল ইসলামকে ওই টাকা প্রদান করা হয় বলে অভিযোগ রয়েছে। টাকা গ্রহণের পর আসাদুল ইসলাম তা তার ডান পাশের সাইড টেবিলের দ্বিতীয় তাকের মধ্যে রাখেন। এ সময় দুদকের ফাঁদ দলের সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।

ঘুষ গ্রহণের বিষয়ে জিজ্ঞাসা করা হলে আসাদুল ইসলাম তা স্বীকার করেন। পরে তার ব্যবহৃত সাইড টেবিলের দ্বিতীয় তাক থেকে খাকি রঙের খামে রাখা এক লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা টাকার নম্বরের সঙ্গে আগের দিন অভিযোগকারীকে দেওয়া টাকার নম্বরের হুবহু মিল পাওয়া যায়। এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ দণ্ডবিধির ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এদিকে, দুদক জানিয়েছে, মো. মনিরুল ইসলাম (অব.) ঢাকা জেলার লালবাগ থানাধীন চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে অবস্থিত মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি পৃথকীকরণ এবং স্কেচম্যাপ তৈরির জন্য তিনি গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। তবে প্রায় ছয় মাস ধরে লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করেও সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করতে পারেননি। একপর্যায়ে তাকে ওই কার্যালয়ের সার্ভেয়ার আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

পরবর্তীতে আসাদুল ইসলাম কাজটি সম্পন্ন করার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি দুদককে জানালে অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে ফাঁদ অভিযানের পরিকল্পনা করা হয়। এর ধারাবাহিকতায় দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ দল মঙ্গলবার পরিকল্পিত অভিযান পরিচালনা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিএসজির গোল উৎসবে ভিয়ারিয়ালকে ৬-০ ব্যবধানে হারাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২১ এম


পিএসজির গোল উৎসবে ভিয়ারিয়ালকে ৬-০ ব্যবধানে হারাল

পিএসজি চ্যাম্পিয়নস লীগে অপরাজিত অবস্থায় ভিয়ারিয়ালের বিরুদ্ধে মাঠে নামার আগে বড় ব্যবধানে জয় পেয়েছিল। তবে প্যারিসিয়ানরা মৌসুমের সবচেয়ে আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে। এই আক্রমণাত্মক খেলা দেখার সুযোগ পায় ভিয়ারিয়াল। লুইস এনরিকের দলের মুহুর্মুহু আক্রমণে স্প্যানিশ প্রতিপক্ষকে একরকম উড়িয়ে দেওয়া হয়।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজি ৬-০ গোলে জয়লাভ করে। ফাবিয়া রুইস জোড়া গোল করেন। জুয়াও নেভ্স, দেজিরে দুয়ে, সেনি মায়ুলু ও ডেভিড বুলি একবার করে জালের দেখা পান। ম্যাচের ৯ম মিনিটে প্রথম গোলটি করেন জোয়াও নেভেস। প্রথম গোল হজম করার পর ভিয়ারিয়াল যখন সামলে ওঠার চেষ্টা করছিল, তখন দেসিরে দুয়ে আঘাত হানেন। ১২ তম মিনিটে দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

পরের মিনিটেই ব্যবধান আরও বাড়ে। নেভসের জোরাল শট ডি-বক্সে প্রতিহত হওয়ার পর, ছয় গজ বক্সের মুখে ফাঁকায় বল পেয়ে, তরুণ মিডফিল্ডার মায়ুলু জোরাল শটে জালে পাঠান। ভিয়ারিয়ালের দুর্দশা চার মিনিট পরে আরও বাড়ে। প্রথমার্ধেই নিজের প্রথম এবং দলের চতুর্থ গোলটি করেন ফ্যাবিয়ান রুইজ। তার বক্সের বাইরে থেকে নেওয়া কোণাকুণি শট গোলরক্ষককে কোনো সুযোগই দেয়নি।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ম্যাচের শুরু থেকে সবচেয়ে কম সময়ের মধ্যে চার গোল করার রেকর্ড গড়েছে পিএসজি, ১৬ মিনিট দুই সেকেন্ডে। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ব্যবধান আরও বাড়ে। বাঁ দিক থেকে ভিতিনিয়ার লম্বা করে বাড়ানো বল ধরে, ডি-বক্সে দারুণ এক ছোঁয়ায় একজনকে কাটিয়ে আলতো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার রুইস।

ম্যাচের শেষভাগে এসে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা উইলি বুলি ভিয়ারিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। তার গোলেই পিএসজির ৬-০ গোলের বড় জয় নিশ্চিত হয়। এবারের আসরে প্রথম চার রাউন্ডের প্রতিটিতে অন্তত চারটি করে গোল করেছে পিএসজি। স্লোভান ব্রাতিস্লাভাকে ৬-১ গোলে হারানোর পর, তারা ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার বিপক্ষে দুই ম্যাচেই জয়লাভ করে ৪-২ ব্যবধানে।

এই দাপুটে জয়ে টেবিলে শীর্ষস্থান আরও মজবুত হলো পিএসজির, চার ম্যাচে তাদের পয়েন্ট ১২।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি: ৪ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২১ এম


আজকের নামাজের সময়সূচি: ৪ নভেম্বর ২০২৬

আজ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮।

ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিম্নরূপ—

জোহরের নামাজ শুরু হবে দুপুর ১১টা ৪৫ মিনিটে।

আসরের নামাজ শুরু হবে ৩টা ৪১ মিনিটে।

মাগরিবের নামাজ অনুষ্ঠিত হবে ৫টা ২১ মিনিটে।

এশার নামাজ শুরু হবে ৬টা ৩৬ মিনিটে।

আগামীকাল ফজর শুরু ৪টা ৫৩ মিনিটে

আজ ঢাকায় সূর্যাস্ত হবে ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৬টা ৬ মিনিটে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪ নভেম্বর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২২ এম


৪ নভেম্বর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা

আজ বুধবার ২ নভেম্বর, ২০২৬। ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এই দিনটি বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার জন্য গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক—ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

ঘটনাবলি

১৯১৮ সালে, প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির এক সপ্তাহ আগে অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্যবাদী মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

১৯৪৬ সালে, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়।

১৯৫৬ সালে, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আন্দোলন দমন করার উদ্দেশ্যে সোভিয়েত সেনাবাহিনী হাঙ্গেরিতে প্রবেশ করে।

১৯৭২ সালে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে গৃহীত হয়।

১৯৭৮ সালে, ইরানের মুসলিম জনগণের বিদ্রোহের মুখে শাহ সরকারের শরীফ ইমামির সরকার পদত্যাগ করতে বাধ্য হয়।

১৯৯০ সালে, ইরানি গবেষক ডক্টর ফারার্মায অশুরি জাপানে প্রাকৃতিক কিছু বস্তুর মধ্যে রশ্মি-বিরোধী গুণ-বৈশিষ্ট্য খুঁজে পেতে সক্ষম হন।

১৯৯২ সালে, ডেমোক্রেটিক পার্টির বিল ক্লিনটন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

জন্ম

১৫৭৫ সালে জন্মগ্রহণ করেন গুইডো রেনি, যিনি ইতালীয় চিত্রশিল্পী ছিলেন।

১৬১৮ সালে জন্মগ্রহণ করেন আওরঙ্গজেব, যিনি মুঘল সম্রাট ছিলেন।

১৮৮২ সালে জন্মগ্রহণ করেন সাহিত্যিক কাজী ইমদাদুল হক।

১৮৮৯ সালে জন্মগ্রহণ করেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।

১৮৯০ সালে জন্মগ্রহণ করেন ক্লাবুন্ড, যিনি জার্মান লেখক ও কবি ছিলেন।

১৯০৮ সালে জন্মগ্রহণ করেন জোসেফ রটব্লাট, যিনি নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ ইংরেজ পদার্থবিদ ও শিক্ষাবিদ ছিলেন।

১৯১৬ সালে জন্মগ্রহণ করেন ওয়াল্টার ক্রঙ্কিটে, যিনি আমেরিকান সাংবাদিক, ভয়েস অভিনেতা ও প্রযোজক ছিলেন।

১৯২৫ সালে জন্মগ্রহণ করেন ঋত্বিক ঘটক, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার ছিলেন।

১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন মাননীয় চার্লস কুয়েন কাও, যিনি নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত হংকং-এর পদার্থবিদ ও প্রকৌশলী ছিলেন।

১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন লরা বুশ, যিনি আমেরিকার শিক্ষাবিদ ও ৪৫ তম ফার্স্ট লেডি ছিলেন।

১৯৫০ সালে জন্মগ্রহণ করেন চার্লস ফ্রাইয়ের, যিনি আমেরিকান লেখক ছিলেন।

১৯৭১ সালে জন্মগ্রহণ করেন টাবু, যিনি ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন আইলা ইউসুফ, যিনি নাইজেরিয়ান ফুটবলার ছিলেন।

১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন মারকেল জান্সেন, যিনি জার্মান ফুটবলার ছিলেন।

মৃত্যু

১৬৬৫ সালে বিজয়পুরের সুলতান মুহাম্মদ আদিল শাহ মৃত্যুবরণ করেন।

১৭০২ সালে জন বেনবও, যিনি ইংরেজ এডমিরাল ছিলেন, এই দিনে মৃত্যুবরণ করেন।

১৭৭১ সালে কবি ও সাংবাদিক জেমস মন্টোগোমারি মৃত্যুবরণ করেন।

১৮১৮ সালে ইংরেজ কবি উইলফেদ্ধড ওয়েন নিহত হন।

১৮৪৭ সালে ফেলিক্স মেন্ডেলসহ্ন, যিনি জার্মান পিয়ানোবাদক, সুরকার ও পথপ্রদর্শক ছিলেন, মৃত্যুবরণ করেন।

১৮৯৩ সালে পিয়ের টিরারড, যিনি ফ্রান্সের সুইস ফরাসি প্রকৌশলী ও রাজনীতিবিদ এবং ৫৪ তম প্রধানমন্ত্রী ছিলেন, মৃত্যুবরণ করেন।

১৯১৮ সালে উইলফ্রেড ওয়েন, যিনি ইংরেজ সৈনিক ও কবি ছিলেন, মৃত্যুবরণ করেন।

১৯২১ সালে জাপানের প্রধানমন্ত্রী হারা তাকাশি টোকিওতে আততায়ীর দ্বারা নিহত হন।

১৯২৪ সালে গাব্রিয়েল ফাউরে, যিনি ফরাসি পিয়ানোবাদক, সুরকার ও শিক্ষাবিদ ছিলেন, মৃত্যুবরণ করেন।

১৯৪৯ সালে ইরানের প্রধানমন্ত্রীর আবদুল হোসেন নিহত হন।

১৯৯৫ সালে ইসহাক রবিন, যিনি নোবেল পুরস্কার বিজয়ী ইসরায়েলি জেনারেল, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী ছিলেন, চরমপন্থি এক ইসরাইলীর হাতে নিহত হন।

১৯৯৫ সালে আফগান কবি ও সাংবাদিক নাদিয়া আঞ্জুমান মৃত্যুবরণ করেন।

১৯৯৭ সালে লেখক সাংবাদিক রণেশ দাশগুপ্তের মৃত্যু ঘটে।

১৯৯৯ সালে ম্যালকম ডেঞ্জিল মার্শাল, যিনি বার্বাডোসে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ছিলেন, মৃত্যুবরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%